আমার প্রিয় পোস্ট

ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...

যার যা, ভালো লাগে না

২৫ শে নভেম্বর, ২০০৬ সকাল ১১:৪৫

শেয়ার করুন:                   Facebook

...রুমাল তুমি হও না দ্রুতগামী বাস,সে রসিক
মানুষ বসে হাসবেন কেবল, জালেতে মুখ লাগিয়ে, এই ভাবে দেখলেই আমার ছাগলের সিং ঘষা কথা মনে
পরে,উপস্থিত বুদ্ধিবিহীন আমি তাকেই বাসের গতিবিধির কথা জিজ্ঞাসা করি, এই তো এই ঘন্টা দেড়, শীতকাল, যদিও সে হরপ্পা সভ্যতার কথা,আমার বান্ধবীটি সারা রাস্তা তার অলঙ্কার ছড়াতে ছড়াতে যায়, যেন রামচন্দ্র আলসেতে বসে দেখে চলেছেন আনাকারেনিনা,আরে আরে আমাদের জন্য মর্তে ধেয়ে আসছেন নদী, সুতরাং গন্তব্যের শেষে একটা নদী থাকবেই, থাকবেই, আরে সে সব টেলিভিশন মার্কা প্রচার নয়, এই তুলির আঁচড়ে পানেসারজি এঁকে দিচ্ছেন নদী...

... অমাবস্যার রাতে ঘুরঘুট্টি অন্ধকারে পীচের রাস্তাকেও নদী প্রমাণ করতে পারেন নীলস বোর,সুতরাং ফেরার বাস যে এই সাড়ে ছয়টায় পাওয়া যাবে না, জানা কথা, আরে বিধাতা তো সব জেনেই বসে আছেন কি না,আমরা একটা হোটেলে প্রবেশ করি, হ্যাঁ এখানেও কোন প্রাপ্ত বয়স্ক চিত্রমালা নেই,আপনারা উঠেপড়ুন ...

... এবং আমরা ফিরে আসি,কলকাতায়,এই ভাবে সেই ভাবে, 50 কিমি অটোতে ও খুলে যাওয়া শারীরিক যন্ত্রপাতি কুড়াতে কুড়াতে, যাক সে সব গুরুত্ত্বপূর্ণ নয়,আসলে আমার কিছু-কিছু জিনিস ভালো লাগে না, তা শতবার বলেও,লিখেও আপনি বোঝাতে পারবেন না, তখন বেরিয়ে পড়ুন, টাইটানিক চিরকালই ডুবে যায়, ভরসা রাখুন...

ও শ্রেয়াদি, এর চাইতে বেশী লেখা গেল না আজ, কিছুতেই না,বাইরে বেশ বিদ্যুত্ চমকাচ্ছে, অন্ধকার রাস্তায় হু হু , আরে তোমার খেলা তুমি নিয়ে সাজাচ্ছো, বাতাসে বেশ পুজো পুজো ভাব, দোলনায় আরেকটু দুলে নিন মাধবী...

আমাদের গল্পটা-আমাদেরই থাক, তাই যায়গাটার নাম গাদিয়াড়া হোক,যেখানে আমরা আসলে কোনোদিনই যাইনি...

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): বেড়ানোবেড়ানো ;
প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে ।

 

  • ১১ টি মন্তব্য
  • ৩৯১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৮ শে নভেম্বর, ২০০৬ সকাল ৭:০২
comment by: অতিথি বলেছেন: চক্ষের সামনে যেন দেখতে পাইলাম। অটো, ঘুটঘুটে অন্ধকার আর ...
২. ৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ৮:৪৮
comment by: শ্যাজা বলেছেন: লেখাটা একটু এডিট করো।
ঘেঁটে ঘঁ হয়ে আছে।
৩. ০৫ ই মে, ২০০৭ সকাল ১০:১৫
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: হ. আমিও তাই কই।
৪. ০৫ ই মে, ২০০৭ সকাল ১০:৪৩
comment by: সুমেরু বলেছেন: ঠিক করা যায়, কুড়েমিও করা যায়।
৫. ০৫ ই মে, ২০০৭ সকাল ১০:৪৮
comment by: অনুভূতি শূন্য কেউ একজন বলেছেন: আপনের যা ইচ্ছা, করেন গিয়া ।
৬. ০৫ ই মে, ২০০৭ সকাল ১০:৫২
comment by: সুমেরু বলেছেন: শুরু করেছি...
৭. ০৫ ই মে, ২০০৭ সকাল ১১:১৫
comment by: সাদিক মোহাম্মদ আলম বলেছেন: এইবার ঠিকঠাক পড়ে নিলাম চামেচামে।
৮. ০৫ ই মে, ২০০৭ সকাল ১১:২৬
comment by: পথিক!!!!!!! বলেছেন: পড়তে কষ্ট হইতেছে..হোক
৯. ০৫ ই মে, ২০০৭ বিকাল ৩:৪৪
comment by: সুমেরু বলেছেন: এখনও কষ্ট?
১০. ০৫ ই জুন, ২০০৭ দুপুর ২:০০
comment by: অন্যমনস্ক শরৎ বলেছেন: ব্যাপারসনা।
১১. ১০ ই জুন, ২০০৭ সকাল ১১:৪৩
comment by: সুমেরু বলেছেন: কেলো রে...

 



 


ভাঙচুর ও চানাচুরপ্রিয়। খেতে ভালবাসি সিনেমা, মদ, মাছ, মাংস, ছবি ও বই।

মাঝেমাঝে লিখি আর মাঝেমাঝে ঘুমোই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ২৮৮৩৯