আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

profile image
ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা... 

পুকুর পাড়ে কে রে?

০৫ ই জুলাই, ২০০৭ বিকাল ৩:৪৮

এখনও তুমি দোল খেল হাজরাতে, এটা ঠিক মেট্রোরেল হবে গড়িয়া অবধি, তুলিতে এখন চন্দ্রবিন্দু। কিন্তু আমার চোরা মফস্বল পুকুর ডোবা শিং মাছের মত জেগে ছিল।পিনাকী ঠাকুরের কবিতা এল বরষার মত, একগাদা আমার ট্রেন, স্কুল ও শহরতলি। আমাদের মেট্রো সেক্সের আগে খেলনা খেলার দিন। মাটির উঠোনে পিড়ি পেতে চুল কাটা, ছাতা...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

টিপটিপ টুপ টাপ নিরালা দুপুরে নুপুরে

২৩ শে জুন, ২০০৭ রাত ১২:১২

মাথার চুলে বাঁধা, দোলনা , গোল্লা গোল্লা প্যটার্ণে ময়ুরপুচ্ছের ন্যায় সব ঘাসে, হাসে যারা তারা কুমিরছানা। ১,২,৩,৪ তাদের গল্প আর মাথা ধরা আয়োডেক্স আর তার সাথে পাঁউরুটি। গুরু, এসব জিবে গজা দিলে ফলিডল নিলে মহীরাবণ।

উল্টানো ছাতা যখন নৌকা হয়ে গেল তখন ঘড়ির কাঁচে ঝাপসা মেঘ,স্ক্রিন সেভারে পুরুলিয়া। বিছানা বালিশ ভিজে...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

আমার ভিতর ও বাহিরে

২০ শে জুন, ২০০৭ সকাল ১১:৪৬

সুগন্ধা পেরেয়ে যাও, ঐ মাথা নিচু, দুই পাশে ধান্যক্ষেত্র ও হংসধ্বনি রাগে কানন, মা জগদ্ধাত্রী ষ্টাইলে লো আ্যঙ্গেলে সুপ্রিয়া আর আমাদের যতসব চড়ুইভাতি সব ঐ মজা নদীর ধারে।

বাঁশ দিয়ে বানানো সেতু যেন তার বিনুনির মত, এবং বিয়ারে চুল ধুতে ধুতে, সময় হয়ে যায় নদী আর একসময় কেবল পোড়া আলুর খোসা...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

নিদারুণ হাওয়ায় উড়ে যায় বেগতিক

১৯ শে জুন, ২০০৭ সকাল ১০:১৩

ঝাউ, ও ঝাউ আমাদের বাড়ি যাবি? উত্তর উড়ে বেড়ায় উত্তর বাতাসে।


দরজার সবুজ রং চুরি করে নিল সে, আর গোটা কাজুবাদামের জঙ্গলে তখন এক নক্ষত্র শুষে নিচ্ছিল সমস্ত বাক্সবন্দি মৌচাক-মধু।

কয়েকটা ডাবের খোলা সার্চ লাইটের আলোয় গড়াতে শুরু করে দিলে ভয় পেয়ে সব দূরে সরে যেও। তোমার বাড়ি আমার বাড়ি ঢেউএর তলায়...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

মায়াময় ব্লেড ও বনবাসের সিলেট

১৩ ই জুন, ২০০৭ রাত ৯:২৪

ধার দিয়ে চলে গেছে রাস্তা। শান দেওয়া মটোরে ওঠে ছোট ছোট আগুনের ফুলকি, চালের দানা ভরা ফুলুরিরা ফুসে ওঠে সেই আকাশ ভরা তেলে, সবুজ লঙ্কার আঁচ বাইরে টের পাওয়া যায়।

বেলফুলের গন্ধে স্তিমিত বিকেলে কোন জঙ ধরা ছাদে রঙিন রোদ পড়ে। কম্পাসের মত এদিকে ওদিকে নদী সেইমত ছাদে দোলা শাড়ি আর...

পোস্টটি ১ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

কোন দিকেতে রই

১২ ই জুন, ২০০৭ বিকাল ৫:৪৫

গন্ধ। পাখিরে দেখাই। রোষ্ট। আহা। তারপর ইলিশের সমুদ্দুর। সারি সারি বাটি বাটি। প্লেট ও খেলাম কড়মড়িয়ে। খেতে খেতেই গেলাম।


চিনি কম।


মেযো চ্যানেলের মত। ভায়োলিনে পনিটেলে, কালো সাদা অক্ষরে। সিনেমারা কখন জানি আমার লেবুর খসার মত শোয়ার ঘরের দেওয়াল হয়ে যায়। কেউ কামড়ে খায়, আর ইলিশের ডিমে সিলেটি কায়দায় তারা সব তব্বুর...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি


তুলকালাম

২০ শে মে, ২০০৭ বিকাল ৩:৪৭

তা অবিশ্যি মিঠুনদার সিনেমার কথা নয়, নেহাতই পাতি তস্য পাতি সিনেমার কথা। আবার সে বট গাছ ভরতি পাতা , হাওয়াতে খলবল খলবল, মেমরি বলে হোঁচট খাও যদি...


হাঁসেরা নেমে গেল জলে,যখন তারা ছোট ছোট নৌকা হয়, পুকুর তখন বড় হতে হতে সমুদ্দুর হয়ে ওঠে।

কেটলি, ধোঁয়া ফুসফুস। তারপর চা পাতারা কিছুটা ঘুরল,...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

যন্ত্রনার দিনে ও রাতে

১৭ ই মে, ২০০৭ সকাল ১০:৫৩

Ïপ্রিয় পাঠিকা,

এখনও মাথার ভেতর তীব্র চিত্কার...

জু জু জুম জুম জুম.....

এই ভাবে তীব্র মাথা ব্যথা, যেন প্রতি বৃক্ষমূলে, কিছু যকৃত্ ও অলিন্দ-নিলয় সমূহ,জেগে ওঠ তোপধ্বনী, অখন্ড চরাচর, বাহুমূল টেনে ধরুণ শোকবিহ্বল লতা, মূত্রাশয় সর্বদা অলীক ফোয়ারা, কোন সে মহান শিল্পী, শেষ মালগাড়ি তার জরাকীর্ণ দেহ টেনে টেনে টেনে চলে গেলে কুয়াশা...

পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

হাতিশালে হাতি

১০ ই মে, ২০০৭ সন্ধ্যা ৭:৩৮

নিয়মটি পাতি, কবিতা বানালে। কচুবনে পরাক্রম জল, সারেঙ্গির মত ঝরে পড়ে। ও দিকে আরেকটা ট্রাম, কুকুরের পাঁজরের মত চলে যায়। আকাশে মেঘেরা কুমির তোমার, বলে
জলকে নেমে পড়ে। ছোটবেলা জুড়ে রাধাচুড়া ফুল এক সময় সর্ষের ক্ষেত হয়ে পড়ে,যেন পোষ্টকার্ড ।ভুলভাল ঠিকানায় চলে যাওয়ার আগে,ঐ যে কুরোসাওয়ার কাকেদের মত তারা উড়ে যায়,...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি

মাঝিরে কয় ঘাম

০২ রা মে, ২০০৭ বিকাল ৫:৫৫

কালোতে হলুদ সাঁতার, তোমার সাথে আলাপ,
বহমান রোদে একঠোঙা চানাচুরের মত কলকাতার ট্যাক্সি
কাল মাঝরাতে তারা ছিল আরশোলা ছারপোকা

বিনদাস, পোষ্টারে ছেয়ে ঢেকে ফুটপাত, খেঁদা আর পেঁচি
মিটমিটে ল্যাম্পের আলোয় যেটুকু আছে রাস্তার তা আলপনা

আজ দুপুরে,...

পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি



   পরের পাতা >>


 


ভাঙচুর ও চানাচুরপ্রিয়। খেতে ভালবাসি সিনেমা, মদ, মাছ, মাংস, ছবি ও বই।

মাঝেমাঝে লিখি আর মাঝেমাঝে ঘুমোই।

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১১৫টি
  • মন্তব্য করেছেন: ৪৭৯টি
  • মন্তব্য পেয়েছেন: ৮১৯টি
  • ব্লগ লিখেছেন:  ২ বছর ৫ মাস
  • ব্লগটি মোট  ২৮৮২৩ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

মোট সময় লেগেছে ০.৯৫৮৬ সেকেন্ড