আমার প্রিয় পোস্ট

পড়তে পড়তে পাঠক ই রয়ে গেলাম

সাংগঠনিক / প্রাতিষ্ঠানিক ব্যর্থতা – একটি অভিজ্ঞতা – পর্ব ১

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৪

শেয়ারঃ
0 0 0

এটি আমার চলমান জীবনের বাস্তব অভিজ্ঞতার শব্দরুপ মাত্র।

সম্পুর্ন কর্মজীবন এর সিংহভাগে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে, প্রথম মোড় যেদিন নিলাম, সেদিন অর্থ ও বানিজ্য বিষয়ক একটি উপ-দপ্তরের কাজ বুঝে নেবার দায়িত্ব পেলাম। আমাকে যারা নিজেদের প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ দিলেন, তারা ও ইতিপুর্বে আমার ই মতো একটি প্রতিষ্ঠানে কাজ করতেন। যদিও তারা কেউই পুর্বতন প্রতিষ্ঠানে ১০ বছরের বেশী ছিলেন না, সেখানে ঐ একই ধরনের প্রতিষ্ঠানে আমার অভিজ্ঞতা ১৮ বছরের ও বেশী। গত এক বছর যাবত আমি যেখানে কাজ করছি এই প্রতিষ্ঠানটি একটি বেসরকারী সেবা খাতের অন্তর্ভুক্ত।

ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে। শোনা কথার বাস্তব প্রতিফলন পেলাম নিজের বেলায় ও। ক্রয় বিভাগে কাজ করলেও প্রশাসন ও মানব সম্পদ বিভাগের প্রতিটি কাজের যতটুকু চোখে পড়ে, তাতে ভালো দেখলে মনে মনে “শাবাস” দেই আর বেশীর ভাগ ই আমার থেকে মনে মনে “বাশ” পায়। অনেক গুলো কান্ড দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়। বিখ্যাত কোন কোম্পানীর ঔষধ ও এ ব্যথা সারাতে পারবে না।

বিপনন বিভাগের সাথে পরিচালনা বিভাগের রেষারেষি, মানব সম্পদ বিভাগের অতিরিক্ত গোয়েন্দা প্রীতি, অর্থ বিভাগে ব্যবস্থাপক হীনতা – এ সব তো আমার চোখে দেখা। লোকে বলে ” যা দেখা যায় তার সবটা নাকি সত্য না “। দুর্জনের মুখে ছাই দিয়ে যদি এগোতে পারতাম, তাহলে এই কথার ছাপা টি শার্ট ঈদ উপহার নিতাম। কিন্তু কপালে না থাকলে কি আর করা। যা দেখলাম, তার সবটাই যখন সত্যি হয়, তখন আমার ঈদের ড্রেস এর কি হবে? হায় হায়, নাকি আয় হায়?

আসলে এই সংগঠন টা কে উন্নতির দ্বার থেকে যখন ই মুখ ফিরিয়ে নিতে দেখেছি তখন ই ঠিক করেছিলাম এ নিয়ে ভাবনা গুলো লিখে রাখবো। তাই আজ শুরু করলাম – ধারাবাহিক ভবে লেখবো। ভালো হোক বা খারাপ, ফিডব্যাক পেলে ভালো লাগবে। আজকে বিষয় এর অবতারনা করে দ্বিতীয় পর্বে আরো বিশদ ঘটনাপুঞ্জী ও ব্যখ্যায় যাবার চেষ্টা করবো।

ততক্ষন সবাই ভালো থাকবেন, এই প্রত্যাশায়

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
রিমঝিম বলেছেন: হাহাহাহা....খুব মজা করে লিখেছেন। বাকি পর্ব গুলোর অপেক্ষায় রইলাম :)
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ, আসবো আবার খুব শীঘ্রই, "আওয়াজ" এ থাকি বেশী, তাই লেখা হয় কম, কিন্তু এটা চলবে :)

২. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৬
েপচাইললা বলেছেন: মূল কথায় আসলেন না?
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১২

লেখক বলেছেন: একটা একটা করে ধরব, ছাই লাগাইয়া নামচি, হু হু

৩. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৯
প্রচেত্য বলেছেন:
".........মানব সম্পদ বিভাগের অতিরিক্ত গোয়েন্দা প্রীতি"
ভাই আপনার অভিজ্ঞতাকে শ্রদ্ধা করি,
আমি প্রশাসন ও মানব সম্পদে আছি, কিন্তু অন্য ডিপার্টমেন্ট গুলো এই বিভাগটাকে কিছুতেই দেখতে পারেনা,,, এভাবে করলে তো আমাদের মানসিক ক্ষতি, কিন্তু কোম্পানীর যে ক্ষতি হয় তা কি হিসাবযোগ্য ?
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: আমার ১৮ বছরের মানুষ নিয়া অভিজ্ঞতা আর ডুইব্যা যাওয়া জাহাজের কতা কইতে শুরু করলে বুজবেন ঝামেলা ডা কই, খাড়ান, সামনের গুলা দেইখেন

৪. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১০
ইরফান রিজভী বলেছেন: বাকি পর্বের অপেক্ষায় থাকলাম কাজি ভাই। (মেঘকাব্য)
১০ ই সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: স্বাগতম, টেরাই মাইরা দেকি, কি অবস্তা খাড়ায়, দুয়া কইরো, খিক খিক

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩১

লেখক বলেছেন: থাঙ্কু থাঙ্কু, এইটা কেবল শুরু, আশা করি ১২- ১৪ পর্ব হবে

১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩২

লেখক বলেছেন: ভুইল্লা ই গেসিলাম, কালকে ই পাঠামু, হু হু

৭. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৮
নির্ভয় নির্ঝর বলেছেন: বড়ভাই, অবস্থা সংকটজনক বইলা মালুম হইতেছে... ;) ;) :| :)

আগামী পর্বের অপেক্ষায় থাকা ছাড়া কুন গতি নাই। :) :)

ভালা লেখছেন। খুব খাইলাম।
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪১

লেখক বলেছেন: এই টুকে ই পেট ভইরা গেলো? খিক খিক

৮. ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৫১
নির্ভয় নির্ঝর বলেছেন: হে হে হে..... বড়ভাই। আরেকটা কথা কইতে ভুইল্যা গেছিলাম।

১২-১৪ পর্বের চাইতে ১৩ কিংবা ২৬ পর্বে শ্যাষ করেন। পাবলিক ভালা খাইব। (বাংলাদেশী মেগাসিরিয়ালগুলো থেকে এই সূত্র নিলাম। এদের সিরিয়াল শেষ হয় ১৩,২৬,৩৬,৫৪ পর্বে ইত্যাদি ইত্যাদি.....) । তাই কইলাম আরকি..... ;) ;) :) :P :P :P
১১ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪২

লেখক বলেছেন: টাইন্যা দেহি, এক বচ্ছরের কিচ্ছা তো, কতদুর টানা যায়, খেক খেক

 

মোট সময় লেগেছে ০.৯৫১২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ