ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...

ঘুমের ভেতর ঘুম

২৪ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৪

শেয়ারঃ
0 1 0

একটা বড়ি দুলতে দুলতে গ্লাসে পানির ভিতর রং ছড়াতে ছড়াতে তলায় গিয়ে জমছে। একের পর এক। এই গ্লাস শত প্ররোচনাতেও সক্রেটিস পান করবেন না। তিনি ঘুমের ভান করে দাঁড়িয়ে আছেন এথেন্সের কোন রাস্তার গোলচক্করে, দু-একটা পাখি সেখানে বসে চারপাশে ফুটে থাকা ফুলগুলোর দোলা দেখছে। পপি ফুল। এটা থেকে ট্যাবলেট বানানো যেতে পারে।

দড়িটা টান টান করে ছাদে বাঁধা, খুলতে সময় লাগবে। এমন দড়িতে গরু বাঁধা যেতে পারে, ছাদের পরে কোন গরু নেই, নিজেকে বেঁধে ফেল্লেই হয়। এই দড়িতে মাঝে মাঝে কাপড় মেলি, কাপড় তুলি, মৌসুমিদির গানের মত। দড়িটা ঐ ভাবেই থাক সেও তো পরিবারে সদস্য হয়ে গেছে, ঘাটিয়ে লাভ নেই।

আমার খুব ঘুম পায়, ঘুমোতে ইচ্ছা করে, আর ঘুমানোর উপকারণ হাতের সামনেই ছড়ানো, রোজই একবার নেড়ে চেড়ে দেখি।

 

প্রকাশ করা হয়েছে: আমার দিনকাল  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে মার্চ, ২০০৯ ভোর ৬:৫১
মনুমনু বলেছেন: ও ভাই ,পানির মধ্যে কি ভাসে ?
২. ২৫ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৬:০২
মেঘের কথকতা বলেছেন: "একটা বড়ি দুলতে দুলতে গ্লাসে পানির ভিতর রং ছড়াতে ছড়াতে তলায় গিয়ে জমছে।"
সকাল থেকে লাইন টা মাথায় বেশ আসছে আর যাচ্ছে। চমৎকার।
৩. ০৭ ই মে, ২০০৯ সকাল ১০:২৮
কৌশিক বলেছেন: ঠিক্না ঠিক্না - কিন্তু স্বাদের

 

মোট সময় লেগেছে ০.৯৭৪০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভাঙচুর ও চানাচুরপ্রিয়। খেতে ভালবাসি সিনেমা, মদ, মাছ, মাংস, ছবি ও বই।

মাঝেমাঝে লিখি আর মাঝেমাঝে ঘুমোই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ