আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন: গুরুর নিকট শুরু থেকে শুরু করুন

২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৫

শেয়ারঃ
0 0



র্পূব প্রকাশ: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন: গুরুর নিকট শুরু থেকে শুরু করুন

যারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে সাধারন জ্ঞান রাখেন, তারা নিশ্চয়ই জানেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই প্রকারের হয়ে থাকে। প্রথমটি নিজের ওয়েবসাইটের বিভিন্ন দিক সার্চ ইঞ্জিন বান্ধব করতে হয় আর অন্যটি ইন্টারনেট অন্য ওয়েবসাইট কিংবা সোশাল মিডিয়াতে প্রচারনা (ব্যাকলিংক সংগ্রহ) করা।

নিজের ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন খুব সহজ। অল্প কিছু সাধারণ বিষয়ের উপর নজর দিতে হয়। আর ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে পুরো ব্যাপারটিই আরও অনেক সহজ হয়ে যায়। এরপরেও দেখা যায়, নবীন ব্লগার/ওয়েবমাষ্টার/ওয়েবডেভেলপাররা বিষয়গুলো অজ্ঞতাবশত এড়িয়ে যান।

চলুন দেখা যাক বিষয়গুলো কি কি
* ওয়েবপেজের মেটা ট্যাগের (title + meta description) উপযুক্ত ব্যবহার
* সার্চ ইঞ্জিন বান্ধব URL তৈরি
* সাইটের উন্নত নেভিগেশন
* উন্নত লেখা/কনটেন্ট
* উন্নত এ্যাংকর (লিংক) টেক্স্ট
* হেডলাইনের যথাযথ ব্যবহার
* ছবিতে উপযুক্ত ALT ট্যাগ ব্যবহার করা
* robots.txt এর উপযুক্ত ব্যবহার
* rel = nofollow লিংক বিষয়ে সাবধানতা

পোষ্টের শিরোনাম দেখে ঘাবড়ে যাবার কিছু নাই, আমি নিজেকে সার্চ ইঞ্জিন গুরু বলার সাহস রাখি না। আসলে আমি গুগলের কথা বলছিলাম। সারাদিন আমরা গুগল গুগল করি, কিন্তু আমরা কি দেড় বছর আগে নবীনদের জন্য প্রকাশিত গুগলের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন গাইডটি পড়ে দেখেছি?

গাইডটিতে উপরের বিষয়গুলো খুবই সহজ ভাষায় উদাহরণসহকারে আলোচনা করা হয়েছে, যা যেকোনো পাঠকমাত্র বুঝতে পারবেন। অনেকেই হয়তো বলবেন, বইটি একদম বাচ্চাদের জন্য। এতে কিছুই শেখার নেই।

তারপরেও আমার মনে হয় প্রত্যেকরই অন্তত একবার হলেও ইবুকটি পড়া উচিত। কারণ বাচ্চা বয়স থেকেই জ্ঞানের খুঁটি মজবুত করতে হয়।

ইবুকটি ডাউনলোড করে পড়ুন। বইতে আলোচিত বিষয়গুলো কিভাবে ওয়ার্ডপ্রেসে প্রয়োগ করা যায়, এরপর আমি সেই বিষয়গুলো একটি একটি করে আলোচনা করতে চেষ্টা করব।

শুভ কামনা রইল সবার জন্য।

------------------------------------------------------------------

আপনার পক্ষে কি প্রতিদিন আমার ব্যক্তিগত ব্লগে আসা সম্ভব হয় না?

তাহলে আপনি আমার ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করতে পারেন। এর মাধ্যমে আমি নতুন কোনো ব্লগ পোষ্ট করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তার সন্ধান পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে।আশা করি এই ফিচারটি বার বার আমার ব্লগে আসার পেছনে আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে।

সর্বশেষ হিসেবমতে, ৩০৫ জন পাঠক নিয়মিত ইমেইল নিউজলেটার পড়ছেন।

------------------------------------------------------------------

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ওয়ার্ডপ্রেসগুগলব্লগিংসার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ;
প্রকাশ করা হয়েছে: প্যাচাল  বিভাগে । সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩১
হাসান বলেছেন: কে মাইনাস দিলেন ভাল করেই জানি। আপনার কাছে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না

কার জানি লেজ কখনই সোজা হয় না, ওই গল্পটা মনে পড়ে গেল।
২. ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩১
আ শী ষ বলেছেন: আমি কিন্তু ভাই প্লাস দিলাম। আমার কাছ থেকে কী আশা করেন, জানি না।
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩২

লেখক বলেছেন: নিউক্লিয়াস ভাই আপনাকে বলি নাই, যাকে বলেছি তিনি ভাল করেই জানেন। শুধু কিছু বলতে পারবেন না। কারন ধরা পড়ে যাবেন।

কি যে কষ্ট!

৩. ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৩১
নীলতারা বলেছেন: আপনি তো অনেক কামান... আমাদের ছোটদের জন্য কী কোনো প্ল্যান আছে? কি কি শিখলে রেন্টএকোডারে ভালো কাজ করতে পারবো? জানা থাকলে জানিয়ে যান ভাইয়া... প্লিজ...
২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৪১

লেখক বলেছেন: @নীলতারা,

রেন্ট-এ-কোডারে আমার কোনো ধারনা নেই। আপনি জাকারিয়া চৌধুরির (http://freelancerstory.blogspot.com/) ব্লগ পড়ে দেখতে পারেন। উনি এই বিষয়ে অভিজ্ঞ।

আমি ব্লগিং, ওয়ার্ডপ্রেস, এডসেন্স নিয়ে আলোচনা করি। আমার সাইটে (http://bn.jinnatulhasan.com/blog) আমন্ত্রন রইল।

মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪. ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৮:৫৮
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: প্লাস দিলাম। যদিও এ বিষয়ে একটুও আগ্রহ পাই না কেন আল্লাহ জানেন! :(
৬. ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ৯:৩৪
আমি ভাল আছি বলেছেন: আপনাকে আমার লিংকস-এ জুড়ে নিলাম।:):)
৭. ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৪
টেকি মামুন বলেছেন: হাসান ভাই অবশ্যই প্লাস।ভাল থাকবেন ।
৯. ২৯ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৭
শেরজা তপন বলেছেন: ধন্যবাদ আপনাকে-নতুন কিছু শিখলাম
১১. ২৯ শে জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩৮
মুভি পাগল বলেছেন: এই যে ভাইজান, পাইছি আবার আপনারে। আপনি নিউজলেটার সিস্টেমটা কিভাবে করেন? এটা নিয়ে একটা স্টেপ বাই স্টেপ পোস্ট দেবেন নাকি? তাহলে খুব উপকৃত হইতাম। আমি বহুত চেষ্টা করছি। কিন্তু পারিনাই
৩০ শে জানুয়ারি, ২০১০ রাত ১২:৫০

লেখক বলেছেন: আপাতত এইটা লেখাটি পড়ে দেখতে পারেন - Click This Link

১২. ২৯ শে জানুয়ারি, ২০১০ রাত ৮:৩৮
অনন্ত দিগন্ত বলেছেন: আপনার লেখাগুলোতে সবসময় কিছু না কিছু শেখার থাকে। ভাল থাকুন...
১৩. ০২ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৪
হাম্বা বলেছেন: ভাইগো নেট থেকে শুধু নেট খরচটা চালাতে চাই
১৪. ১৩ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:৩৩
মহসিন০৮ বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমরা ও কিছু শিখতে চাই। আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়েব সাইট ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়ক লেখাগুলো এখানে পোস্ট করার জন্য অনুরোধ করছি,,, http://www.itechbangla.com/
১৫. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ২:৪১
সাইফুল ফারদিন বলেছেন: প্লাস।ভাল থাকবেন
১৬. ০৫ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৭
সর্বদাবেলায়েত বলেছেন: ভাই আপনার পোস্টে প্লাস-মাইনাসের একটা ব্যপার চলে। এইটা আসলে কি? কারো কি আপনার ওপর খুব অভিমান?
১৯. ২৫ শে আগস্ট, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
মশিউর রহমান মেহেদী বলেছেন: সত্যিই্ অসাধারন পোষ্ট। একটার বেশি + দেয়া যায় না্তাই দিতে পারলাম না।প্রিয়তে নিলাম ।++++++++++
২০. ১৪ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:২৫
স্বপ্নবাজ শয়ন বলেছেন: ভালো লাগলো,,সরাসরি প্রিয়তে ,,,

 

মোট সময় লেগেছে ৪.৬৮৬১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার নাম হাসান, পুরো নাম জিন্নাত উল হাসান। ২০০৫ সালের অক্টোবরে এসেছি লন্ডনে। আপাতত মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কোম্পানীতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ