এখানে ডাবের জলে ডিজিটাল সাঁস, একতা কাপুরের মতন স্মুথ ঘুম এলে, আমি দুইবেলা সিনেমা ধুয়ে জল খাই।
হাঁসের মাংসের মতো ভোদকা গন্ধ নিয়ে আমরা সিনেমা লিখব, আমাদের ওড়াওড়ি বসুন্ধরা সিটি, রবীন্দ্রসদন মেট্রো ষ্টেশনে রাতে মাতাল হলে আমিও গাই গুলজারের রবীন্দ্রসঙ্গীত, রামা হো, হো হো। ঐ যে পুলিশ বাতাসা ঠোলা, তোরাও বলে যা আমার বাপে কবে চাকর হল। বাতাসে সাপেরা বাজে, চল হেঁটে গাঁজা পার্কে, মাসির কাছ থকে আরেকটা বোতল তুলে আনি।
তারপর আমরা উড়ব শহর জুড়ে পুলিশের সিটির মতন, রক্ত গঙ্গা বইয়ে দেব গুরু সিনেমার নামে, পাবলিকের মার কেওড়া তলা পার...
আমরা বাদুড় হলে,ঢিল ছুড়ে সব কাচ ভাঙতে ভাঙতে বলব সিনেমা মাইজি কী জয়..
এইভাবে উড়তে শুরু করলে আমরা থামতে পারি না। কেবল উড়তে থাকি আর মাঝে মাঝে সিনেমা সিনেমা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

