আমার প্রিয় পোস্ট
- বিনামূল্যে পড়ুন MIT (Massachusetts Institute of Technology) তে - আলামিনস্টাইন
- ব্যবসা করবেন ব্যবসা? এমএলএম ব্যবসা? - আরিফ থেকে আনা
- বাংলাদেশের মেগালিথিক সৌধ গুলো কি আসলেই কি সমাধি বা স্মারক সৌধ???? - রেজোওয়ানা
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছেলের জীবন কাটে চায়ের দোকানের পানি টেনে - টাইগার্স
- বাবা, এখন আর তোমার চোখে পোকা পড়ে না ... - সাঁঝবাতি'র রুপকথা
আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

আমার সব পোস্টেই একটা করে মাইনাস কেন ??
১৪ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:১৯
আমি যত কষ্ট করেই পোষ্ট লিখি না কেন কোনো একজন সহব্লগার আমাকে নিয়মিত মাইনাস দিয়ে যান অথচ ভদ্রবশত এতটুকু বলেন না যে পোষ্টটি কেন তার ভাল লাগেনি।
জানতে পারলে অন্তত নিজেকে শুধরে নিতে পারতাম।
কাহিনী কি?
বি:দ্র: এই পোষ্টটি সজ্ঞানে জঘন্যমানের করেছি, তাই মুক্তহস্তে মাইনাস দিন।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ধূসর মানচিত্র বলেছেন:
আমার বেশ কিছু নিরীহ মার্কা পোস্টেও মাইনাস রেটিং দিয়ে গিয়েছে( আমার সব পোস্টেই মোটামুটি নিরীহ মার্কা)। তবে প্লাস-মাইনাস এবং হিটকে পাত্তা না দেওয়া সম্ভবত ভাল।
তানভীর চৌধুরী পিয়েল বলেছেন:
ভাই আমার তো একই সমস্যা!কোন একজন ব্লগে আইসা পোস্ট না পইড়া কেবল শত্রুতাবশতঃ মাইনাস দিয়া যাইবো, তা মাইনা নেয়া যায়না।
মডারেটরদের দৃষ্টি আকর্ষণ করতেছি।
ভাবের অভাব বলেছেন:
মাইনাস টা দুইটা কারনে হতে পারে--১। লেখা ভালো না লাগার লাগার কারনে
অথবা
২। আপনাকে ভালো না লাগার কারনে।
তবে লেখার মান বিবেচনা করে মাইনাস দেয়াটাই উচিত।
ভোরের তারা বলেছেন:
জন্মদিনের পোষ্টেও মাইনাস দেয়, এইটা শত্রুতা ছাড়া আর কিছুই না।মতের মিল না হতে পারে তাই বলে সব পোষ্টে গনহারে মাইনাস দেয়া দুঃখজনক।
ভেবে ভেবে বলি বলেছেন:
মাইনাস পাওয়াটা খুবই কষ্টকর কিন্তু এটা তো এই ব্লগজীবনেরই একটা পার্ট। শুধু শুধু কাঁদুনি গেয়ে কি লাভ বলুন?
লেখক বলেছেন: না বলা কথা ভাই/বোন,
মাইনাসে আমার কোনো সমস্যা নাই, আমি শুধু জানতে চেয়েছি কোনো লেখায় মাইনাস দিলে বলা উচিত যে কেন লেখাটি পছন্দ হয়নি।
তাতে পরের পোষ্ট লিখবার সময় নিজেকে ঠিক করে নেয়া সম্ভব।
মো: মোফাচ্ছির হোসেন বলেছেন:
অনেকে যেমন চুপিচুপি প্লাস দিয়ে যান, ঠিক তেমনি কেউ কেউ নীরবে মাইনাসও দিয়ে যান। এ নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই।
হোদল রাজা বলেছেন:
আরে ভাই আমাদের মধ্যে কেউ একজন কামিল লোক আছে যার রাশি হইলো মাইনাস রাশি। মাইনাস না দিতে পারলে হাত কামড়ায়!!অথবা আমার মত দশা! লিখতে পারে না!! হিংসায়. . . মাইনাস
শাওন বলেছেন:
হাসান ভাই আপনাকে দেখে সূচিত্রা নিক টারে মনে পড়লো । নিকটা আমার দোস্ত হয়ে গেছিলো । ঐটারে একটু অন করবেন ?
লেখক বলেছেন: সূচিত্রা তো ভাই আমার কোনো নিক না? আমার তো মাত্র একটাই নিক। তিনিতো ভাই লন্ডন থাকতেন, এখনও হয়তো থাকেন।
অল্প কয়েকদিনই কথা হয়েছিল।
দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
আমার সব পোস্টেই অন্তত দুটো মাইনাস দেয়া লোক আছে। 'সূর্য পূর্ব দিকে উদিত হয়' বললেও তারা মাইনাস দেয়। মনের দূঃখে কয়েকটাকে ব্লক করে দিয়েছি, এখন একটু কমছে যন্ত্রনা।
কথা বলে মাইনাস দিলে কিন্তু ব্যাপার ছিল না। কথা বলবে না কখনোই অথচ নিয়ম করে প্রতি পোস্টে মাইনাস দেবে, এ কেমন কথা!
রেজাউর রহমান বলেছেন:
অ্যাডসেন্স থেকে আপনার মতো কামাতে না পেরে
রেজাউর রহমান বলেছেন:
@হাসান এই সুচিত্রা কি ইম্পেরিয়াল কলেজ থেকে আন্ডারগ্র্যাড করে এখন গ্লুসটারশায়ারে মাস্টার্স করছে?
গিফার বলেছেন:
আরে হাসান ভাই এইটা পুরান কিছু না...এরকম কিছু বলদ আছে ব্লগে সবসময় এই কাম করে।
ত্রিভুজ বলেছেন:
মাইনাস দেখে তো আপনার খুশি হওয়া উচিত। আপনাকে পছন্দ করে না কিন্তু আপনার পোস্টে সবসময় আসাযাওয়া করে... বিষয়টা মজার না?
আরিয়ানা বলেছেন:
চিন্তার কিছুই নাই এখানে মীন মনের মানুষ ত কিছু আছেই ... তাদের নিয়ে মাথা না ঘামালেই ত হয় !!
কালপুরুষ বলেছেন:
মাইনাস হলো হরলিক্সের মতো কেউ এমনি এমনি খায়- কেউ এমনি এমনি দেয়।
ধ্রুব তারা বলেছেন:
ভাই এইটায় তো সাত-টা পড়ল!!!আমি রাজাকার-দের যে লিস্ট আপলোড করি তাতে চাষী প্রতিদিন - মারে। আজ জিগাইলাম আনন্দ পাইসে নাকি. উত্তর দেয় না।
মোঃ আরিফ উদ্দিন বলেছেন:
মন খারাপ কইরেন না। আপনাকে প্লাস দিলাম।
মুভি পাগল বলেছেন:
+
মুভি পাগল বলেছেন:
ত্রিভুজ ভাইয়ের কমেন্টটাও জোশ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















ভাল থাকুন হাসান।