আমার প্রিয় পোস্ট
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- ব্যবসা করবেন ব্যবসা? এমএলএম ব্যবসা? - আরিফ থেকে আনা
- বাংলাদেশের মেগালিথিক সৌধ গুলো কি আসলেই কি সমাধি বা স্মারক সৌধ???? - রেজোওয়ানা
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে - টাইগার্স
- বাবা, এখন আর তোমার চোখে পোকা পড়ে না ... - সাঁঝবাতি'র রুপকথা
আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

ওর্য়াডপ্রেস ব্লগ ইনস্টল এবং অত:পর
০৮ ই মে, ২০০৯ ভোর ৬:২২
গতকাল ইংরেজিতে ওর্য়াডপ্রেস ইনস্টলের গাইডলাইনটি লিখবার পর অনেকটা হঠাৎ করেই বাংলায় অনুবাদ করে কিভাবে ওয়ার্ডপ্রেস ব্লগ ওয়েবসার্ভারে ইনস্টল করবেন? ছাপিয়ে দিলাম। ততক্ষনে বাংলাদেশে সকাল হয়ে গিয়েছে, আর আমার এখানে গভীর রাত, অনেকটা ভোর হতে বাকি।
শুধু দুটো মন্তব্য দেখে একটু হতাশ হয়েই ঘুমাতে গেলাম। সারাদিন অফিসে এতই চাপ ছিল যে ব্লগ দেখার সময় পাই নি। আর ব্লগ খুলতে খুলতে রাত একটা বেজে গেল। খুলেই দেখি সর্বমোট বিশটি মন্তব্য ... খুব ভাল লাগছে দেখতে। কেননা আমার ব্লগে লোকে মন্তব্য করে মজা পায় না। তাই এতগুলো মন্তব্য দেখে সবাইকে আলাদা পোষ্ট দিয়ে ধন্যবাদ দিতে চাই আর কয়েকজনের মন্তব্যের উত্তর দিতে চেষ্টা করব।
প্রথমে বিডি আইডল জানতে চেয়েছেন ... ফ্রি সার্ভারগুলোতে ওর্য়াডপ্রেস ইনস্টলের পদ্ধতি কি? আসলে আমি কখন ফ্রি সার্ভার ব্যবহার করিনি। তবে এতটুকু বলতে পারি পদ্ধতি একই হবার কথা প্রথমে নিশ্চিত করুন যে ফ্রি সার্ভারে আপনাকে ডাটাবেজ দেবে কিনা? যদি MySQL ডাটাবেজ দেয়, তবে কন্ট্রোল প্যানেল থেকে একটা ডাটাবেজ তৈরি করে আমার নিয়মগুলো অনুসরন করলেই হবে বলে আশা করি।
গৌতম রায় বলেছেন ডাটাবেজ তৈরি করা নিয়ে একটি পোষ্ট দিতে। ধন্যবাদ গৌতম, আশা করি ছোট্ট করে হলেও খুব শ্রীঘ্রই একটা পোষ্ট দিতে চেষ্টা করব।
কৌশিক ভাই কোন সিএমএস ভাল তা জিজ্ঞাসা করেছেন। গৌতম রায়ের উত্তরের সাথে মিলিয়ে বলল জুমলা এবং ওর্য়াডপ্রেসকে সিএমএস হিসেবে ব্যবহার করতে পারেন। ওর্য়াডপ্রেস এখন অনেক শক্তিশালী এবং হাজার হাজার প্লাগিংস পাওয়া যায়। ওর্য়াডপ্রেসের ডাইরেক্টরিতে সার্চ দিলে সব প্রয়োজনের জন্য প্লাগিংস পেয়ে জানেন। সবচেয়ে আনন্দের খবর হল, ওর্য়াডপ্রেস এবার নিয়ে এসেছে বাডিপ্রেস যা দিয়ে ওর্য়াডপ্রেসকে সোশাল ব্লগিং প্লাটফরমে রুপ দিতে পারবেন নিমিষেই।
পরের মন্তব্যে গৌতম রায় তার জুমলার টিউটোরিয়াল তুলে ধরেছেন ... সেজন্য তাকে অনেক ধন্যবাদ। আমি আসলে গুছিয়ে লিখতে পারি না, তাই টিউটোরিয়াল লেখা থেকে দূরে থাকি।
কায়েস মাহমুদের সমস্যা হল উনি wordpress mu ইনস্টল করতে পারছেন না। আসলে আমি যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করেছি, সেটি কিন্তু wordpress mu - তাই পদক্ষেপগুলো অনুসরন করুন। আর যদি Xampp ইনস্টল করতে না পারেন, তবে আমার মতো Apache2Triad ব্যবহার করতে পারেন। এটিও ইনস্টলের সাথে সাথে এপাচি, পিএইচপি, মাইএসকিউএল এবং অন্যান্য প্রোগ্রামগুলো ইনস্টল হয়ে যাবে।
ক্যামেরাম্যান তার টিউটোরিয়ালের লিংকগুলো দিয়েছেন, সেজন্য তাকে ধন্যবাদ।
এছাড়া যারা ধন্যবাদ জানিয়ে মন্তব্য দিয়েছেন, গুরুভাই, কৌশিক ভাই, জানজাবিদ, মহলদার, সুইট ভাই, মন মণষা, মফিজুল হক, ফিউশন ফাইভ, আমড়া কাঠের ঢেকি --- সবাইকে অশেষ ধন্যবাদ।
প্রকাশ করা হয়েছে: ফালতু কথা বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
শরিফ রহমান বলেছেন:
অশেষ ধন্যবাদ+++++++++++++++
নিরক্ষর বলেছেন:
++++++++
ইসানুর বলেছেন:
হাসান ভাই, আসলে আপনার লেখা খুব উপকারী। এতে কোন সন্দেহ নাই। আপনার লেখায় কম কমেন্ট পাওয়ার কারন সম্ভবত টাইমিং! আপনি যে সময় পেষ্ট করেন সাধারনত সে সময় খুব কম ব্লগারই অনলাইনে থাকেন। আপনি যদি একই পোষ্ট পিক টাইমে (বিকাল ৪টা-রাত ১০টা) পোষ্ট করেন তাহলে দেখা যাবে অনেক পাঠকই আপনার লেখা পড়ছে এবং কমেন্ট করছে।এই পোষ্টে মাইনাস দেয়ার কারন কি? সাম্প্রতিক ব্লগারদের লিষ্টটা একটু দেখা দর্কার।
আসলে সব জায়গায়ই কিছু *** মার্কা লোক থাকে। তাই মন খারাপ করার কিছু নাই।
ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ধন্যবাদ মফিজুল হক - আশা করি আগামীকাল ব্লগের জন্য niche বাছাই নিয়ে লিখব।
মাইনাস দেখে মন খারাপ তো একটু হয়েছেই, তার চেয়ে বেশি ইচ্ছে করেছে মাইনাস দেয়ার কারন জানতে ....
মাইনাসদাতা ভাই ... কিছুই বলব না, শুধু বলেন কি কারনে মাইনাসটি দিলেন। সবার সামনে বলতে না চান, এখানে এসে জানান - http://www.hasan-online.com/contact দেখি নিজেকে শুধরাতে পারি কি না?
লেখাজোকা শামীম বলেছেন:
ভালো লেগেছে আপনার পোস্ট। প্রিয়তে নিয়েছি আগেই।
কৌশিক বলেছেন:
হাসান ভাই, আপনারে গুরু মানলাম। মাইনাস নিয়ে ভাববেন না - মন্তব্যে দেখুন সবাই প্রশংসা করছে, ওইটাই আসলে বিবেচ্য।
আপনার নিয়ম ফলো করে আমি একটা নিজের ওয়েবসাইট তৈরী করতে চাই। হাসান অন লাইন অনেক সমৃদ্ধ দেখছি, অনেক কাজে লাগবে। ভালো থাকবেন।
লেখক বলেছেন: কৌশিক ভাই, লজ্জা দিলেন। গুরু মানতে হবে না, আমি খুব একটা বেশি জানি না। যতটুকু জানি, তাই সবার সাথে শেয়ার করি। আমার ওয়েবসাইট ভিজিট করার জন্য ধন্যবাদ ... http://www.hasan-online.com এ সব মিলিয়ে দুইশত পোষ্ট আছে। আশা করি মাঝে মাঝে বাংলা সার্চ ইঞ্জিন ব্লগ http://bn.jinnatulhasan.com/ ঘুরে আসবেন আর মূল্যবান মন্তব্য রেখে আসবেন।
অনেক ধন্যবাদ।
মুনশিয়ানা বলেছেন:
ফালতু কথা খুবই কাজের হয়েছে... আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় পোষ্টে রেখে দিলাম...
লেখক বলেছেন: ধন্যবাদ
আমিনুল ইসলাম বলেছেন:
হাসান ভাই, প্রথমেই ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পদ্ধতি নিয়ে লেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তারপর আরেকটু বেশি ধন্যবাদ আমার ব্লগ ( http://www.aisajib.com ) ইন্সটল করে দেয়ার জন্য। আপনার ব্লগ লেখার জন্য niche বাছাই নিয়ে পোস্টের জন্য অপেক্ষা করছি। সেইসঙ্গে আশা করছি বাডিপ্রেস নিয়ে বিস্তারিত লিখবেন। আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে বিষয়টা খেয়াল করেছি আমি।
গৌতম রায় বলেছেন:
ধন্যবাদ। তবে আমি কিন্তু সত্যিই ডেটাবেজ তৈরি করা নিয়ে পোস্টের ব্যাপারে আগ্রহী। http://www.bdeduarticle.com-এই সাইটটা তৈরি করতে গিয়ে ডেটাবেজ নিয়ে যে ঝামেলায় পড়েছিলাম, তা ভাবতেও এখন কাঁপুনি আসে শরীরে। কারণ আর কিছুই না, ছোট্ট একটা ভুল।সুতরাং নবীনদের জন্য ডেটাবেজ সম্পর্কিত লেখা সবচেয়ে উপকারে আসবে বলে আমার মনে হয়।
গিফার বলেছেন:
আসলে আপনার পোষ্টে কম মন্তব্য পাওয়ার কারন হল আপনি seo বিষয়ে এর আগে অনেক দারুন পোষ্ট দিয়েছেন কিন্তু সমস্যা হল মানুষ জানে ও না seo কি এবং কষ্ট করে জানতেও চায় না । ওরা চায় ঘুমাইয়া টাকা কামাইতে।
গিফার বলেছেন:
না হলে আপনি যেসব পোষ্ট দিয়েছেন ওগুলা ভালো মত পড়লে এবং বুঝার চেষ্টা করলে অনেক কিছুই করা যায়। বিশেষ করে seo পোষ্ট গুলান।
লেখক বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ...
আজকের আলোচনায় আসছেন তো ... লাইভ চ্যাট @ http://www.ustream.tv/channel/J-U-Hasan-TV
শুভেচ্ছা রইল
গিফার বলেছেন:
আরে এই আর একটা ভুল কর্ছেন ভিডিও না দিয়া এমনি লাইভ চ্যাট হলে ভালো হত। কারন আমাদের এখানে কয়জনের নেট এত ফাস্ট ? লেখক বলেছেন: ধন্যবাদ গ্রুপ চ্যাটে অংশ নিতে পারেন ... এ্যাড করে নিন।
পান্থ বিহোস বলেছেন:
হাসান ভাই, লোকালহোস্ট থেকে কিভাবে অনলাইনে পাবলিশ করা যায় তার একটি পোস্ট দিন প্লিজ...
শওকত বলেছেন:
অনেকে আসলে + দিতে গিয়ে ভুলে মাইনাস দিয়ে ফেলে। হা হা হা... ধন্যবাদ, কাজের পোষ্ট।
অলস ছেলে বলেছেন:
পড়ে ভালোই লাগলো
বগ্ঙ সন্তান বলেছেন:
VAI WORDPRESS R SHOBKICHUI MOTAMUTI KORECI. KINTU THEME DESIGN KORTE PARCI NA. R BUDDYPRESS ER THEME NI E O JAMELAI ACI.PLZ HELP KORUN KEU. AMI DREAMWEAVER MX USE KORI.
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













