
কখনও কখনও মনে হয় গুগলের এডসেন্সের চেক ইস্যু হবার পর চেকের জন্য অপেক্ষা করা অনেক কঠিন কাজ। নভেম্বরের চেক পাওয়ার জন্য এমনই একটি ধৈয্যের পরীক্ষা দিতে হয়েছে আমাকে। অক্টোবর মাসের আয়ের চেক ইস্যু হয়েছে নভেম্বরের ২৪ তারিখে। প্রতিমাসে সাধারনত ২/৩ সপ্তাহের মধ্যেই এসে পড়ে। সেখানে যখন ছয় সপ্তাহেও এসে পৌছালো না তখন চেক পুনরায় ইস্যু করতে অনুরোধ করা থেকে নিজের সংবরণ করতে পারলাম না।
গুগল ব্যাটাও ফাযিল। এডসেন্সে যতদূর সম্ভব লেখা আছে চার সপ্তাহের মধ্যে চেক না আসলে পুনরায় চেক ইস্যু করার জন্য আবেদন করা যায়। আবেদন করলাম। নোরিপ্লাই ইমেইল জানিয়ে দিল আরও কিছুদিন অপেক্ষা করতে। আর বলল আমি যেন অন্তত ৬০ দিন অপেক্ষা করি!
যাহোক, আজ সকালেই টিউবে উঠার আগে চেকের কথা চিন্তা করছিলাম। ভাবছিলাম কোন চেকটি আগে পাব; নভেম্বরের চেক না ডিসেম্বরের চেক। দুটো চেকেই ইতিমধ্যে ইস্যু হয়ে গেছে।

গতমাসের (অক্টোবর) চেকটি অনেক বড় ছিল, প্রতিমাসে এত বড় চেক পাওয়াটা একটু কঠিন। এমাসে যে আয় কমে গিয়েছে তা বলব না, বরঙ আয় স্বাভাবিকে ফিরে এসেছে
আপাতত তিনশত পাউন্ডের উপর যেকোনো চেকেই আমি খুশি। অলস প্রকৃতির কিনা, বেশি খাটতে কষ্ট লাগে আর বয়স তো কম হলো না।
--------------------------------------
পূর্বপ্রকাশ - গুগল এডসেন্স চেক – নভেম্বর, ২০০৯
--------------------------------------
আমার বাংলা ব্লগ - নিউজলেটার পড়ুন (পাঠক ২৯৬ জন) - ফেসবুক ফ্যানপেজ (সদস্য ১৩৪ জন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

