লাউ আর কদু'র পার্থক্য শুধু গঠন
গল্প শুনেছি, ৭১ পরবর্তী মুজিব সরকারের নির্যাতন ইতিহাস, রক্ষীবাহিনীর নির্মমতার করুন কাহিনী। আজও একটি শেখ মুজিবের একটি উক্তি শোনা যায় "সাড়ে ৭ কোটি বাঙালীর জন্য ৮ কোটি কম্বল এল আমারটা কই"। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় রাজপথে শেখ মুজিবর রহমান যতটা পারদর্শী দেশ শাসনে ততটাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। হয়তো মুজিব শাসনে অনেকেই ত্যক্ত-বিরক্ত হয়েছে, বাকশাল এর বিরুদ্ধে জনমত বেশী ছিল কিন্তু ১৫ আগষ্ট এর রক্তাক্ত ইতিহাস কারো কাম্য ছিল না। তবুও শাসক শ্রেণীর ক্ষমতালোভীরা সেদিন সাধারণকে নতুন আশার দেখাল, নতুন স্বপ্ন দেখাতে লাগল- "এদেশে সুশাসন আসবে"। বাঙালী স্বপ্ন দেখলো, বুঝতে পারলো না, শাসকশ্রেণীতে শুধু চেয়ারটার মানুষ পরিবর্তন হয়, নীতি বা লোভ নয়।
রক্তের মাতম ঝরিয়ে এল জিয়াউর রহমান, তিনিও স্বপ্ন দেখালেন। একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর সৃষ্টি করলেন যাদের ব্যবসা হল 'রাজনীতি'। শুরু হল নতুন নির্যাতনের খেলা। বাঙালী উপলদ্ধি করল, দূর্নীতি কত প্রকার এবং কি কি ?
আবারও রক্তের খেলা আর রাজনীতিবিদদের প্রহসন। ক্ষমতায় এলেন এইচ এম এরশাদ। কিছুদিন প্রতিবাদ হল, মিছিল হল, মিটিং হল তারপর যখন সুবিধাবাদীদের তিনি প্রলুদ্ধ করলেন সব ঠান্ডা। আবার আমরা শোষিত হতে থাকলাম। বিশ্বপ্রেমিক এইচ এম এরশাদ যেন সনাতন ধর্মের শিব দেবতার আশ্রয় পেল। দেশ স্বেচ্ছাচারিতায় বিকলাঙ্গ হল। সুবিধাবাদীরা তার সম্ভাব্য পতন দেখে তাকে স্বৈরাচারী আখ্যা দিয়ে রাজপথে নামল। একদিন সুবিধাবাদীদের আখ্যায়িত স্বৈরাচার এরশাদের পতন হল।
সাধারণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এল বিএনপি, প্রধানমন্ত্রী হলেন বেগম খালেদা জিয়া। এদেশে জন্মনিল নতুন এক সুবিধাবাদী চক্র। এতোদিনের শাসকেরা আজ নিষ্ক্রিয়। ক্ষমতাবঞ্চিত সুবিধাভোগীরা গণমানুষের রক্ত চুষে ক্ষুধা মেটাল। খুন, ধর্ষণ, চাঁদাবাদী আর টেন্ডারবাদীদের আড্ডা হল বাংলাদেশ নামক পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ রাষ্ট্র। একদিন বিএনপি সরকারের পতন হল।
আবারও সাধারণ নির্বাচন, ক্ষমতায় এল আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী হলেন মুজিবকন্যা শেখ হাসিনা। ক্ষমতায় এসেই মুজিব রক্তের ভয়াবহতা দেখাল। পিতৃহত্যার বিচার তার মূর্খ উদ্দেশ্য হিসাবে দেখা গেল। এদিকে তিনিসহ তার মন্ত্রীদের দূর্নীতির বিষয়ে কথা উঠতে তার সাফ কথা - "বিএনপি সরকার এর চেয়ে বেশী দূর্নীতি করেছে"
(প্রশ্ন হল - ক্ষমতায় থাকলে কতটুকু দূর্নীতি জায়েজ আছে ?)
তাবত পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোতে টাকা ডোনেশন দিয়ে ডিগ্রী হাসিল করা আর মেডেল পাওয়ার লোভ তাকে গ্রাস করলো। দূর্নীতির কথা আর বলতে লজ্জা করছে। কারণ, আমরা দূর্নীতে চ্যাম্পিয়ন হয়েছি!!!!!!!!!!!!!!! নিজেকে উচ্চমানের শিক্ষিত দাবী করে প্রতিনিয়ত অশালীন ভাষায় কথা বলে দেশে বিখ্যাত হয়ে উঠলেন। সারাদেশে রাষ্ট্রীয় তদারকীতে বোমাবাজি করেও ক্ষমতায় টিকে থাকতে পারলেন না। একদিন তারও পতন হল।
আবারও সাধারণ নির্বাচন, আবারও বিএনপি ক্ষমতায় এবং যথারীতি বেগম খালেদা জিয়া প্রধান মন্ত্রী। ম্যাডামের প্রধান সিপাহশালার জনাব তারেক জিয়ার ক্ষমতার অপব্যবহার আজ বিশ্বনন্দিত। প্রথম পর্বের ক্ষমতায় থাকা কালে আসলে দূর্নীতি কম করা হয়েছে, এটা আওয়ামী সরকারের আমলে ঠিকই বুঝতে পেরেছিলেন তাই এবার ক্ষমতায় এসে সেই অপূর্ণ সাধ সুদে আসলে মিটিয়ে নিলেন। সারাদেশে সিরিজ বোমা বিস্ফোরিত হল, কোথা থেকে যেন আবিস্কার হল 'জেএমবি ভুত'। নিষিদ্ধ করা হল জেএমবি, বোমাবাজদের জনতার চোখের আড়াল করতে। শীর্ষ কয়েকজন সন্ত্রাসী সুবিধাভোগীকে ফাঁসিতে ঝুলান হল। এদিকে আমরা দূর্নীতিতে চ্যাম্পিয়নশীপ অক্ষুর্ণ রাখার প্রতিজ্ঞা করলাম। শেষ হয়ে এল সরকারের মেয়াদ।
রক্তাক্ত হল রাজপথ, দুই শীর্ষ রাজনৈতিক দলের তালগাছ নিজের দাবীকে রক্ষা করতে সাধারণ জনতা কতনা ভোগান্তির শিকার হল তা আমরা দেখেছি।
কে আসবে এবার রাষ্ট্র ক্ষমতায় ?
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।