somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... ঈদ মোবারক এবং কিছু কথা প্রত্যেকটি মানুষের জন্য
ঈদ মোবারক।
সারা বিশ্বের প্রতিটি মানুষের জন্য
ঈদ মোবারক।

১/১১ এর পরে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারনে আমরা আসলে আশান্বিত অতপর দ্বিধান্বিত।

আমরা কি শুধু আমাদের মাথাপিছু ঋনের হিসাব করেই কাটাবো নাকি, নাকি দেখবো আমরাও গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সামনের কাতারে।

আমরা জানিনা রাজনৈতিক পরিস্থিতি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে।

সেই গল্পটা মনে আছে।
এক বার এক রাজা ঘোষনা করলেন তার রানীর জন্য একটা দুধের পুকুর করবেন। দেশের প্রজাদের জানিয়ে দিলেন, সবাই যেন এক কলস করে দুধ এনে পুকুরে ঢালে।
তো প্রজারা সবাই ভাবলো, দেশের সব মানুষ ই তো দুধ দিবে। আমি না হয় এক কলস পানি দেই।
পরদিন সকালে রাজা এসে দেখলেন.. একফোটা দুধ নেই। সারা পুকুর পানিতে থৈ থৈ করছে।

এই ঈদে প্রত্যেকের কাছে আমার আবেদন , রাজনৈতিক পরিস্থিতি যা ই হোক, আসুন আমরা নিশ্চিত করি যে, আমরা কলা খেয়ে কলার ছোলাটা রাস্তায় ফেলবো না।

ব্লগের সবাইকে
ঈদ মোবারক।

[ব্লগে আমার দুইটা নিক.. কিংবদন্তীর কথক এবং ফজলুল হক। ফজলুল নিকটা প্রথম পাতায় এক্সেস না পওয়ায় এই নিক থেকে পোষ্ট দিলাম] ]]>
http://www.somewhereinblog.net/blog/kathok/28849686 http://www.somewhereinblog.net/blog/kathok/28849686 2008-09-30 12:57:44
বিপন্ন বোধ আমাকে তুমি ঠেলে দিয়েছো
গাঢ় বিপন্ন বোধের চৈত্র চৈতন্য ময়।
সবুজ ফিকে কঁচি পাতা
ঝলমলে রোদ্দুর
পাখি গান এবং আমার চোখ,
বেশ তো ছিলো।

অনুজ্ঝল ছায়াতে দাড়িয়ে
জানালায় খানিক মুখটা বাড়িয়ে
দুর থেকে স্বপ্নের মতো হাতছানি
মিছে ই তুমি আমাকে ঠেলে দিয়েছো।

পতঙ্গ জানি কম্পিত শিখার ইশারায়
বাতাসে মৃত্যুর গন্ধ নেই
শ্মশানে শবের গন্ধ নেই
পোড়া চন্দন প্রজাপতির মখমল ডানা
এই তো আবেশ করে।

পতঙ্গ পোড়ে হাওয়া বিশুদ্ধ হয়
আকাশে নিরব নক্ষত্র তাকিয়ে রয়
প্রিয়তমা যুক্তিহীন তুমি আমাকে শোনাচ্ছো এসব।
একটু উম্ ছোয়া
অতপর দরজার বৈপরীত্য আমার ভালো লাগে।
লাগে ভীষন অন্ধকার
দ্রাবীড়ীয় মোহ, আচঁল , রবীন্দ্রলয়
কত প্রিয়, কত সুখ প্রিয়তমা।

অথচ তুমি আলোয় বেধে বধ করো আমায়।

আমাকে তুমি ঠেলে দিয়েছো
গাঢ় বিষন্ন বোধের চৈত্র চৈতন্য ময়।
]]>
http://www.somewhereinblog.net/blog/kathok/28846391 http://www.somewhereinblog.net/blog/kathok/28846391 2008-09-22 11:01:50
তরী -১ কৃতদাস বা অকৃতদাস যেই ভাবেই বলা হউক না কেনো, আমি বিগত সাড়ে চার বৎসর ধরিয়া এই ত্রিতল বিশিষ্ট দালানের মধ্যে বসবাস এবং কর্মরত আছি। সময় কাটাইবার জন্যই হউক অথবা নিজেকে সৃজনশীল বলিয়া প্রমান করিবার জন্যই হউক, আমি ধীরে ধীরে একটু একটু করিয়া ছাদের উপর একটা আস্তো বাগান রচনা করিয়া ফেলিলাম। সেই বাগানের মধ্যে রাত্রিকালে বসিয়া ধ্যানের ভান করিবার সময়ই নবযুগের নবীন যন্ত্রটি টুনটুন করিয়া মধুর ভাবে বাজিয়া উঠিলো।।

যন্ত্রটির "সবুজ" রঙের "বোতাম"টি চাপিয়া ধ্যান মগ্ন ঋষির মতোই ধীর গম্ভীর কন্ঠে বলিলাম, "কে বলিতেছেন?"
অপর পক্ষ হইতে উত্তর আসিলো,"আমি নীতিশা"।
গভীর ভাবে পর্যালোচনা করিলে এই দুইটি কথার মধ্যে মন্দ কিছু খুজিয়া পাওয়া বড়ই দুরূহ ব্যাপার হইয়া দাড়াইবে। কিন্তু আমার কন্ঠ হইতে ঋষি মূনি ভাব এবং গাম্ভীর্য খসিয়া পড়িলো। বলিলাম,"আবারো শুরু করিলে", অপর পক্ষ হইতে যে অম্ল মধুর বাক্য সকল বাহির হইতে লাগিলো তাহা শুনিলে ঋষি মূনি ভাব খসিয়া পড়া তো সহজ ব্যাপার, ঋষি মূনিত্ব চলিয়া যাইবার সম্ভবনা ষোলো আনা।

ইনি আমার স্ত্রী।।

[চলবে]]]>
http://www.somewhereinblog.net/blog/kathok/28840690 http://www.somewhereinblog.net/blog/kathok/28840690 2008-09-09 13:08:17
দুরের যাত্রী পল্লব ঘন ছায়
তোমারে সাজাবো সযতনে
আধারের অলকায়।

চারদিক ছেয়ে নামিছে রাত্রী
তুমি দুর পথের যাত্রী
অকাল ধুর্ততা পথে
ঈশাণে বজ্র চমকায়।

পথে একা ভয়
কাঁপিবে আশঙ্কায়
কোথা হ'তে কে যে আসি'
সর্ব-নাশী, লুটিবে তোমায়।

এসা তোমার অস্থি মজ্জায়
ত্রিশুলের ডগা মাখি, রূদ্রের শয্যায়।
নির্ভয়ে হেটে যাবে তুমি,
ভীত শ্বাপদেরা পালাবে লহমায়।

ক্ষনেক দাড়াও সাথী
পান্থ নিবাস ছায়
তোমারে পরাবো রৌদ্র করোটি
আধারের অলকায়।
]]>
http://www.somewhereinblog.net/blog/kathok/28839934 http://www.somewhereinblog.net/blog/kathok/28839934 2008-09-07 14:11:43
কবিতায় বিপ্লব বিপ্লব হবে আবার
কবিতায়।
শব্দের রুদ্র রোষে পুড়ে পুড়ে
যজ্ঞ হবে আবার।

হে আমার চিরজাগ্রত বিদেহী বজ্রমুষ্ঠি
নিঃশঙ্ক তুমি জেগে ওঠো কবিতার
মশাল নিয়ে আমাদের প্রানে প্রানে।
উদাসীন চৈতন্য পুড়ুক সুর্যের আগুনে
আমি জেগে আছি একনিষ্ঠ সত্য।
দ্রাবিড়তা দগ্ধ হোয়ে
খুনের মতো লাল
সঙ্গীতে সঙ্গীতে মুখরিত হোক
নির্জীব প্রানের পতাকা
জনপদ একাকার করে।

আড়ষ্টতায় বন্দী ছিলো আমাদের
এই ভীষন বিপ্লবে ফেটে পড়া শ্লোগান
সুদর্শন কীর্তিনাশার মোহজালে।
আমি জেগে আছি
জেগে আছি একনিষ্ঠ সত্য
ঘাতকের অন্তিম আস্তানা ভুলুন্ঠিত করে
মহাতীর্থের পথে পথে
কৃষ্ঞচুড়ায় যুদ্ধের পতাকা টানিয়ে
অগ্নি ঝলসিত দ্বিধাহীনতাকে
আমুল উপড়ে ফেলে,
আমি জেগে আছি
আমার অহল্যা মায়ের দীর্ঘশ্বাস বুকে নিয়ে
আমি জেগে আছি
নিদ্রিতা এই রুপসীর নাম নিয়ে
জেগে আছি
আদিম হিংস্র মানবিক
হিংস্রতার তেজী রক্তে ভিজে
কবিতারা সব জেগে আছে
স্বদেশী শত্রুর থাবার সম্মুখে,
প্রলয়ের অশণি সংকেত লাল ঝান্ডা
উড়িয়ে- ক্ষেপে ওঠা কবিতারা
দন্ডায়মান- কালান্তক তোমার
হিংস্রতার সামনে।

কবিতায় জেগে ওঠে আমাদের
আপন শ্লোগান এবং
সীমাহীন বিচ্ছিন্নতা দেখে শুনে
ক্ষেপে উঠেছে বিদ্রোহী কবিতা।।

শ্বাশত শিশুর সুতীব্র চিৎকার
তুর্যধ্বনী হোয়ে চিরন্তন কবিতার
চুড়ান্ত বিপ্লব ঘোষনা করে।।

অতএব,
বিপ্লব...
বিপ্লব হবে আবার
কবিতায়।।।


।।। রিপোষ্ট।।। ]]>
http://www.somewhereinblog.net/blog/kathok/28834130 http://www.somewhereinblog.net/blog/kathok/28834130 2008-08-24 00:08:17
হৃদয়
খোজ কি ভাই আকাশ পারে
নিকষ কালো অন্ধকারে।
গভীর স্রোতের দৃষ্টি স্রোত
গেড়েছে দুর গ্রহে পোত্।
বৃথাই খোজ তারায় তারায়
আলোর পটভুমি,
খুজতে যদি চাও কিছু ভাই
হৃদয় খোল তুমি।।

শুন্যতারই ব্যপ্তি শুধু
পৃথ্বি উপর ভাগ
ধুলোর মাঝেই আছে কেবল
মানব অনুরাগ।
জ্যোতিষের চেয়ে বেশী
সে-ই করেছে সঞ্চয়
চিনেছে যে একটি
স্বচ্ছ হৃদয়।।।]]>
http://www.somewhereinblog.net/blog/kathok/28833551 http://www.somewhereinblog.net/blog/kathok/28833551 2008-08-22 11:52:50
কবিতায় বিপ্লব বিপ্লব হবে আবার
কবিতায়।
শব্দের রুদ্র রোষে পুড়ে পুড়ে
যজ্ঞ হবে আবার।

হে আমার চিরজাগ্রত বিদেহী বজ্রমুষ্ঠি
নিঃশঙ্ক তুমি জেগে ওঠো কবিতার
মশাল নিয়ে আমাদের প্রানে প্রানে।
উদাসীন চৈতন্য পুড়ুক সুর্যের আগুনে
আমি জেগে আছি একনিষ্ঠ সত্য।
দ্রাবিড়তা দগ্ধ হোয়ে
খুনের মতো লাল
সঙ্গীতে সঙ্গীতে মুখরিত হোক
নির্জীব প্রানের পতাকা
জনপদ একাকার করে।

আড়ষ্টতায় বন্দী ছিলো আমাদের
এই ভীষন বিপ্লবে ফেটে পড়া শ্লোগান
সুদর্শন কীর্তিনাশার মোহজালে।
আমি জেগে আছি
জেগে আছি একনিষ্ঠ সত্য
ঘাতকের অন্তিম আস্তানা ভুলুন্ঠিত করে
মহাতীর্থের পথে পথে
কৃষ্ঞচুড়ায় যুদ্ধের পতাকা টানিয়ে
অগ্নি ঝলসিত দ্বিধাহীনতাকে
আমুল উপড়ে ফেলে,
আমি জেগে আছি
আমার অহল্যা মায়ের দীর্ঘশ্বাস বুকে নিয়ে
আমি জেগে আছি
নিদ্রিতা এই রুপসীর নাম নিয়ে
জেগে আছি
আদিম হিংস্র মানবিক
হিংস্রতার তেজী রক্তে ভিজে
কবিতারা সব জেগে আছে
স্বদেশী শত্রুর থাবার সম্মুখে,
প্রলয়ের অশণি সংকেত লাল ঝান্ডা
উড়িয়ে- ক্ষেপে ওঠা কবিতারা
দন্ডায়মান- কালান্তক তোমার
হিংস্রতার সামনে।

কবিতায় জেগে ওঠে আমাদের
আপন শ্লোগান এবং
সীমাহীন বিচ্ছিন্নতা দেখে শুনে
ক্ষেপে উঠেছে বিদ্রোহী কবিতা।।

শ্বাশত শিশুর সুতীব্র চিৎকার
তুর্যধ্বনী হোয়ে চিরন্তন কবিতার
চুড়ান্ত বিপ্লব ঘোষনা করে।।

অতএব,
বিপ্লব...
বিপ্লব হবে আবার
কবিতায়।।।]]>
http://www.somewhereinblog.net/blog/kathok/28831226 http://www.somewhereinblog.net/blog/kathok/28831226 2008-08-15 18:19:34
অস্ত্র রুদ্ধ দেখে পথের দ্বার,
কারোই দখল দিচ্ছে না কেউ
একটুও ছাড়।

কেউ চায় ঢুকতে
কেউ বা রুখছে,
মাঝে পড়ে পথিকটা
দুরু দুরু ধুকছে।

কাঁপিস না বেদনায়, নহিস তো নিরুপায়
খুলে ফেল আবরন জঞ্জাল বস্ত্র -
পাজরের মাঝে তোর একান্ত অস্ত্র।।

[০৫-০৪-১৯৯৮]]]>
http://www.somewhereinblog.net/blog/kathok/28829906 http://www.somewhereinblog.net/blog/kathok/28829906 2008-08-12 00:11:57
পুজারী পূজারী প্রভাতে তোমারে প্রনাম করে।
রবির কিরন আসিয়া লাগিলে তোমার গায়
উচ্ছাসে আছাড়িয়া পড়ো পূজারীর পায়।
তোমারে করিতে তুষ্ট - রাঙা নৈবেদ্যের ডালি
সারা রাত ভর সাজিয়ে সাজিয়ে চরনে দিয়েছে ঢালি।
ঝঞ্জা ক্ষুব্ধ শো শো গর্জে অবিরাম ধেয়ে চলো
শুনেছো কি তোমারে পূজিতে, পূজারী কি ক'লো
কত দুর দুর থেকে কোন সে কানন হতে
কত না বেদনার ফুল ভাসিয়ে তোমার স্রোতে,
তোমারি করিতে বন্দনা, হে বিশাল, আরতির গান
শুনিয়ে তোমারে, কাঁদিয়া পূজারী ধরিলো তান।
যা ছিলো তার মনে ও জ্ঞানে, তোমরেই দিতে সব,
তাকাও নি ফিরে একবারও তুমি, দেখোনি তার হৃদয়ের উৎসব।

কত দেশ ঘুরে ঘুরে তুমি, কত বন্দর ছুঁয়ে
চলিছো সম্মুখে বাধা বন্ধনহীন একগুয়ে।
তুমি শুধু চলো, ছলোচ্ছলো, শঙ্খচিল-
উড়ে উড়ে তীরে তীরে সবিস্ময়ে তোমারেই দেখে, সুনীল
হইয়া গেছো তুমি কাহারও সুপ্ত ব্যথার পরশে।
থামোনি একবার তবু, দেখোনি ব্যথিতেরে, চলছো হরশে,
তোমারে থামাতে, কহিতে কি কথা পূজারী করিছে আর্তনাদ
ভগ্ন কন্ঠের ছিন্ন লয়ে পৃথিবীতে নামে হঠাৎ অবসাদ।
পূজারীর ব্যথায় আকাশ কাঁদিলো, তোমারে করিলো সূনীল
তোমারে শোনাতে বার্তা লইয়া আজো উড়িছে গাঙচিল।

উড়িতে উড়িতে তোমারে কহিতে ডুবিয়ে সে মুখ
তোমার দেহেতে বারে বারে নামে, বড় উৎসুক।

ওরে শোন সুবিশাল অহংকারী শ্রান্তীহীন
তোরে সাজাতে আকাশ মাটি গাঙচিল, ও রুপ দিয়েছে ঋন
ভেবেছিস্ তোরি সম্মুখে সব নত --
দেখিসনি চেয়ে তুই যে, পূজারীর পদানত।।।।
]]>
http://www.somewhereinblog.net/blog/kathok/28828187 http://www.somewhereinblog.net/blog/kathok/28828187 2008-08-06 23:43:54
স্বগতোক্তি বিরুদ্ধ বাতাসে কথকের শব্দ তরঙ্গ ভেসে বেড়ায়। সংস্কারের প্রাচীন ধুলোয় ছাওয়া মগজের কোষ এবং নিরক্ষীয় আলস্যের প্রাচীরে বাধা পেয়ে শব্দ-তরঙ্গ ক্রমশ উঠে যায় -- অনন্ত শুন্যে।

নিস্তরঙ্গ নিভাজ বাতাসেমানবতার আর্তনাদ আমাদের কর্ণকুহরে প্রবেশ করতে ব্যর্থ হয়ে ফিরে এসে ঘুমন্ত পশুকে জাগিয়ে দেয়। আর সে পশুর ডাকে বিমোহিত আমরা - রাত্রির কাছে নতজানু হই।

সাহিত্যে সমাজ সংস্কারের মহৎ চেতনা বুকে চেপে রাস্তায় বেরোই। অথচ ফুটপাতে ক্ষুধার্ত শিশুর কান্নায় বিরক্ত মুখ ঘুরিয়ে, অশিতীপর বৃদ্ধার বমির গন্ধে নাকে রুমাল গুজে দ্রুত সামনে এগোই।

তবুও কাকের ধারালো চঞ্চুর মতো সর্বনাশের প্লাবনে কালো রাত্রির বুক ছিড়ে খুড়ে নতুন প্রভাতের প্রার্থনায়,
আমরাও
হতে
চাই

।।। কিংবদন্তীর কথক ।।।]]>
http://www.somewhereinblog.net/blog/kathok/28820111 http://www.somewhereinblog.net/blog/kathok/28820111 2008-07-14 12:28:55
শুরু হলো পথ চলা ১৩ই জুলাই ২০০৮
২৯ আষাঢ় ১৪১৫
৯ রজব ১৪২৯

সময় ১টা ৪৫মিনিট....
শুরু হলো কিংবদন্তীর কথকের পথচলা.....>>>>>........>>>>>]]>
http://www.somewhereinblog.net/blog/kathok/28820017 http://www.somewhereinblog.net/blog/kathok/28820017 2008-07-14 01:03:04