আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

পাত্রী দেখতে অনুরোধ করিয়া পিতার কাছে আবেদন

০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৪

শেয়ারঃ
0 2 0



শ্রদ্ধেয় আব্বা/আম্মা,

আশা করি আল্লাহ্ রহমতে ভালই আছেন। আমিও ভাল আছি। এখানে যদিও আজকাল একটু ঠান্ডা পড়েছে, তবুও তা এখন সহনশীলতার মধ্যেই আছে, তাই এ নিয়ে চিন্তা করবেন না।

যে কারনে চিঠিটি লেখা। ২৮ টি বসন্ত পেরিয়ে ২৯ বসন্ত যায় যায়, আর আপনাদেরও বোধ হয় একা একা লাগে। তাই কেবলমাত্র আপনাদের একাকিত্ব দূর করতেই অভিভাবকদের জন্য সুন্নত না ফরজ একটা কাজ আছে না, ওটা তো পালন করা সময় হয়েছে। কি বলেন? আশা করি hints বুঝতে পেরেছে। ডাইরেক্ট বলতে লইজ্জা লাগে ;)

আপনাদের নিশ্চয়ই এতদিনই বুঝে যাবার কথা যে এই ব্যাপারটায় আমার নাকটা একটু উচুঁ আর খুতখুতে। তাই যেনতেন কনে বাছাই করে ঘাড়েঁ ঝুলিয়ে দিলে কিন্তু চলবে না। আপনাদের কাজটি যাতে সহজ হয়, সেজন্য কনের কিছু অত্যাবশ্যকীয় গুনের কথা বলতে চাই।

১. চেহারায় ঝলক না থাকলেও চলবে, তবে Google এর মতো সাধাসাধি হলেই যথেষ্ট।

২. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না জানলে আমি নাই, ওইটা ছাড়া মানুষ বাচেঁ? কনের অন্তত পাচ‍টা সাইট গুগলের প্রথম পাতায় থাকতে হবে। আগেই হুশিয়ার কোনো Black Hat পদ্ধতি ব্যবহার করা চলবে না।

৩. রান্না পারুক না করুন, ওয়ার্ডপ্রেস জানতে হবে। রান্না তো গুগলে সার্চ করেও শিখতে পারবে।

৪. রোজ রোজ বাজারে যেতে বলতে পারবে না, ইকর্মাসে পারদর্শী হতে হবে। ইন্টারনেটেই যখন বাজার করা যায়, তখন পায়ে হেটেঁ যাবার দরকার কি?

৫. Windows ব্যবহার করতে পারে, তাতে সমস্যা নাই কিন্তু ক্রাক কোড নিজেকেই খুঁজে নিতে হবে। আমার এতো টাইম নাই।

৬. Facebook এ একাউন্ট থাকতে পারে, কিন্তু Twitter একাউন্ট থাকলে একদম না। ওইটা আমার দু’চক্ষের বিষ।

৭. হাতের লেখা যা তা হউক সমস্যা নাই, তবে টাইপিং স্পীড যেন ত্রিশ শব্দের নিচে না হয়। আমার ড্রাফট করা ব্লগগুলো তো ওকেই লিখতে হবে।

৮. Bing এর মতো প্রতিদিন রং পাল্টাইলে চলবে না, মেকআপের পিছনে এত টাকা পাবো কই? জিজ্ঞাসা করে নিয়েন Adsense এর কালার প্যালেট কি জানে তো?

৯. টুকটাক হার্ডওয়ার আর ট্রাবলশুটিং জানলে ভাল হয়, আমি ওই ব্যাপারগুলি কম বুঝি কিনা?

আশা করি আপনারা আমার পছন্দ বুঝতে পারেছেন। যত শ্রীঘ্রই আপনার কাজটি শেষ করবেন, তত তাড়াতাড়ি আপনাদের একাকিত্ব দূর হবে। আপনাদের কথা ভেবেই তো এত কিছু বলা। ওহ আরেকটা কথা, মেয়ের অবশ্যই অবশ্যই জিমেইল একাউন্ট থাকতে হবে। ইয়াহু হলেও চলবে কিন্তু হটমেইল হলে খবর আছে।

ভাল থাকবেন।

ইতি,

হাসান (লোকালহোস্ট)

-----------------------------------------------

চিঠিটির পূর্বপ্রকাশ - পাত্রী দেখতে অনুরোধ করিয়া পিতার কাছে আবেদন

-----------------------------------------------

আমার পরিচয় | আমার ব্লগ | আমার ব্লগের নিউজলেটার (২৭৩জন পাঠক)

-----------------------------------------------

 

প্রকাশ করা হয়েছে: আমার প্রবাসী জীবন  বিভাগে । সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৩
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
ভাইজান, বিবাহ করুনের মহদ্দে লইজ্জার কিছু নাই.......

আপনের আবেগঘন চিঠিখানা পড়িয়া আমারও বুকের বাঁ পাশের পুরাটায় চিন চিন কইরা বিবাহ না করিবার ব্যথা অনুভূত হইতেছে..:(
২. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৩৭
'লেনিন' বলেছেন: বাংলাদেশের প্রেক্ষিতে সুপার গিক পাত্রী খুঁজছেন আপনি! এইরকম পাত্রী পেলে ভালোই হয় কিন্তু পাত্রীরা আপনার এই খোলা চিঠির কারণে না আবার বিতৃষ্ণ হয় আপনার প্রতি। :)
৩. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪০
'লেনিন' বলেছেন: ভালো কথা আমেরিকায় আমার জানামতে এই সকল গুণসম্পন্ন এক মেয়ে আছে কিন্তু সে Dystoniaতে আক্রান্ত। http://www.twitter.com/uberchick
০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: লিংক দিছেন ভাল কথা, তাও আবার টুইটার লিংক :)

৪. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪২
হোদল রাজা বলেছেন: আপনার সমইস্যা হইবে না! সব অবিবাহিতাগন আপনার পত্র দেখিয়া বুঝিবে আপনার চাওয়া আর হার্ডড্রাইভ ভাইরাস মুক্ত!! ;)

৫. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৪৬
সানুনয় বলেছেন: ভাই কি ডিজিটাল বউ খুজতাছেন? :) :) :) :) :)

কি জামানা আইলো সবাই দিজিতাল হইয়া যাইতেছে । B-)) B-)) B-)) B-))
আমার কি হইবো???
৬. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৪
সাদাকালোরঙিন বলেছেন: বাপেরে কইয়া লাভ নাই, ঘটক পাখীভাই রে ক তাড়াতাড়ি।


তোর ঘন্টা তাইলে খুব শীঘ্রই বাজছে মনে লয় ???
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০২

লেখক বলেছেন: পাখীভাইয়ের কথায় ফাঁকি

৭. ০৩ রা ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৫
কার্ল মার্কস বলেছেন: সানুনয় চিন্তার কি আছে, আমি আছি না, আমার ডিজিটাল লাগবো না ;)
৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৩
রাহী বলেছেন: জনৈক মনীষী বলেছেন - "পুরুষ দুই প্রকার - জীবিত আর বিবাহিত"।
তোর প্রতি সহানুভূতি রইল....
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: অনেকদিনই তো জীবিত থাকলাম অখন অন্যটা ট্রাই করতে মন চায়।

৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:২৮
এ.জে. মিন্টু বলেছেন: ফটু ভাল লাগছে। প্লাস।
১১. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩২
শয়তান বলেছেন: এ.জে. মিন্টু বলেছেন: ফটু ভাল লাগছে।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৩৪

লেখক বলেছেন: বিবাহ দিয়া গুগলে সার্চ দিয়েছিলাম... অনেকগুলোর মধ্যে এইটা মনে ধরেছে।

১২. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৯
হাসান বলেছেন: নিন্মব্যক্তিগনের মধ্যে কেউ একজন মাইনাসদাতা:

পরশমনি
শয়তান
সামছা আকিদা জাহান
ঈশান হাওয়া
মুরুববী
কানা-বাবা
িরজুওয়ান
আমি এক যাযাবর
বোহেমিয়ান কথকথা
মুজিব পরদেশী
দ্রোহ
আড়ালে
'লেনিন'
হোদল রাজা


এই সম্পর্কিত পোষ্ট : আমার সব পোস্টেই একটা করে মাইনাস কেন ??
১৩. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৩
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: শাড়ি দুইটা বেশি পছন্দ হইছে, চুড়ি গুলা ও :-B :((
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ১:০৮

লেখক বলেছেন: আর পোষ্টটা?

১৪. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ২:৪৬
'লেনিন' বলেছেন: ভালো কথা। আপনার রেসপন্স আপডেট কইরেন। আমিও সেটা বুঝে একটা বিজ্ঞাপন রেডি করবো :P
১৫. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ৩:১৯
মোঃ আরিফ উদ্দিন বলেছেন: বুঝতে পারছি, অতি শীগ্রই আমরা জীবিত মানে অবিবাহিত একজনকে হারাতে যাচ্ছি।
১৬. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ ভোর ৪:১৮
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: বিয়া করেন নাই এখনো হাসান ভাই?
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৩০

লেখক বলেছেন: জ্বি ভাই, সৌভাগ্য/দূর্ভাগ্য কোনোটাই হয় নাই... ;)

১৭. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:০৭
ঢাকাইয়া টোকাই বলেছেন: I.T পাস করা মেয়ে খুজতে বলেন।
০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৩১

লেখক বলেছেন: সিএসই -এর ছাত্রীরা প্রথমেই সফটওয়ার ডেভেলপমেন্টে ঢুঁকে কেউ ব্লগিং/সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মতো অনিশ্চিত বিষয়ে ক্যারিয়ার গড়ে তোলে না।

১৮. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৪৬
রাগ ইমন বলেছেন: হায় রে ! হাসান ভাইজান, দায়িত্বটা তো সেই ২০০৬ সালেই নিতে চেয়েছিলাম। আপনি তখন দিরং না করলে এখন কি আর এই দুরবস্থা হইত!

গরীবের কথা বাসি হইলে ফলে রে ভাই, বাসি হইলে ফলে! /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:)
১৯. ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৫১
রাগ ইমন বলেছেন: হায় রে ! হাসান ভাইজান, পাত্রী খোঁজার দায়িত্বটা তো সেই ২০০৬ সালেই নিতে চেয়েছিলাম। আপনি তখন দিরং না করলে এখন কি আর এই দুরবস্থা হইত!

গরীবের কথা বাসি হইলে ফলে রে ভাই, বাসি হইলে ফলে! /:) /:) /:) /:) /:) /:) /:) /:) /:)
২৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:০২
ঝড়ো হাওয়া বলেছেন: আপনার খালা-মামা, চাচা-ফুপু দের কে এই চিঠির কপি দিয়েছেন তো ?
০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: লইজ্জা লাগে ;)

২৪. ১২ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৭
সিউল রায়হান বলেছেন: আগামী ডিসেম্বরে আশা করি আমাদের রিইউনিয়ন হবে..... তখন রংপুরে আপনাকে দেখতে চাই ভাবী সহ :)

আমাদের রকা কমিটি চাইছে অনলাইনেই আমাদের কলেজের সকল ক্যাডেটের ডাটাবেজ করে তুলবে.... এ ব্যাপারে রকা-সিসিআর গ্রুপে আপনার কিছু সাজেশন দিবেন সময় করে...... :)

ভাল থাকেন, শুভেচ্ছা.... বিয়ের দাওয়াত না দিলে কিন্তু খবর আছে ;)

 

মোট সময় লেগেছে ০.৯৫৩২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার নাম হাসান, পুরো নাম জিন্নাত উল হাসান। ২০০৫ সালের অক্টোবরে এসেছি লন্ডনে। আপাতত মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কোম্পানীতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ