আমার পিসিতে ভাইরাস আক্রমন করছে ,এক্সপি সেট আপ দেয়া অত্যন্ত জরুরী।কিন্তু আমার পিসি তে যে ইন্টারনেট ব্যবহার করি তাতে অনেকগুলো (২০০ অধিক) সাইট বুকমার্ক করা আছে, যে গুলো আমার অত্যন্ত প্রয়োজ়নীয়. তাই ব্লগে আমার সমস্যার কথা জানিয়ে গত ২৩ শে আগস্ট, ২০০৮ রাত ১:৫৬ তে সাহায্য করেন,প্লিয....... শিরোনাম এ একটি পোস্ট লিখি। এবং অল্প কিছুক্ষন এর মধেই আমি আমার সমাধান পেয়ে যাই। আজকে সেই ব্লগটি আবার দেখতে গিয়ে একটা ব্যপার দেখে খুবই আশ্চর্য হই। পোস্টটিতে চার জন ব্লগার মাইনাস দিয়েছে ,অর্থাৎ চারজন এর ভালো লাগেনি। আমি কারনটা জানার চেষ্টা করছি,কেন এটা তাদের ভাল লাগে নি!!!!!!!
আমিতো রাজনীতি কিংবা ধর্ম নেয়ে কোন পোস্ট দেইনি,যেখানে মতের মিল বা অমিল থাকতে পারে কিংবা এমন কোন বিতর্কিত
বিষয় উত্থাপন করিনি যাতে কারও অনুভুতিতে আঘাত করতে পারে।কেবল বিপদে পরা একজন মানুষের বিপদ থেকে উদ্ধারের আকুল আবেদন এর বহিঃপ্রকাশ ছিল সেটা। তবে কেন এই মাইনাস দেয়ার ধুম ,তা আমার খুব জানতে ইচ্ছে করে!!
ব্লগ কতৃপক্ষের কাছে আবেদন, মাইনাস দেয়া কিংবা পাওয়ার যৌক্তিতা নিয়ে ভাবার সময় বোধহয় এসেছে কিংবা অতি সন্নিকটে, যদিও মাইনাস কালচারকে অনেকেই থোরাই কেয়ার করে ,তবে আমাদের মত নতুনদের জন্য খুবই গুরত্ত বহন করে এই কারনে যে,এই পোস্টটি লিখতে আমার ঘন্টা দুই সময় চলে গেছে!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



