)
স্পর্শ
জোস্না রাতে ভরা জোয়ারের পানি বলে
আমি বাতাসের স্পর্শ চাই
ঝিকি মিকি চাঁেদর আলোয়, বাতাসের দোলে
আমি মোহময়ী হয়ে যেতে চাই।
লোহার মত নিষ্প্রান দেহখানী বলে
আমি চুম্বকের স্পর্শ চাই
যার প্রচন্ড আদরের টানে, আলিঙ্গনে
আমি একাকার হয়ে যেতে চাই
প্রানময় এ দেহখানী বলে
আমি প্রানের স্পর্শ চাই
যার অসীম আদর, ভালোবাসার পরশে
আমি পূর্নতা খুজে পেতে চাই
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০০৮ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



