আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

3D ডেস্কটপ সফ্টওয়ার BumpTop এখন গুগলের পকেটে – জলদি ডাউনলোড করুন!

০৩ রা মে, ২০১০ সকাল ১০:৪৮

শেয়ারঃ
0 0 0

প্রথম প্রকাশ: 3D ডেস্কটপ সফ্টওয়ার BumpTop এখন গুগলের পকেটে – জলদি ডাউনলোড করুন!

গুগল হয়তো একদিন পুরো দুনিয়া কিনে নেবে? হয়তো একটু বেশিই বলে ফেললাম, তবে গুগল যে হারে প্রতি সপ্তাহে নতুন নতুন কোম্পানি কিনে নিচ্ছে, সেই হিসেবে আমার কথা ভুল নাও হতে পারে। আজকে Mashable এর মাধ্যমে জানতে পারলাম গুগল তৃতীয় মাত্রিক ডেস্কটপ সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান বাম্পটপ -কে কিনে নিয়েছে।

সফটওয়ারটি আমার কাছে অভিনব লেগেছে, আপনাদের কাছেও বেশ ভাল লাগবে – তাই কথা বাড়ানোর আগে ভিডিওটি দেখে নিন।



বাম্পটপের প্রতিষ্ঠাতার নাম আনন্দ আগারওয়াল , সফটওয়ারটি উইন্ডোজ এবং ম্যাক কম্পিউটারে কাজ করে। সফটওয়ারটি মাধ্যমে কম্পিউটারের ডেস্কটপকে ফাইলের স্তুপ, পিন দিয়ে ফাইল আটকানো ইত্যাদি হরেক রকম কাজ করা সম্ভব। ভিডিওটি না দেখলে পুরো ব্যাপারটি বুঝিয়ে বলা সম্ভব নয়। সফটওয়ারটি দুটো ভার্সন আছে, একটি ফ্রি ডাউনলোড যোগ্য আর অন্যটির জন্য পয়সা দিতে হয়। সফটওয়ারটি আমার জন্য পুরোপুরি নতুন – তাই ভার্সন দুটির পার্থক্য জানি না।

যাহোক, সুসংবাদ হচ্ছে গুগল যেহেতু সফটওয়ারটি কিনে নিয়েছে, তাই সফটওয়ারটি নিশ্চয় তাদের কোনো না কোনো সার্ভিসের সাথে যুক্ত হবে। Mashable এবং আমার ধারনা এটি গুগলের এন্ড্রয়েড ট্যাবলেট কিংবা এন্ড্রয়েড চালিত নেটবুক কম্পিউটারের দৃষ্টিবর্ধনে কাজে লাগবে। আর দু:সংবাদ হচ্ছে, সফটওয়ারটির আর কোনো সংস্করণ বের হবে না এবং এই সপ্তাহ পর থেকে সফটওয়ারটি আর ডাউনলোডও করা যাবে না

তাই এখনই ডাউনলোড করুন এবং 3D ডেস্কটপের স্বাদ নিন।


-------------------------------------------------------
আপনার পক্ষে কি প্রতিদিন আমার ব্যক্তিগত ব্লগে আসা সম্ভব হয় না?

তাহলে আপনি আমার ইমেইল নিউজলেটার সাবসক্রাইব করতে পারেন। এর মাধ্যমে আমি নতুন কোনো ব্লগ পোষ্ট করলে আপনি স্বয়ংক্রিয়ভাবে তার সন্ধান পেয়ে যাবেন আপনার নিজের ইমেইলের ইনবক্সে।আশা করি এই ফিচারটি বার বার আমার ব্লগে আসার পেছনে আপনার অনেকটা সময় বাঁচিয়ে দেবে।

সর্বশেষ হিসেবমতে, ৪২১ জন পাঠক নিয়মিত ইমেইল নিউজলেটার পড়ছেন।
----------------------------------------------------------

 

সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১০ সকাল ১০:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৩ রা মে, ২০১০ সকাল ১০:৫৭
রাজসোহান বলেছেন: এটা কি পিসি স্লো করবে না?
২. ০৩ রা মে, ২০১০ সকাল ১১:১৬
গ্রাফিক্স ওয়ার্ল্ড বলেছেন: কিছুটাতো করেই তবে জিনিসটা চমৎকার। এধরনের আরেকটা সফটওয়্যারের নামই সম্ভবতঃ রিয়েল ডেস্কটপ বা এই জাতীয় কিছু একটা।
৩. ০৩ রা মে, ২০১০ বিকাল ৪:০৬
রাসেল আরেফিন বলেছেন: দারুন মনে হচ্ছে। ডাউনলোড করে দেখি।
৪. ০৪ ঠা মে, ২০১০ রাত ১:৩৬
ফিউশন ফাইভ বলেছেন: ডাউনলোডে দিলাম। গুগল যে কী পরিমাণ আগ্রাসী হয়ে উঠছে, ভাবতেই অবাক লাগছে!

 

মোট সময় লেগেছে ১.০৮৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমার নাম হাসান, পুরো নাম জিন্নাত উল হাসান। ২০০৫ সালের অক্টোবরে এসেছি লন্ডনে। আপাতত মাস্টার্স শেষ করে একটা বহুজাতিক কোম্পানীতে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ