গতকাল বিকেলে ভয়াবহ ঘটনাটা ঘটে গেলো। একুশে সংকলনের কপিটা ফাইনাল করেছি, ট্রেসিং বের করার জন্য প্রিন্টারের কাছে নিয়ে যাবো, পেন ড্রাইভ ঢোকানোর ঠিক ৩০ সেকেন্ড আগে এটা ঘটলো। হঠাত কী যেন একটা মেসেজ বক্স উঠলো : The file has encountered an irrecoverable.......... এরপর কী লিখা ছিল তা খেয়াল না করেই, কোন এক ইয়েস বা নো বাটনে প্রেস করে দিলাম আর হুহূর্তেই দেখি পাতা সাদা ধবধবে। আনডু আনডু আনডু........কিন্তু কতোসব মেসেজ আসে অথচ আগের লেখাগুলো আসে না........কোনোভাবেই আর ফিরে পাওয়া গেলো না।
মাথা ঝিম ধরে আছে সেই গতকাল থেকেই। আপনারা যারা বই বা পত্রিকা এডিট করেছেন তাঁরা জানেন একটা বই ফাইনাল ম্যাটার পর্যন্ত নিয়ে আসতে কতো বড় বিড়ম্বনার মধ্য দিয়ে আসতে হয়। গত প্রায় দেড় মাসের পরিশ্রমের ফল ছিল এটা। যতো তাড়াতাড়িই করি না, অন্তত ১৫ দিন লাগবে শুধু এডিট কমপ্লিট করতেই। তারপর ছাপাখানায় যেতে যেতে কি বইমেলা থাকবে? আমার আগামী কাল সবকিছু নিয়ে ঢাকা যাবার কথা ছিল। আমি খুব মুষড়ে পড়েছি।
কভার হয়ে গেছে। ইত্যাদি গ্রন্থপ্রকাশ জানালো। অল্পদিনেই হয়তো কভার পেইজ চলে আসবে স্টলে, কিন্তু বই কবে আসবে তা আমিও জানি না।
খুব ধৈর্য্যহারা হয়ে পড়ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



