somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাল ছেড়না বন্ধু...............

৩০ শে মে, ২০০৮ সকাল ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কোন কাজকেই ছোট ভাবি না। যে কোন কাজ করতে পিছু পা হই না। এবং যে কাজই করি না কেন চেষ্টা করি সবসময় তা ভালভাবে এবং অন্য আর দশজনের মতো না করে একটু ভিন্ন ভাবে সুন্দর আর নিঁখুত ভাবে করতে। আর এই জন্যই আজ এই সিংগাপুরে এত অল্প সময়ে নিজেকে যোগ্য করে তুলতে পেরেছি।
আমি কাজ করি একটা ভবন নির্মাণ প্রতিষ্ঠানে। এই দেশে আসার পরই জা্‌নতে পারলাম প্রতিটি কাজের মাঝেই কত অজানা বিপদ লুকিয়ে থাকে। আর এই বিপদে পড়ে প্রান দিতে হ্য় হাজার হাজার মানুষকে।
Click This Link

শুরুতেই তাই আমি স্হির করলাম আমার দেশের কত মানুষ আর শিক্ষিত হয়ে এই দেশে আসে! বেশির ভাগ ই ভাল ভাবে নাম লিখতে জানে না। বিদেশী একটা ভাষায় কাজ এবং তার বিপদের বর্ণনা তারা অনেকেই ভাল ভাবে বুঝে না। আমি তাই নিজেকে যোগ্য করে তোলবার জন্য কম্পানিতে কিছু কোর্স করার আবেদন করি এবং ম্যানেজমেন্ট সম্মতি দেয়। শুরু হল আমার পথ চলা।
বর্তমানে আমি একটি প্রতিষ্ঠানে সিনিয়র সেফ্‌টি কোঅরডিনেটর হিসাবে কাজ করছি। কিন্তু এই দেশে প্রথম এসেছিলাম আর আট দশটা সাধারন শ্রমিক হিসেবই। এখন এই বাংলাদেশীর মতামতকে প্রাধাণ্য দেয়া হ্য় প্রতিষ্ঠানের প্রতিটি কর্মকান্ডে।
জীবনে অনেককিছু করার ইচ্ছে ছিল। এখনও আছে। কিন্তু কতটুকু পারবো জানিনা। বাস্তবতার সাথে প্রতিনিয়তই যুদ্ব করে যাচ্ছি ভবিষ্যত সুখ -স্বপ্নের আশ্বাসে। কত পথ - ঘাট প্রান্তর পেরিয়ে এই প্রবাসী জীবনে এতটুকু উপলব্ধি হচ্ছে এখানেই এই জীবনের সমাপ্তি হবে কি না ? নাকি যেতে হবে আরো বহু দূর...................
ভালবাসা , প্রচন্ড ভালবাসার তাগিদেই সব ছেড়ে পড়ে আছি এই দূর দেশে। প্রিয়তমা স্ত্রী, একমাত্র সন্তান- এদের একটু হাসিমাখা মুখ আর আর্থিক দৈন্য-দশা থেকে মুক্তি এই লক্ষ্য কে সামনে রেখে আমার পথ চলা শুরু। লেখাটা কি হল জানি না তবে কথা গুলো বলার একটাই উদ্দেশ্য আর তা হল আপনারা যে যেখানেই কাজ করছেন না কেন সেই কাজের যোগ্য হয়ে উঠুন তবেই সাফল্য আপনার হাতের মুঠায়।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৮ সকাল ৮:২৭
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×