ভারত একটি বড় দেশ, অনেক তাদের মানুষ, অপরিসীম সম্পদ। গানের দেশ, সুরের দেশ, এই দেশটি আমার বেশ পছন্দের।
যতটুকু বুঝতে পেরেছি, সেখানকার কমন পিপল খুব ভালো। নিজ দেশকে তারা অসম্ভব ভালোবাসে। নিজেদের মধ্যে হিংসা-হানাহানি আছে, তবে যখন দেশ ও জাতীয়তাবোধের প্রশ্ন, তখন সবাই এক। বেশ ভালোলাগে এই ব্যাপারটি।
কিন্তু ভারতে যারা ক্ষমতায় বসেন, তারা কেন যে প্রতিবেশীদের সহ্য করতে পারেন না। প্রতিবেশিরা শক্তি-সামর্থ-আয়তনে তাদের অনেক ছোট। তবু নয়াদিল্লি চায় না, প্রতিবেশী দেশগুলোতে গনতন্ত্র বজায় থাকুক। বিশেষ করে বাংলাদেশ ও পাকিস্তানে গণতন্ত্র তারা মেনে নিতে পারে না। এই দুটি দেশে সামরিক শাসনই তাদের পছন্দ। এ কারণে বারবার বাংলাদেশ ও পাকিস্তানে গণতন্ত্র ব্যহত হয়।
এ অবস্থায় ভারত বিশ্ব আসরে দেখাতে পারে, তারাই দক্ষিণ এশিয়ার একমাত্র গণতান্ত্রিক শক্তি। তারাই এ অঞ্চলকে নেতৃত্ব দিচ্ছে।
ভারত চায় না ক্ষুদ্র প্রতিবেশীগুলো শান্তিতে থাকুক। এ কারণে নেপাল ও শ্রীলঙ্কায় আজ অস্থিতিশীল পরিস্থিতি।
বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে অশান্তির মধ্যে রেখে ভারত চায় নিজে শান্তিতে রেখে। ভারতের এই নীতিটা মেনে নিতে পারি না।
বাংলাদেশকে নিয়ে ভারতের এত ভয় কেন? আমি বুঝতে পারি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

