আমার প্রিয় পোস্ট

পড়তে পড়তে পাঠক ই রয়ে গেলাম

এক ভুলো মনের ষ্টেশন মাষ্টার

১১ ই মে, ২০১০ রাত ৩:০৬

শেয়ারঃ
0 0 0

হবার যখন কিছুই নেই, তাহলে কেন ভয়?
কুকড়ে ওঠা মন, অবসন্ন ক্লান্ত শরীরে মেঘের ভার
এরপরেও কত ভাবনা, কতই না চিন্তার ঘনঘটা।

সময় যখন রেলগাড়ী, শুধু নেই কোন সিগন্যাল
যতক্ষন ইঞ্জিন চলমান, গতির নেই কোন ক্ষয়
সবাই যদি এমন হতাম, শুধুই জীবন কর্মময়।

দুপুরের খররোদে অলস কাকের ডাক
কিংবা জলশুন্য ওয়াসার কলের থেকে
হঠাৎ দু এক ফোটা জলের ভুতলে পদার্পন

এগুলো দেখার সময় যদি আমার থাকে
তাহলে জীবন কেন থেমে যায় সময়ের বাঁকে?
দেখা গুলো কি সবই ভুল?

গনিতের নিয়ম যেখানে অশালীন
মনের ভাবনা যেখানে মুল্যহীন
কার সাথে দেবো পাল্লা, রেলগাড়ী নাকি সময়?

আমার জন্য থামে না কিছুই, না সময়, না রেলগাড়ী
চাকুরীটা এবার কে হারাবে?
আমি নাকি সেই ভুলো মনের ষ্টেশন মাষ্টার?


 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১১ ই মে, ২০১০ রাত ৩:১৭
সায়েম মুন বলেছেন:
আমার জন্য থামে না কিছুই, না সময়, না রেলগাড়ী
চাকুরীটা এবার কে হারাবে?
আমি নাকি সেই ভুলো মনের ষ্টেশন মাষ্টার?
------------------------------------বাহ

কবিতার কথাগুলো চমৎকার!!
১১ ই মে, ২০১০ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: একজন ফোন করে বলেছে - আবোল তাবোল, আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগছে, ধন্যবাদ

২. ১১ ই মে, ২০১০ সকাল ৯:৫৫
প্রচেত্য বলেছেন: কবিতার লাইন আর বাস্তবতা'কে যদি পাশাপাশি রাখি, তাহলে দ্রব্য আর দ্রবণের মত সব স্ফুটানাংক এবং গলনাংকের মত গলে উড়ে যাবে, এতটা সাদৃশ্য পেয়েছি কবিতায় জীবনের বাস্তবতাকে।
শুভকামনা
১১ ই মে, ২০১০ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ, প্রচেত্য দা

১১ ই মে, ২০১০ দুপুর ১:১৯

লেখক বলেছেন: জ্বে ভাই, আছেন কিরাম? অধমের প্রচেষ্টা

 

মোট সময় লেগেছে ২.৫৩৩১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ