আমার বন্ধু রুনা
১৮ ই এপ্রিল, ২০০৬ সকাল ৭:৪৫
ছন্দ আর রুনা- দু'জন প্রায় জানের বন্ধু, নাঙ্গাকাল
থেকেই এক সাথে বড় হয়েছে। সবকিছুই almost এক হওয়া চাই, শুধু জামাই'টা বাদে। যাই হোক, একজনকে নিয়ে লিখেছি, তাই অন্যজন হপ করে মুখ ফুলিয়ে বসে আছে। ইতিমধ্যে পোষ্টে মন্তব্য আর Yahoo Messenger এ বার কয়েক হুমকি দিয়েছে, ওকে নিয়ে লিখতেই হবে। উপায়অন্ত না দেখে লিখতে বসে গেলাম।
ভার্সিটির প্রথমদিকেই ওই মানিকজোড়ের সাথে পরিচয়। সবসময় একসাথে থাকে, সারা ক্লাসে গুটুরগুটুর করে গল্প করে, সারাক্ষন হাসিখুশি। আমার সাথে পরিচয় প্রথম সেমেষ্টারেই। কিন্তু সত্যিকারের রুনাকে চিনেছি অনেক পরে।
আমরা জীবনে অনেকের সাথে পরিচিত হই, বন্ধুত্ব হয়। কিন্তু আমি হলফ করে বলতে পারি আমার যতগুলো বন্ধু আছে, রুনা তাদের মাঝে সেরা নিস্বার্থ, হাসিখুশি একটা মেয়ে। শুধু আমি কেন, ওর পরিচিত সবাই এক অক্ষরে আমার কথা মেনে নেবে।
একটা ঘটনা বলি, তা হলে ওর চরিত্র স্পষ্ট হয়ে যাবে। ঘটনা আমার এক বন্ধুর মুখ থেকেই শোনা। ভার্সিটি লাইফে কিছু কিছু কোর্স ছিল সত্যিকারের ত্রাস। তেমনই একটা কোর্স ছিল Digital Login Design সংক্ষেপে DLD। পোলাপাইন গণহারে ফেল করতো, স্যারও সামান্যটুকু ছাড় দিতেন না, একটু ভুল হলেই ঘ্যাচাং.... আর ফেল মানেই 7500 টাকার বাঁশ। তাই আমার বন্ধুরা খুবই ভীত ছিল DLD নিয়ে। তো যাই হোক, সেইদিন ছিল শুক্রবার, পরের দিন পরীক্ষা। ভার্সিটি খোলা থাকতো পড়াশুনার জন্য, যার ইচ্ছা সে এসে পড়ত। আমার বন্ধু রুনাকে অনুরোধ করেছে সে যেন একটু সাহায্য করে, কারন রুনা ছিল DLD র জাহাজ। সব পারে, গটগট করে প্রবলেম সলভ করে যায়। সেই দিন পুরো ভার্সিটিতে রুনা একা একটা মেয়ে সকাল থেকে সন্ধ্যা পযনর্্ত একটানা আগাগোড়া সবকিছু বুঝিয়ে তারপরই বাসায় গেছে। রুনা তার বিনিময়ে কিছুই পায়নি কিংবা পাবার আশাও করেনি, বন্ধুর জন্য বন্ধু করতেই পারে, কিন্তু সেইদিন একা একা রুনা যে সাহায্য করেছে তার তুলনা করা চলে না। May Allah bless you my friend.
আমি খুব তাড়াহুড়া করে দেশ ত্যাগ করেছি, আশার আগে প্রায় কাউকেই বিদায় বলবার সুযোগ পাইনি। কিন্তু রুনা, তোকে বলে এসেছিলাম, তাহলেই বুঝতে পারিস আমি তোকে কতটা পছন্দ করি, তোকে কখনও বলা হয়নি, কিন্তু তুই আমার সেরা বন্ধুদের একজন।
খুব ভাল চাকুরি করে আজকাল, ভালই বেতন। এই সুযোগে কয়েকবার বিয়ের প্রস্তাবও দিয়েছি (ক্লোজআপহাসি), কিন্তু রাজি হয় না। বলে ওরে পাইতে নাকি লাইনে দাঁড়াইতে হবে। ওকে যতই বলি, আমার জন্য আবার লাইন কি, ততই বলে No Entry। আপনারা আমার হয়ে একটু ওকালতি করবেন কি?
দোস্ত ভাল থাকিস। I'm really proud of you.
প্রকাশ করা হয়েছে: আমার প্রবাসী জীবন বিভাগে ।
:) বলেছেন:
হুমমম ...digital logic design
হাসান বলেছেন:
মাশীদঃ আপনার কবিতাটা রুনা মতই সুইট হইছে। ধন্যবাদ।
অতিথি বলেছেন:
পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের (ছন্দা) আমদানি!! তৃতীয় পক্ষ(!!)
হাসান বলেছেন:
ছেড়েছে রে!!! আগে তো চিন্তাও করি নাই এত হিট খাবি, রুনা তুই আমাররররররররররর।
অতিথি বলেছেন:
এ কী ছন্দা, ভাইসব মানে? আমি মনোপলি বিজনেসে বিশ্বাসী। আমি তো একবচন, আপনি বহুবচন পাইলেন কই?যা করবেন তারাতারি করেণ, টাইম নাই, হাসানটা দেইখা ফেলতে পারে..।
হাসান বলেছেন:
কবিতাটা মনে আছে,আর পারছি না গুরু
সেই সামার 2000 থেকে শুরু
.....
আমি কিন্তু পুরান পাগল, আমারে ভুইল্যা যাইস না পীলিজ।
হাসান বলেছেন:
ধুসর গোধূলিঃ রুনাকে পেতে হলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে..... (খুব বেশি ফ্লীমি হয়ে গেল নাকি
অতিথি বলেছেন:
Vai shob........apnara jara runar proti agrohi...tara dui copy chobi r akta baiodata amar thikanay pathiyee din.......tobe oboshho e hasan k janaben na......o kintu pother kata hoyee daray thakbe....
o valo kotha runa kintu akhono khali ase.....
apnara jara runar proti agrohi...tara dui copy chobi r akta baiodata amar thikanay pathiyee din.......tobe oboshho e hasan k janaben na......o kintu pother kata hoyee daray thakbe....
o valo kotha runa kintu akhono khali ase.....
অতিথি বলেছেন:
যার জন্য এতো মারামারি সে কোথায়??
রুনা বলেছেন:
বাংলা লিখতে হবে বলে কোন মন্তব্য লিখছিলাম না। এক এক জনের মন্তব্য দেখে আর বসে থাকতে পারলাম না। সবার প্রথমে হাসানের লিখার প্রসংশা করতে হয়। কারণ, সেখানে আমার প্রসংশা আছে। হাসানের লেখা পড়ে নিজেকে হিন্দি সিনেমার হিরোইনের চেয়েও হিট মনে হচ্ছে। তার প্রমান হচ্ছে কয়েক মিনিটের মধ্যেই এতোগুলো প্রস্তাব কোনটা ছেড়ে কোনটা নিব ভেবে পাচ্ছি না। হাসান, তুই নিজের পায়ে নিজেই কুড়াল মারলি।
অতিথি বলেছেন:
তুই আবার কইথাইকা আইলি ভাই আমার। আয় তোর লগে কথা আছে। তুই কী খাবি ক, স্কাই রুমে, শিখারা, নাকি হাভেলী? যা বেটা লিস্টি কর, আমি আইতাছি, নেক্সট এভেইলএবল ফ্লাইটে...।রুনা, আই এম কামিং, এই হিমুটার কথা কানে নিয়েন না, খালি বাগড়া বাধায়, এটাই ওর (বে) স্বভাব
অতিথি বলেছেন:
কই হে, রুনা.... হাসান ছেলেটা খারাপ না কিন্ত। তবে আমার চেয়ে যে ভালো তাও বলতে পারছি না। হাসান, রুনাকে আমার মেসেঞ্জার আইডি টা দিয়ে দিয়েন তো
, দেখি কি করা যায় আপনার জন্যে।
অতিথি বলেছেন:
aree aree apnara jevabe mara mari badhiyee felte jachhen tate to dekhi traffic control lagbe.............thik ase ai dayitto ta ami e na hoy nilam.....jodi bishesh shubidha pete chan tahole runa'r shathe amakeo ak pet khaoyaay diyen kintu........
অতিথি বলেছেন:
তাই যাবো হে শয়তান.... তাও আমার রুনা কে চাই ই চাই... হুহাহাহাহুহাহাহা( কিন্ত সেটা কী পুতুল নাকি আসলেই আপনে? আমার মিয়া লাশ দেখলে ডর করে)
হিমু বলেছেন:
হাসান আর গোধূ, তোমরা লড়ে যাও। আমি রুনাকে চায়ের সাথে টা কিংবা কফির সাথে টফি খেতে যাবার সুপ্রস্তাব দিলাম। ওহ, যদি আপত্তি থাকে, তাহলে আয় দেখি ব্যাটা লন্ডন বা বন ছেড়ে ঢাকায়!
মাশীদ বলেছেন:
হাসু ভাই আমার, মোর জামাইয়ের শালাওরে ছঁ্যাকা দিলে বাড়বে মনের জ্বালা
রাখিস এটা মনে ওরে ও রুনা
হাসুটারে তুই ইট্টু কর করুণা
অতিথি বলেছেন:
রুনা চুইট হার্ট, তুমি আমার সাথে এসো। অন্যরা সবাই পঁচা!!!তোমার জন্য আমার বাড়ীর দরজা (সামনের দরজা না পেছনের; সামনের দরজা আম্মা পাহাড়া দেয়) সবসময় খোলা। চিরজীবন আমি তোমার অপেক্ষায় থাকবো।
ইত্তি,
তোমার ....!
(সরি আমার নাম ভুইলা গেছি)
রুনা বলেছেন:
Hassan toke ki kore bhuli ........tor jonne eto hit holam ....... eto prostab pelam .............
অতিথি বলেছেন:
ভূল বললেন পুরান পাগলের বেশি ভাত একা আর কত খাবে তাই তো শেয়ারে আসতে চাইলাম............
পিয়াল বলেছেন:
আহারে...কি বিপুল খরায় আমাদের ভাইয়েরা!- মেঘ বালিকারা সব কই?- পানি দাও, পানি...
অতিথি বলেছেন:
হাসান: দু:খো হচ্ছে তোমার জন্য।ছন্দো: ঠিকাদারী বাদ দিয়া কাম কর, নাইলে আজকে অফিস থেকে বাসায় যাওয়া লাগবো না।
রুনা: এইটারে নিয়া কিছু লিখতে ভয় লাগে। এর হাতে মাইর খাইতে খাইতে university life পার হইছে, এখন অফিসেও খাইতে হতে পারে। So No comments
অতিথি বলেছেন:
আরে খরায় না, ইউরোপে তো সামার শুরূ হলো, তাই বেশি দেখতে দেখতে হাসান ভাইয়ের পুরনো প্রেমের(!!) কথা মনে পড়ছে। আর সবাই উনার সাথে উহ..আহ, করতাছেন।
হাসান বলেছেন:
একটু আগে শুনলাম রুনা ইন্ডিয়া যাচ্ছে বাবার সাথে, ওর বাবা অসুস্থ। সবাই প্লীজ ওর বাবার জন্য দোয়া করবেন।
অরূপ বলেছেন:
"রুনার জন্য ঝুনা নারকেল"==========================
রাজপুত্র খুজছ নাকি রুনা?
হাসুর জন্য তাই শুধু করুনা ?
হাসু আমার গিয়েছে দেশ ছাড়ি
নাই টাকা তার, নাই গাড়ি ফেরারি
নাইকো জামা জরজিও আরমানি
নিঃস্ব তুমি বলতে পারো জানি
হাসুর আছে ভুবনজয়ী হাসি
হৃদয় দিয়ে বলতে পারে "তোমায় ভালোবাসি"
হৃদয়, রুনা,
যায় না হাটে পাওয়া
হাত বাড়িয়ে
মিটিয়ে দাও
হাসুর সকল চাওয়া
পাণিপ্রার্থী হাসুর পক্ষে
জনৈত ক্ষ্যাপ মারা পদ্যকার..
মাশীদ বলেছেন:
জোশ...কিন্তু 1ম দুইলাইনের ছন্দ আমার থেকে চুরি করেছ কেন?নামটা ভাল হয়েছে :-)
রুনার বাবার জন্য অনেক দোয়া। ইনশাল্লাহ উনি ভাল হয়ে ফিরে আসবেন।
সানি বলেছেন:
রুনার বাবার জন্য দোয়া রইল।
420 বলেছেন:
রুনার বাবা যেন ভাল হয়ে ফিরে আসেন এই কামনা রইল বিধাতার কাছে।
হাসান বলেছেন:
ধন্যবাদ সবাইকে
সদালাপী বলেছেন:
খুজিয়া পৃথিবীর প্রতিটি কোনাপেয়েছি একটি মাত্র মেয়ে নাম তার রুনা
আটকাইতে চাহিলাম তাকে অন্তরে
আটকাইতে পারিলাম না তাকে কোন মনন্তরে



















হাসান আমার জামাইয়ের হয় শালা
পাত্র হিসেবে ভীষণ রকম ভালা
করলে বিয়ে তাই
সন্দেহ যে নাই
সবচে খাঁটি ভালবাসাই দেবে