ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...

মাঝে উলু ঘাস এঁকেবেঁকে ট্রেন
০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১:২৪
যতদূরে পালিয়ে যাওয়া যায়, ততদূরে বসে থাকে মেঘ, গং এর সুর মেলাচ্ছে মেঘের কিনারা বরাবর, প্রলম্বিত আলো আর ভুতের ছায়ার মত আমগাছ, সিগারেটের ধোঁয়ারা উড়ছে এক শহরের উপর দিয়ে। আমি হেলিকপ্টার দেখি আর ভাবি, তার শূণ্যে ওড়া চুলেরা যেমন নদী হয়ে যাচ্ছে, অজান্তে।
বড় চেনা লাগে পথঘাট, দেশ, ঘাস ও মেঘ।
বেহুলা সুন্দরীর কথা তোলা থাক, নাচিতে নাচিতে কন্যা ঘামিতে লাগিল, আর টগর ফুলগুলি রবি কিরণে বিবর্ণ হয়ে উঠেছে শান্তিনিকেতন জুড়ে, এক মরা গাছ শুয়ে আছে রাস্তার পাশে আর গুড়ি গুড়ি আমলাকির মত মায়া আর রোদে শুকাচ্ছে বিবাদ। থাক, বেহুলার কথাই বলি, তার লম্বা বিনুনি আর কপোতাক্ষ অলকদাম কথাকলির মত নাচিতে লাগিল।
চারপাশে বালু, মাঝে উলু ঘাস এঁকেবেঁকে ট্রেন যায় তার মাঝ দিয়ে, মাঝে মাঝে।
দ্বীপগুলি সত্যিই ডুবে গেল। সূর্যের ভেতর দিয়ে নৌকা আসে, বিশাল ফুলের ভেতর এক আনা দুই আনা মানুষ, জাল ফেলছে তুলছে, সোনার দোকানের মত কাঁচের ভেতর দিয়ে শরীর ঝিলিক দেয় রূপা গাঙ্গুলির চোখে, আর ধামাইল গান ও নাচে নতুন জেগে ওঠা চরের বিয়ে হয় গাঙশালিখের সঙ্গে, আরো কিছুদিন গান লিখবেন রাধারমন, আমি জানি কেননা আমি যাকে ভালবাসি সে থাকে অন্যকোন মেঘের কাছে, ভিনদেশে।
প্রবল বর্ষার উপর ছাতার মত একখন্ড কালোপানা মেঘ, ধূসর অক্ষিগোলক চিনিনা, নির্ঘাত কনট্যাক্ট লেন্স, তার নিচে পিল পিল, কলকাতা। নাহ, আমি চিনি না।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০০৯ রাত ১:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
সুমেরু'দা, অনেকদিন বাদে আমিও আপনার লেখা পড়লাম। অসম্ভব সুন্দর লাগলো! লেখার মধ্যে রূপা ঘাই দিয়ে উঠে পুরো চোখের মধ্যে রঙ পুরে দিলো।
সুমেরু বলেছেন:
ফুটকাটা সুন্দর লাগলো!
জেনন বলেছেন:
ভালো লাগলো...........
লেখক বলেছেন: ভালো
রানা পাল বলেছেন:
মূর্ত, বিমূর্ত ছবিগুলি মিলেমিশে এক। গদ্য, কবিতা মিলেমিশে এক। আমার পুরোনো, নতুন ভাবনা মিলেমিশে এক।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















ভাল লাগলো।