আমার প্রিয় পোস্ট
- একটা উমর এই যামানায় চাই হে মেহেরবান - বিবেক সত্যি
- যাদুর বর্গ - বিবেক সত্যি
- শুভ পাই দিবস!!
- কণা
- খালীপায়ে হাঁটবো, মনে সাধ জেগেছে - টিকলি
- শেষ কবে কেঁদেছেন - মনে আচে ? - k-79er34b
- রক্তের সে স্রোতধারা হোক সুন্দরের অগ্রপথিক - হলদে ডানা
- রান্নার কিছু প্রয়োজনীয় টুকিটাকি তথ্য - কানিজ আনিছা পিয়া
- মাইক্রোস্কপিক - ত্রিভুজ
- ভালো লাগেনা আর গালিগালাজ- কাদা ছোঁড়াছোড়ি... - শিরোনামহীন
- ```পিঁপড়াদের ব্রীজ!!``` - ময়না কাঁটা
- জাফর ইকবাল বাঙালি জাতিকে কি দিয়াছেন? - আলেকজান্ডার ডেনড্রাইট
- পবিত্র কোরআনে বর্ণিত ১৯ এবং ১৯৬ প্যালিনড্রোমিক সংখ্যা - আজমান আন্দালিব
- মেঘের রাজ্য দার্জিলিং ঘুরে এসে... - মেসবাহ য়াযাদ
- ডাক্তার আইজউদ্দিন, আপনি কেমন আছেন ? - বিবেক সত্যি
- পারিজাতের ভাঙলে ঘুম - চাঁদের বুড়ি
- কুয়েত ফেরত বাঙ্গালী শ্রমীকদের যে কারনে আমি সহমর্মীতার বদলে জুতা-পেটা করার পক্ষপাতি - কাপালিক
- সামহোয়্যারইন আড্ডা: সব পাগলের হইলো মেলা.... - ত্রিভুজ
- ঘৃণা ঘৃণা ঘৃণা - মুনিয়া
- বজলু মহাজনের কাকের ঠ্যাং বকের ঠ্যাং- ব্লগ ভাতিজীর জন্য - - বজলু মহাজন
- Finnish Horse - সিস্টার হার্ব
- Palestine weather forecast: snow expected - সিস্টার হার্ব
- জানি না কেমন - নীল চুড়ি
- ব্লগ পাঠশালায় আমার প্রথম পদক্ষেপ - নীল চুড়ি
- আবার দেখা হবে বস্। কোন এক কবিতার আসরে
বা যুদ্ধক্ষেত্রে
। - নাহিদ মাহমুদ
- দেখা যাক ব্লগে প্রকাশ করতে পারি কিনা? - পারলাম দেখছি!!!!!! - উম্মু আবদুল্লাহ
- ওহে সামী মিয়াদাদ - আমার সঙ্গে দ্বন্দ যুদ্ধ!! - তবে তাই হোক - রাজামশাই
- ইরান, প্লীজ্, আমাদের মাথা হেট্ করে দিওনা! - ফারজানা১৬
- হাই তুলতে তুলতে মারা যাচ্ছি - অলস
- মাথায় ওটা কি যেনো?? - এই আমি মীরা
- নির্বোধের সন্ধানে - মাহমুদ রহমান
- শান্তির বার্তা নিয়ে নতুন গ্রুপ 'ইসলাম' - ত্রিভুজ
- 'একটি মোহমুক্ত যৌক্তিক বিশ্লেষণ'? নাকি একটি অর্ধশিক্ষিত গোঁজামিল? (প্রথম পর্ব - ত্রিভুজ
- কম্যুনিজম মানবতার জন্য অভিশাপ।পর্ব ১ - ভ্রুক্ষেপিত জ্ঞান
- মন্তব্য করুনঃ আপনি মুক্তিযোদ্ধা - বিবেক সত্যি
- ব্লগানাস্তিক ও ব্লগাসেক্যুলারদের চিনে নিন - আওরঙ্গজেব
- দাড়িওয়ালা বনাম দাড়িহীন - আস্তমেয়ে
- হিন্দু ও মুসলিম জাতির কিছু যৌথ মুল্যবোধ.. - বিবেক সত্যি
- ইসলাম মানে ১৪-শ বছর আগের আদর্শ, ১৪-শ বছর আগের টেকনোলজির ব্যবহার নয় - বিবেক সত্যি
- কঠিন বাস্তবতা (আমার মৃত্যু ভাবনা)... - সমুদ্রের উত্তাল তরঙ্গ
- ALLAH = ONE !!!!
- বিবেক সত্যি
- ব্লগে এসে রাজাকার দের চি.. নে.. ছি.. - বিবেক সত্যি
- Why Did The মুরগী Cross The Road?
- ত্রিভুজ
কালবৈশাখী... সিডরের জন্য
২৬ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১২:৪৩
ধরাধামে ঝড় নামে ; মেঘেদের তূর্য
হেঁকে ওঠে , ঢেকে যায় ভাস্বর সূর্য
বর্জ্র-নিনাদে ফেটে চৌচির দম্ভ
থরথর ত্রাসে কাঁপে অহমের স্তম্ভ
ধূলি ওড়ে ভূমি ফুঁড়ে কুন্ডুলি পাকিয়ে,
দৈত্যেরা পথ চলে যেন ঘোড়া হাঁকিয়ে
অবলীলে ভেঙে-চূড়ে সুখ-নীড় আহা কার,
খড়-সম উড়ে যায়। নিঃস্বের হাহাকার
চারিধারে কেঁদে ফেরে ! বাতাসের তান্ডব
কেড়ে নেয় প্রিয়জন, সুকোমল বান্ধব।
বিজলীর ঝলসানী , বজ্রের হুংকার;
শংকাতে দেহে আছে অবশেষ খুন-কার ?
ধ্বংসের উৎসবে বারি-ধারা উপচায়,
ধরনীরে বিনাশিতে ঝড়োবায়ু খুব চায়।
চারিধারে ঘনঘোর আঁধারের কালোতে
পিলে চমকানো হাসি বজ্রের আলোতে
তান্ডবে মনে ভাসে কিয়ামত রাত্রি
মরনের বন্দরে ধরা আজ যাত্রী
আযানের সুর শুনে কেঁপে ওঠে অন্তর
খোদাকে স্মরণ করা হলো শেষ মন্তর!!
ঝড় শেষে পরিবেশে ধ্বংসের স্তুপ
জীবনের কোলাহল হয়ে গেছে নিঃশ্চুপ
ওল্টানো গাছেদের ভাঙা মেরুদন্ড
বলে দেয় সব আশা আয়োজন পন্ড
চালু করে জীবনের থমকানো গতিকে
পারবে কি কাটাতে গো এ-বিশাল ক্ষতিকে
দুর দুর ! কভূ মোরা দেবো না তো আশা বাদ
নব উদ্যমে হবে সাহসের চাষাবাদ
ভাঙনের তীর ধরে জমে পলি আস্তর
মেঘ-ফুঁড়ে মহাতেজে হেসে ওঠে ভাষ্কর
প্রলয়ের দোলা-মাঝে ভৈরব বৈশাখে
জীবনের নয়া-সুর বজ্রের ঐ-শাঁখে
সব থামে, থামে না-রে ক্রন্দন মা-হারার
হৃদয়েতে গুমড়ায় ক্ষোভানল সাহারার!!
ভেঙে-চূরে গড়ে নব-ধরা কাল-বোশেখী
তবু হায় হৃদয়ের দাগ গুলি মোছে-কি !
প্রকাশ করা হয়েছে: হুমম.. বিভাগে ।
বিবেক সত্যি বলেছেন:
কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা পড়ে গা-গরম হয়ে গিয়েছিলো
। ২০০২ এর ঘটনা । ডায়েরীতে তোলা প্রথম কবিতা এটা। এরপর অবশ্য বেশ কিছুটা এডিট হয়েছে...
বিবেক সত্যি বলেছেন:
ভালোই তো মনে হয় আছি, তবে সেই যে পরীক্ষা..
আরো ১ টা বাকি
-আপনি ভালো আছেন আশা করি..
উম্মু আবদুল্লাহ বলেছেন:
ভালো লেগেছে।
বিবেক সত্যি বলেছেন:
Thanks
উম্মু আবদুল্লাহ বলেছেন:
আরো সাহিত্য চাই।
উম্মু আবদুল্লাহ বলেছেন:
তাও। সাহিত্য মানুষকে মননশীল করে। সেটাতেই লাভ।
বিবেক সত্যি বলেছেন:
আছে পরিকল্পনা । আপনাকে ধন্যবাদ।আমার ব্লগে আরো দুয়েকটা ছড়াটাইপের কবিতা(?) আছে। আলাদা বিভাগ করে চিহ্নিত করতে চাচ্ছিলাম। কিন্তু সিস্টেমটা জানিনা..
এস এম বাবু বলেছেন:
হুমম!চমতকার


















