আমার প্রিয় পোস্ট

পড়তে পড়তে পাঠক ই রয়ে গেলাম

চুল শুকানো রোদ্দুর

১৯ শে মে, ২০১০ রাত ১:৩৬

শেয়ারঃ
0 2 0

যেও না যেও না শুনেও পা যখন থামে না,
হাটি হাটি পা পা করে শিশুর প্রানান্ত চেষ্টার মতো
রোদ্দুর ভেজা ওই জানালায় অপলক দৃষ্টি

গুন গুন গান গাওয়ার ভঙ্গিতে আলতো কাধে
হেলে পড়া চুল নিয়ে তোমার অবিরাম প্রচেষ্টা
চুরি করে তাকিয়ে দেখায় প্রশান্তির বৃষ্টি

দাদু নানু বলেছিলো ভেজা চুলে যেও নাকো
মাকে ও বলেছিলো, যেতে তুমি দিও নাকো
শুনেছিলে তুমিও, এসেছিলে তুমিও জানালার শিকে

এলুমিনিয়াম আর কাচের ভীড়ে নেইকো আজ জানালার শিক
ক্লান্ত পথিকের মতো সীমাহীন নিদ্রাসজল চোখে
এসেছিলে আমার চোখের তারার জানালার শিকে

উষ্ণ রোদ্দুরে, লোডশেডিং এর চাদরে, মহানগরে মহানগরে
সবাই যখন ঘর্মাক্ত, তুমি এলে স্নানের পরে এলোচুলের ভারে
কাচ আর এলুমিনিয়ামের জানালাকে করলে লোহার শিকে

পলক পড়ার খেলায় জিতি না আজো, পাই নি পুরষ্কার
বেদনা নিয়ে ঘুরে তাকিয়ে, পলক ফেলার নেইকো অবকাশ
চোখের সিলোয়েটে তুমি, ব্যাকগ্রাউন্ডে তেতে থাকা আকাশ

লেখার কথায় মৃদু হেসেছো, ভেবেছো বৃথাই কথা
সীমিতের মাঝে অসীমের ডাকে আমার পথচলা
সাতের মাঝে দুই এর নিয়মে প্রতিক্ষন কথা বলা

হারিয়ে যাবার আগেও বোধহয় এটাই চলিত নিয়ম
শত্রুর মাঝে বসবাস আমার, সমীকরনের গনিত
চোখ বুজেঁ হারিয়ে যাওয়ায় শ্বেত হওয়া শোণিত

 

সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১০ রাত ১:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১৯ শে মে, ২০১০ রাত ১:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ, মোস্তাফিজ ভাই

১৯ শে মে, ২০১০ রাত ২:০০

লেখক বলেছেন: ধন্যবাদ, মামন ভাই

১৯ শে মে, ২০১০ রাত ২:৩০

লেখক বলেছেন: মনসুর ভাই, ধন্যবাদ

৪. ১৯ শে মে, ২০১০ রাত ২:২৯
সায়েম মুন বলেছেন:
হারিয়ে যাবার আগেও বোধহয় এটাই চলিত নিয়ম
শত্রুর মাঝে বসবাস আমার, সমীকরনের গনিত
চোখ বুজেঁ হারিয়ে যাওয়ায় শ্বেত হওয়া শোণিত
----------------ভাল লাগল!!
১৯ শে মে, ২০১০ রাত ২:৩১

লেখক বলেছেন: আমার ভালো লাগলো আপনার অনুপ্রেরনা, ধন্যবাদ

 

মোট সময় লেগেছে ০.৯৮০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ