এই পোস্টটা আগে লিখছিলাম। আইজকা মনে হইলো, বাড়ি যাওনের আগে পুস্ট কৈরা দিয়া যাই।
কাইলকা রাইতে একটু দেরি হইসে বাড়িতে ফিরতে। কম্পিউটার মেকানিকের কাম করি, যেদিন কাম-কাজ বেশি থাকে সেদিন বাসাওয়ালার বাড়িত মোবাইল করি বউরে খবর দেই, আইজকা ফিরতে একটু রাইত হইবো।
নতুন বিয়া, বউটারে একটা মোবাইল কিইন্যা দেওনের খুব সখ।
কিন্তুক কি করি, কন? এই ১০০ টাকা তেলের লিটারের বাজারে খায়াপড়ি বাঁচতেই দিন যায়।
তো হইসে কি, কাইল বাড়িত ফেরার পর বউ এক কাহিনী কইলো। বাসাওয়ালার বাড়িত ফোন ধরবার গিয়া নাকি দেখে একটা জোয়ান পোলারে বাইন্ধা থুইসে। হ্যায় নাকি "নীলপরি পাগল"। বাড়িওয়ালার শালা।
দিনদুপুরে নাকি হ্যায় নীলপরি দেখে। নিজের মনে কিসব বিড়বিড় করে..
'বকডপটচজহডপটহগড়যঙগ জানি না
তকহগজচটপডযঙব মানি না'
বাংলা অক্ষর কয়।
আমার এইচএসসি পাস বউ ভয় পাইসে। ছোটবেলায় বুবুজানের কাসে জ্বিনপরির গল্প শুনছিলাম। যদি বাড়িওয়ালার শালারে সত্যিই জ্বিনে-পরিতে ধরে, তাইলে তো বাড়ি বদলাইতে হইবো।
সমস্যা হইলো, বাড়িওয়ালার শালা আরবি অক্ষর কৈলে বুজতাম, ব্যাটারে সত্যি জ্বিন-পরিতে ধরসে। এই শালায় তো বাংলা কয়। ভূয়া জ্বিন হইতে পারে।
আইজকা আসি। দোকানের ঝাপ ফেলছি অনেকক্ষণ। বাড়িত যাই।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০০৮ রাত ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


