আমার প্রিয় পোস্ট

জীবন েযখােন েযমন

বিশ্বাস কাকে করি?

১৮ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:২৭

শেয়ারঃ
0 0 0

গতকাল এলিফ্যান্ট রোড় এর আনিকা সু হাউজ থেকে একটা জুতা কিনলাম । দাম ৫০০/- বললাম মেমো দেন , সে আমাকে অনেক কিছু বুঝাল ,তিনজন একসাথে বুঝাল। আমাদের আমাদের দোকান থেকে একবার কিনেই দেখেননা , আমরা অন্যসবের মতনা। বলল মেো দলে জুতাটার দাম রাখতাম ৭০০ টাকা কারন তাহলে টেক্স দিতে হবে। আমি বললাম তাহলে জুতাটা তো আমি নেবনা কারন আমাকে কোন ডকুমেন্ট তো দিতে হবে কারন পরে কোন সমস্যা হলে তো তোমরা আমাকে চিনবেনা । বলল আপা সবাইকে এ পালায় ওজন দিয়েন না। আরো অনেক কিছু। শেষে একটা কার্ডের মধ্যে একটু লিখে দিল। বাসায় নিয়ে বের করতেই দেখি দু' নম্বর । মাণে আঠা নেই। উপরের পাট উঠে যাচ্ছে। এই হল অবস্থা ।

খুব দুখ পেলাম , ভাবলাম এই হল ভালো লোকদের চেহারা।
বিশ্বাস কাকে করি?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:৩৪
নাসিম আহমেদ বলেছেন: বিশ্বাস করতে হবে নিজের চোখ ও হাত কে, কেনার আগে ভালো করে টেনেটুনে দেখে নেবেন না?
৩. ১৮ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:৩৮
বকলম বলেছেন: একটা জুতা কিনলেন?!!
৪. ১৮ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:৪৮
আশফাকুর রহমান বলেছেন: আমারও একই প্রশ্নঃ ১টা জুতা?
৫. ১৮ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:৪৮
আউটসাইডার বলেছেন: এলিফেন্ট রোডের জুতা এমন ই এখন
৬. ১৮ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:৪৯
মামু বলেছেন: সংবিধিবদ্ধ সর্তকীকরনঃ
দেখিয়া, শুনিয়া, বুঝিয়া কিনিতে হইবে। পরে আপত্তি চলিবে না।
৮. ১৮ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:৫৩
নাসিম আহমেদ বলেছেন: ওনার আগে একটা জুতা ছিলোতো তাই আর একটা কিনেছেন। বুঝলেন না?
৯. ১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:০৫
অন্যরকম বলেছেন: মনে হয় উনার ১টা জুতাই দরকার...!
১০. ১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:১৭
খালেদা আকতার বলেছেন: আসল রেখে নকল নিয়ে মাথাব্যাথা , তাইনা? এই হল আর এক ধরনের রোগ।
১১. ১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:২৬
ফ্লোরা ফেরদৌসী বলেছেন: অনেকে পানি খায়, পান করে না। তাই বরে কি এতটা ঘ্যান ঘ্যান করেন? ওই ...ধাদের দল একটা জুতা কেডা বেচে। খালেদা ভুল করলো আর যারা প্রশ্ন করলো?
১২. ১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:৩২
অন্যরকম বলেছেন: আসল রোগ কোনটা??? আপনার কি রোগ হইছে?
আপনি কি হসপিটালে?
১৪. ১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:৩৮
অন্যরকম বলেছেন: বরে= বলে
ধাদের দল=..?
১৫. ১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:৪১
ফ্লোরা ফেরদৌসী বলেছেন: ...ধাদের=গাধাদের হা হা হা
১৭. ১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:৪৪
নাজিরুল হক বলেছেন: বিশ্বাস হারাইয়া গেছে।
১৮. ১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:৪৯
অন্যরকম বলেছেন: ..ধা = গাধা?
তাইলে ..ফ্লু = ফ্লোরা
১৯. ১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:৫৩
ফ্লোরা ফেরদৌসী বলেছেন: মনু হইলে? এইডা কিছু হইলে?
২১. ১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ১২:৫৪
খালেদা আকতার বলেছেন: জী নাজিরুল, আপনি ঠিক বলছেন
২২. ১৮ ই আগস্ট, ২০০৭ দুপুর ১:২০
অ্যালন বলেছেন: আপনার আরো ভালভাবে খেয়াল করা উচিত ছিল..কারন, এরা চায়ই কিভাবে লোক ঠকিয়ে তাদের পন্য বিক্রি করা যায়..লাভ করা যায়..

ভাল থাকবেন.. :)
২৩. ১৯ শে আগস্ট, ২০০৭ বিকাল ৪:২৩
উন্মনা রহমান বলেছেন: বাংলাদেশের ব্যবসায়ীরা কসম কেটেও সত্যি কথা বলে না। ঐ জুতা সে ৩০-৪০ টাকায় কিনেছে। আপনি বেশী ঝামেলা করলে বা না নিলে তারা দলবদ্ধভাবে আপনাকে অপদস্থ করবে, এমনকি চুরির অপবাদ দিয়ে গায়ে হাত তুলতেও পারে।
২৫. ২০ শে আগস্ট, ২০০৭ দুপুর ১:১৬
এফ আই দীপু বলেছেন: শুনলাম কবিতার বই বের করেছেন। আমাকে এক কপি দেবেন নাকি?

 

মোট সময় লেগেছে ০.৯০০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
শুধু ম েন েরখ অা িম ো িছলাম েতা মােদর ই সা েথ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ