আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

ডেস্কটপ আইকনের কথা ভুলে যান… Launchy ব্যবহার করুন

০৬ ই ডিসেম্বর, ২০০৯ ভোর ৬:৪৯

শেয়ারঃ
0 0 0



এই দুনিয়ায় দু’টাইপের কম্পিউটার ব্যবহারকারী আছেন, এক যারা সব কাজ মাউসের ক্লিক দিয়ে করে করতে চান আর অন্যরা সব কাজ কির্বোড ব্যবহার করে করতে চান।

আপনি যদি দ্বিতীয়পক্ষের একজন হয়ে থাকেন, তাহলে বারবার উইন্ডো মিনিমাইজ করে নতুন প্রোগ্রাম চালু করা একটা বিরক্তিকর কাজ, তাই না? আর আপনার কম্পিউটারে যদি হাজারো টাইপের প্রোগ্রাম থাকে তাহলে তো কথাই নাই। বারবার ডেক্সটপ কিংবা প্রোগ্রাম মেনু খোঁজা কাজের গতিকে রুখে দেয়।

আপনার জন্য এসে গেল প্রোগ্রাম শুরু করার ওপেন সোর্স প্রোগ্রাম Launchy। ইনস্টলের পর ২মেগার এই প্রোগ্রামটি আপনার কম্পিউটারের সব ফাইল, প্রোগ্রাম, ফোল্ডার ইনডেক্স করে ফেলে।

এরপর যখনই আপনার কোনো প্রোগ্রাম কিংবা ফাইল খুলতে যাবেন, মাউসের দিকে হাত না বাড়িয়ে ALT + Space ক্লিক করুন। Launchy এর সার্চ বার ভেসে উঠবে, তাতে টাইপ করা শুরু করুন। ব্যস একে একে ওই নামের সবগুলো ফাইল দেখা যাবে, Enter চেপে পছন্দমতো ফাইল খুলুন।

ইন্টারনেটে এধরনের অনেকগুলো প্রোগ্রামই পাওয়া যায়, তবে আকারে ছোট হবার কারনে এই প্রোগ্রামটি আমার বিশেষ পছন্দ হয়েছে।

আপনারাও পরখ করে দেখুন

ডাইরেক্ট ডাউনলোড লিংক - http://bit.ly/8wxPyU

------------------------------------------------

পোষ্টটির সূত্র: ডেস্কটপ আইকনের কথা ভুলে যান… Launchy ব্যবহার করুন

------------------------------------------------

ব্লগের নিউজলেটার (২৭৪জন পাঠক) | ব্লগের ফেসবুক পেজ (১১১জন সদস্য)

-----------------------------------------------

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): Launchyসফটওয়ারসফটওয়ার রিভিউ ;
প্রকাশ করা হয়েছে: প্যাচাল  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:০৪
শয়তান বলেছেন: দেখি টেস্ট করে ইউটিলিটিটা


আমি আবার প্রথম কাতারের লোক । মানে অলস ইউজার । B-)

২. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:২৭
লুকার বলেছেন:

মাউস ক্লিকাইতেই কষ্ট হয়, আর টাইপ!
চক্ষু ঘুরাইয়া ঘুরাইয়া কাজ করার উপায় নাই?
০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৩১

লেখক বলেছেন: খুঁজে পেলে খবর দেব

৩. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৩৮
শয়তান বলেছেন: ফাইলহিপ্পো থেকে নামাইতে হলো ।sourceforge থেকে কেন যেন ইদানিং কোনকিছুই নামাতে গেলে এরর খাই :(
০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৫৩

লেখক বলেছেন: ডাউনলোডের সরাসরি লিঙক দিলাম - http://bit.ly/8wxPyU

৪. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:১৬
অচন্দ্রচেতন বলেছেন: কাজের জিনিস মনে হচ্ছে ...
৫. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১০
স্বাধীনতার বার্তা বলেছেন:

Click This Link

এই যে আমার ডেস্কটপ। একটা আইকন ও নাই। :D
০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:১৭

লেখক বলেছেন: লঞ্চি টাইপের কোনো প্রোগ্রাম ব্যবহার করেন?

৭. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৪
ফিরোজ-২ বলেছেন: দেখি ইউজ করে কেমন...
৮. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৭
স্বাধীনতার বার্তা বলেছেন: না, কোন সফট ব্যবহার করি না। ডেস্কটপ এ এম্নিতেই আইকন রাখি না। আইকন থাকলে দেখতে ভালো লাগে না। আগে ভিসতায় কোন আইকন ছিল না। এখন সেভেন এ ও নাই। :)
৯. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৮
স্বাধীনতার বার্তা বলেছেন: রিসাইকেল বিনও নাই। বাকিসব তো দুরের কথা।
০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৯

লেখক বলেছেন: ;)

১০. ০৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৮
জনৈক আরাফাত বলেছেন: আমি দুই নম্বরের লোক। কাজে লাগার চান্স আছে। ধন্যবাদ! :)
১১. ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:১৩
মাহিন আহমেদ বলেছেন: বহুত ঢিলা কিসিমের মানুষ।তাই আশা করি কাজে লাগবো । :P
১৩. ১৮ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫৯
রাগ ইমন বলেছেন: আমার শেষ পোস্টে আপনার অংশ গ্রহন আশা করছি । ধন্যবাদ ।
১৪. ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৩৭
নীড় ~ বলেছেন: ভিস্তা বা সেভেন এ তো একবার উইন্ডোজ কি চেপেই এই কাজ করা যায়, থার্ডপাটি কোনো সফটওয়্যার লাগেনা

 

মোট সময় লেগেছে ২.৫৬৯০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার নাম হাসান, পুরো নাম জিন্নাত উল হাসান। ২০০৫ সালের অক্টোবরে এসেছি লন্ডনে। আপাতত মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কোম্পানীতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ