somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি যে কারনে ধান্ধাবাজ

০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামহোয়ারইনে আমার ব্লগিং জীবন প্রায় ৩ বছর ২ মাস। এতটুকু বলতে পারি আমার চেয়ে পুরোনো ব্লগার খুব কমই টিকে আছেন এই ব্লগে। অথচ আমাকে শুনতে হয় আমি নাকি ধান্ধাবাজ?

একসময় এখানে ব্লগিং বলতে গেলে ছেড়েই দিয়েছিলাম, অফলাইনে থেকে কেবল পোষ্টগুলো পড়ে যেতাম। কিন্তু এডসেন্স আর ইন্টারনেটে আয়ের কৌশল বিষয়ক বিভিন্ন প্রশ্ন দেখে নিজেকে দমিয়ে রাখতে পারিনি। এই বিষয় নিয়ে পোষ্ট করতে শুরু করি।

আশা করি আমার ব্লগ পড়ে অনেকেরই বিভিন্ন বিষয়ে সাহায্য হয়েছে। বাংলায় ব্লগিং করে পয়সা কামানো সম্ভব নয়, এটা জেনেও কেবলমাত্র বাংলাদেশি ব্লগারদের জন্য একটি আলাদা বাংলা ব্লগ খুলেছি। সবার মাঝে একটা বন্ধন সৃষ্টির জন্য ফোরাম খুলেছি। ইন্টারনেটে বিভিন্ন সাইটে গিয়ে সবাইকে আমন্ত্রন জানিয়েছি আমার ফোরামে যোগ দিতে। আগে কখনও উল্ল্যেখ করিনি, আজকে করছি - ফোরামটি খুলেছিলাম এমন সময় যখন আমার নিজের ব্যাংক একাউন্টে টাকা ছিল না, তবুও ক্রেডিট কার্ড দিয়ে ২০০ পাউন্ডের সফটওয়ার কিনে ফোরাম চালু করেছি কোনোপ্রকার লোভ লালসা ছাড়াই।

আজ র্পযন্ত অনেকেই আমার ওয়েবসাইটগুলো ঠিকানা চেয়েছে - ফোরাম আর বাংলা ব্লগ ব্যতীত খুব কম লোকই আমার অন্য কোন ওয়েবসাইটের ঠিকানা জানেন। এমনকি একজন আমাকে র্পণ ওয়েবসাইটের মালিকও বানিয়ে দিয়েছিলেন।

কিন্তু আজ সুইট নামের এক ব্লগার বলেছেন আমি নাকি ধান্ধাবাজ। এই ওয়েবসাইটে ব্লগ লিখে ওয়েবসাইটে হিট বাড়ানোর জন্য।

হিট বাড়ানোর ইচ্ছে থাকলে ওনার মতো ২৩ টি পোষ্টের ১২টিতেই সবাইকে ওয়েবসাইট ভ্রমনের আমন্ত্রন জানাতাম। অথচ আমার পোষ্ট সংখ্যা ২৮০টি ... দেখুন তো কয়টাতে আমি ওনার মতো ভালবাসা মাপার জন্য আমার ব্লগে যেতে বলেছি।

আমার বাংলা ব্লগে কোনো এ্যাড নেই আর ফোরাম থেকে এখন কোন আয় হয় না। তাই যদি মনে করেন আমি হিট বাড়াতে আসি তাহলে ভুল করবেন। আমার ওয়েবসাইটে যত হিট তার দশ ভাগের এক ভাগ পেলে আপনি উলংগ হয়ে রাস্তায় দৌড়াতেন। গত মাসেই আমার পেজ ভিজিট ছিল সোয়া ৫ লক্ষ বার আর আয় ছিল ৫৬২ পাউন্ড। তাই আমাকে ধান্ধাবাজ বলার আগে একটু চিন্তা করে দেখবেন। ইন্টারনেটে একটা high paying adsense keywords এর লিষ্ট খুজে পেয়ে আমার ফোরামে দিয়েছিলাম - সাথে সাথে লিস্টে উৎস বলে দিয়েছিলাম। কিন্তু সুইট সাহেব পুরো লিষ্টটি কোনো উৎস বর্ণনা ছাড়াই নিজের ওয়েবসাইটে টুকে দিয়েছেন। তাহলে ধান্ধাবাজটা কে?

নিজেকে কখনও মহান রুপে প্রতিষ্ঠিত করতে চাই নি । আমি ধনীর ছেলেও না আর আমার অঢেল টাকাও নাই। তবুও এক অর্থ কষ্টে থাকা ব্লগারের ইন্টারনেটের প্রতি আগ্রহ দেখে প্রতি মাসে তার ইন্টারনেটের খরচ বহনের প্রতিশ্রুতি দিয়েছি। এ কথাটা এই প্রথম তৃতীয় কেউ জানল। অনেককে ওয়েবসাইট বানিয়ে দিয়েছি, সবাইকে প্রতি নিয়ত সাহায্য করছি এত দেশে বসে থেকে।

সব কিছুই কি ধান্ধা?

তাহলে আমি ধান্ধাবাজ!
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০০৯ রাত ৯:২৬
৩৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×