আমার প্রিয় পোস্ট
- ·٠•●♥♫♫♫ "লালন" - পোস্ট সংকলন ♫♫♫·•●♥ ·٠ - কবির চৌধুরী
- পিডিএফ কনভার্টার সফটওয়্যার - আবিদ হাসান
- যে মূল্য দিয়ে কেনানের ওয়েভিং ফ্ল্যাগ কোকাকোলার হলো - দিনমজুর
- বিরোধী দল'২০১০....(সচল) - শ্রীমান
- আওয়ামীলিগ তাদের প্রিয় ভারতের স্বার্থে যেভাবে যুদ্ধাপরাধীদের বিচারের পথ রুদ্ধ করলো - হুমমম...
- জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে স্বগতোক্তি এবং বিক্ষিপ্ত প্রশ্ন - সোজা কথা
- রাধারমণের গানে নারী, তার রূপক ও বাস্তব - সৈয়দ আফসার__১৯৭৯
- ডেসটিনি গ্রুপ নিয়ে দু'টি কথা - আই আনাম
- টিপাইমুখ বাধ প্রসংগে: চাই সংগ্রামের আন্ত:সংযোগ - দিনমজুর
- সাগর বক্ষে গ্যাস ব্লক ইজারার উদ্দেশ্য গ্যাস সংকট মোকাবেল না রফতানি? - ভিন্ন চিন্তা
- আমার প্রিয় পোস্ট : মলয় রায়চৌধুরী'র কবিতা প্রচণ্ড বৈদ্যুতিক ছুতার - নৃপ অনুপ
...যে করে কালার চরনের আশা/ জানোনা'রে মন তাঁর কি দুর্দশা...

...লেখাজোকা আহবান...
১৭ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৩
দৃক
কুমিল্লা থেকে প্রকাশিত শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ছোট কাগজ...
দৃকের তৃতীয় সংখ্যা খুব শিঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। বইমেলার প্রথম হপ্তায়ই হয়তো পাওয়া যাবে, ডিসেম্বর নাগাদ লেখাজোকা সংগ্রহ হয়ে গেলে জানুয়ারিতে ছাপা...
প্রকাশিতব্য লিটলম্যাগ 'দৃক' তৃতীয় সংখ্যার জন্যে প্রবন্ধ, উপন্যাস, গল্প, কবিতা, নাটক, দৃশ্যকাব্য, অনুবাদ সাহিত্য সহ পুস্তক পর্যালোচনা ইত্যাদি আহবান করা হচ্ছে...
লেখা পাঠানো যেতে পারে নিম্নোক্ত উপায়ে-
ইমেইলঃ
অথবা
সমগ্র কুমিল্লা; মুখ্যতঃ ১৬৩, জংলিবিবি মসজিদ রোড, ছোটরা, কুমিল্লা; অথবা ৪৮৫\ক, হজরতপাড়া (২য় মুরাদপুর), কুমিল্লা। বিশেষতঃ কান্দিরপারস্থ দাদার দোকান, আখতার ভাই এবং প্রদীপ'দার চা দোকান কিংবা টাউনহলস্থ সোলেমান ভাইয়ের চা দোকান। ফলতঃ ফোনালাপনের জন্য ডায়াল করা যেতে পারে- ০১৭১৭৫১৮৭১৯, ০৭১৭০৪২৩২১২।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:০৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
অনার্য তাপস বলেছেন:
পাঠাইয়ান একখান বাইজান।
লেখক বলেছেন: পাঠায়েন বাইজান, তয় তাড়াতাড়ি...
লেখক বলেছেন: আপনার সাহিত্যকাল কবে নাগাদ বেরুচ্ছে? লেখা অবশ্যই দিবো, আপনারটাও পাঠিয়ে দিন শিগগির...
আজহার ফরহাদ বলেছেন:
কুমিল্লা থেকে লিটলম্যাগ বেরুবে, ভাবতেই ভালো লাগছে। হায় সে দিনগুলোর কথা মনে পড়ে..... কী কাণ্ডটাই না হতো কতো লেখালেখি, কত কাগজ ছাপা.....
লেখক বলেছেন: আপনার "মগ্ন নৈরাজ্যের পদাবলী" পড়েছি।
কুমিল্লার বিরাজমান বুদ্ধিবৃত্তিক শুন্যতা পুরনে তো আপনাদেরও অংশগ্রহন প্রয়োজন, 'সে দিনগুলোর কথা' ভেবে একটি লেখা পাঠিয়েই দিননা!
মোজাম্মেল প্রধান বলেছেন:
সাহিত্যকাল একুশের বইমেলা উপলক্ষে বের হবে। তবে জানুয়ারিতেই ছাপা হয়ে যাবে ?
আপনাকে দ্রুতই পাঠাবো।
লেখক বলেছেন: যাক, তাইলেতো কাগজে-কাগজে দেখা হয়েই যাবে, অপেক্ষায় থাকলাম...
তারিক মাহমুদ (তারিক) বলেছেন:
কি ভাইজান, কি অবস্থা??? লেখা রেডি করতাছি। মেইলে পাঠাইয়া দিমুনে। ওকে। আছেন কেমন? ভালো তো?
লেখক বলেছেন: অবস্থা মোটামুটি ভালো, আপ্নের? লেখা মেইলান জলদি, অপেক্ষায় আছি...ভালো থাইকেন...
লেখক বলেছেন: পত্রিকা তো বইমেলায় যাবেই, তাছাড়া আজিজের সবকটি বইয়ের দোকানে পাওয়া জাবে...ধন্যবাদ...
রেজওয়ান করিম বলেছেন:
শুভ কামনা
লেখক বলেছেন: ধন্যবাদ...
রেজওয়ান করিম বলেছেন:
শুভ কামনা
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন:
পাঠাতে চেষ্টা করবো।
লেখক বলেছেন: অবশ্যই পাঠাবেন...ধন্যবাদ...
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...













