তিন ডাব চোরের গল্প
১৫ ই জুলাই, ২০০৭ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তিন বন্ধু তুষার, মিকো ও তপু। একদিন তিনজন রাতে আশিকদের বাড়ি তারা ডাব চুরি করতে গেল। তুষার গাছে চড়তে পারে বলে সে ডাব গাছে উঠলো। অন্য দুজন নিচে ছিল। তুষার উপর থেকে ডাব নিচে ফেলছিল। রাতে চারিদিক ছিল স্তব্ধ। উঁচু থেকে ডাব পড়ার শব্দ শুনে আশিক চলে এলো। তার ভয়ে নিচে থাকা দুই চোর মিকো ও তপু দৌড়ে পলায়ন করলো॥। এসময় মিকো ডাবগুলো নিয়ে গেল কিন্তু তপু অন্যদিকে চলে যায়। মিকো আগে থেকে ঠিক করে রাখা এক জায়গাতে ডাবগুলো তিন ভাগ করে এক ভাগ নিয়ে দুই ভাগ রেখে চলে গেল। এ সময় সে বাকি দুই ভাগ মিশিয়ে রেখে গেল। কিছুক্ষন পর তপু হাপাতে হাপাতে এসে দেখলো সেখনে রাখা ডাবগুলো। তখন সে ডাবগুলোকে তিন ভাগ করল এবং দেখল ২ টা বেশী আছে। সে এক ভাগ নিল সাথে বেশী দুটিও নিল। তুষার কিন্তু অনেক পর গাছ থেকে নামলো। কারণ গাছের নিচ থেকে আশিক চলে না গেলে নামলে তো খবর আছে। তুষার তাদের সেই জায়গায় গিয়ে ডাব গুলো দেখে ভাবলো তার ভাগই মনে হয় অবশিষ্ট আছে। তাই সে সব গুলো নিয়ে বাড়ি চলে গেল। পরে চোরেরা মোবাইলে কথা বলে জানতে পারলো যে তারা তিনজনই সমান সংখ্যক ডাব পেয়েছে।
এখন বলতে হবে মোট কতগুলো ডাব তারা আশিকের বাড়ী থেকে চুরি করেছিল?
দয়া করে জবাব পাঠাবেন
[email protected]
এখানে উত্তর পোষ্ট করবেন না।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৭ সন্ধ্যা ৭:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন