জর্জ বার্নার্ড শ ও তাঁর দু বান্ধবীকে নিয়ে বহুল প্রচলিত রঙ্গ এটা।
১
জর্জ বার্নার্ড শ একবার দু বান্ধবীকে নিয়ে একটা পার্টিতে গেলেন। তিন-পা অলা এক টেবিলের তিন ধারে বসলেন তাঁরা। কেউ কি জানেন মাঝখানে কে বসেছিলেন- বার্নার্ড শ, নাকি বান্ধবীদের কেউ?
তিন-পা অলা টেবিলে বসা তিন জনের প্রত্যেকেই মাঝে বসেন, অথবা কেউই কখনো মাঝে বসেন না। এটা একটা জ্যামিতিক রহস্য মাত্র।
২
খাওয়া দাওয়া হচ্ছে। খোশমেজাজী বার্নার্ড শ ফান করলেন একটা। বান্ধবীদের দিকে তাকিয়ে বললেন, বলো তো আমার দু ঠ্যাঙ্গের মাঝখানের শক্ত জিনিসটা কী?
বান্ধবীরা লজ্জায় রক্তিম হয়ে উঠলেন। এটা কি কখনো বলা যায়?
পরিস্থিতি সহজ করার জন্য শ' নিজেই হেসে দিয়ে বললেন, তোমরা আমার পায়ের দিকে তাকাও।
বান্ধবীরা লাজুক চোখে তাঁর পায়ের দিকে তাকিয়ে দেখেন শ'র দু পায়ের মাঝখানে টেবিলের একটা পায়া রয়েছে, যা তিনি দু পা দিয়ে জড়িয়ে আছেন।
বান্ধবীরা হেসে ওঠেন।
৩
হাসিঠাট্টা, আড্ডা, খাওয়া দাওয়া চলতে থাকে।
৪
উচ্ছল বান্ধবীদের হঠাৎ বার্নার্ড শ জিজ্ঞাসা করলেন, বলো তো G H O T I বানানের উচ্চারণটা কী হবে? বান্ধবীদ্বয় কলকলিয়ে হেসে উঠে বললেন, তুমি বড় রসিক মানুষ হে, বাঙালিদের মতো, যারা G H O T I অক্ষরগুলো দিয়ে বাংলায় ঘটী লিখে থাকেন।
বার্নার্ড শ অখুশি হলেন না। বোকা বান্ধবীদের ফোনেটিক উচ্চারণের মাহাত্ম্য বুঝিয়ে বললেন যে আমরা F I S H বানানটা G H O T I দিয়েও লিখতে পারি। কিভাবে?
আমরা E N O U G H থেকে G H নেব যার উচ্চারণ F-এর মতো, W O M E N থেকে O নেব যার উচ্চারণ I-এর মতো; এবং M O T I O N থেকে নেব T I যার উচ্চারন S H এর মতো। এবার সমীকরণের মতো বসাও
GH = F
O = I
TI = SH
এভাবে আমরা G H O T I অক্ষরগুলো দিয়ে F I S H বানান করতে পারি।
৫
জিনিয়াস বার্নার্ড শ সত্যিই খুব রসিক ছিলেন।
খাওয়া দাওয়া শেষের দিকে। লাস্যময়ী বান্ধবীদের দিকে তাকিয়ে বার্নার্ড শ আগের প্রশ্নটা আবার করলন, বলো তো বাছা, আমার দু ঠ্যাঙ্গের মাঝখানে শক্ত জিনিসটা আসলে কী?
বান্ধবীরা ঝটপট জবাব দেন, কেন, টেবিলের একটা পা তোমার দু ঠ্যাঙ্গের মাঝখানে!
হলো না, শ মিটিমিটি হাসতে হাসতে বলেন, এই দেখো, আমার পা টেবিলের বাইরে। আমার দু ঠ্যাঙ্গের মাঝখানে এখন ঐ জিনিসটা, যেটা তোমরা প্রথমবার ভেবেছিলে।
বান্ধবীরা লজ্জায় আর কোনো কথাই বলতে পারলেন না।
৬
বার্নার্ড শ'র রসিকতা সম্বন্ধে যারা জানেন, তাঁরা এই গল্পটার কথাই সবচেয়ে বেশি জানেন।
৭
আমার ধারণা ছিল আপনারা সবাই বুঝি গল্পটা জানেন। তাই আগের পোস্টে একটু ঘুরিয়ে লিখেছিলাম :
অনেকদিন পর বার্নার্ড শ আরেকটা পার্টিতে গেলেন। সেখানেও মেয়ে-ভাগ্যবান বার্নার্ড শ'র সাথে দুজন বান্ধবী ছিলেন। আপনারা প্রথমে যা ভেবেছিলেন, ঐ কথাগুলো আসলে এ-দিনের পার্টিতে হয়েছিল।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



