অনেক দিন পরে এই ব্লগে আসলাম। আপনারা কেমন আছেন? আমি বোধহয় ভালো আছি। বউয়ের শরীর খারাপ (ভদ্র ভাষায় বললে এইরকম করে বলতে হয় বোধহয়)। বুদ্ধিমানেরা বুইঝা নেন। আমি গরীব মানুষ, সামান্য কম্পিউটার মেকানিক, অনেক কষ্টে সংসার চালাই। তার উপরে নতুন মানুষ আসবে, ভয়ই লাগতেসে।
আমার আগের পোস্টে হয়তো দেখছেন, নীলপরি পাগলের গল্প লিখছিলাম। আমাদের বাসাওয়ালার বাড়িতে থাকে পাগল। দোকান থেকে সেই বাড়িতে আমি মোবাইল করতাম, আমার বউ ফোন ধরতে যাইতো। সেই বাড়িত পাগল থাকে বইলা আমার বউ খুব ভয় পায়। তাই অনেক কষ্টে একটা মোবাইল কিনে দিসি। এখন দেখি দুনিয়ার আত্মীয়স্বজন, খালাতো-মামাতো আত্মীয়দের ফোন করে করে খোজখবর নেয়।
তো, নীলপরি পাগলের খবর দিতে ঢুকলাম আজকে আবার। বাড়িওয়ালা চাচা-চাচী খুব সমস্যায় পড়ে গেছে। সেই পাগলা শালায় নাকি কাপড় চোপড় ঠিকমতো রাখতে পারে না। তার মিয়াসাহেব নিয়ে নাকি নড়াচড়া করে আর বলে, নীলপরি আয়রে, আয়। কীসব নাকি কয়, সে নাকি নিজেরে আলেকজান্ডার এর বইনের জামাই মনে করে।
চাচায় আমারে জিগাইলো, আলেকজান্ডার এর গল্প আমি জানি নাকি। আমি মাথা চুলকাইলাম। আমি ডিপ্লোমা পাস মেকানিক। এইগুলান কি আর জানি!
এই পাগলারও তো বিয়া-শাদী দেওন লাগে বোধহয়, বাড়ীওয়ালা চাচা দুস্ক কইরা কয়।
বাসাটা মনে হয় বদলাইতে হইবো। কবে দেখা যাইবো, কাপড়-চোপড় ছাড়া পাগলা দৌড়ায়া বেড়াইতেসে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০০৮ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


