ব্লগে বিচার প্রক্রিয়া গণতান্ত্রিকীকরণ সম্পর্কে কয়েকটি প্রস্তাব

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৭

শেয়ারঃ
0 0 0


শুভার্থী সকল সহব্লগারবৃন্দ, নিচের সামান্য লেখার জন্য আমাকে প্রথম পৃষ্ঠা থেকে প্রথমে সরিয়ে দেয়া হয়, পরে কারণ কারণ দর্শাতে বললে ব্লগের পরিবেশ বিনষ্টের দায়ে "জেনারেল" বানিয়ে দেয়া হয়।
বর্তমানে আমি আবার নিরাপদ ব্লগার হলেও আমার উত্থাপিত বিষয়গুলোর কোন সুরাহা হয়নি, কাজেই নিতান্ত অপারগ হয়েই আবারও আমার প্রস্তাবগুলিকে ব্লগারদের বিবেচনার জন্য হাজির করছি, সেই সাথে আমার আরও দুটি প্রস্তাব যুক্ত হয়েছে,

১. আমার মত আরও অনেককেই সামান্য কারণে "জেনারেল" করা হচ্ছে। এরপর থেকে কাউকে জেনারেল করা হলে নোটিশ বোর্ডে বিস্তারিত কারণ দেখাতে হবে।
২.অন্যায় মডারেশন এর জন্য মডারেটররাও দ্রুত শাস্তি পাবে।
এগুলো প্রস্তাব মাত্র, ব্লগারসমেত সমস্ত ব্লগসম্প্রদায়ের দরকষাকষি, সংগ্রাম, আলোচনা, সমঝোতা ইত্যাদির মধ্য দিয়েই আশা করি একদিন ব্লগ সত্যিকারের গণতান্ত্রিক পরিসর হয়ে উঠবে।

আমার লেখাটি:


হাসিবসহ বেশ কয়েকজন ব্লগার এই মূহুর্তে নিষিদ্ধ।

আমি পক্ষে-বিপক্ষে আপাতত বলতে চাই না। তবে কয়েকটি প্রসঙ্গের অবতারণা করতে চাই যা আমার কাছে ন্যায্য এবং সঙ্গত বলে মনে হয়েছে।

প্রথমতঃ যে কাউকে নিষিদ্ধ করা হলে তার কাছে পত্র দেয়া হয়। এটা অনেকটা ক্যামেরা ট্রায়ালের মত। আমরা চাই উন্মুক্ত বিচার। কি অপরাধে কাউকে নির্বাসিত করা হল, নোটিশ বোর্ডে তার প্রতিটি ঘটনা-নিদর্শন ও লঙ্ঘিত বিধিরবিস্তারিত উল্লেখ চাই।


দ্বিতীয়তঃ হাসিব এর পক্ষে কেউ কেউ বলছেন সর্বশেষ ব্যানারোপ করার সময় তাকে কোন নোটিশ দেয়া হয়নি।

যদি এই অভিযোগ সত্যি হয়ে থাকে, তবে, কার অধিকার আছে এমন বর্বরপ্রায় বিচার করার? আর যদি তা মিথ্যে হয়, তবে প্রথম ব্যবস্থাটি গ্রহণ করা হলে এমন অভিযোগ তোলার সুযোগ প্রায় থাকবে না।

তৃতীয়তঃ যদি দ্বিতীয় অভিযোগ সত্যি হয়, মডারেটরদের পক্ষ থেকে এই অন্যায় বিচার প্রক্রিয়ার জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা দরকার।

কেননা অপরাধ যাই হোক
বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ হতেই হবে।

প্রসঙ্গত আরও বলতে চাই যে, ব্লগ-পরিসরের কতগুলো শর্ত থাকবে, তা সকলেই মেনে নেন। কিন্তু ব্লগারদেরও অধিকার আছে কি কি শর্তে তিনি ব্লগ করতে আসছেন তা জানার। যেমন সচলায়ন তার সদস্যদের জানিয়েই দেয় তারা সিলেক্টিভ।

আরও বলা দরকার যে, এই ব্ লগেই পূর্বে কপিরাইট বিষয়ক এক বিতর্কে কবি আলফ্রেড খোকন এর পোস্ট এর উত্তর তো দেয়া হয়নি, বরং তার পোস্ট প্রথম পৃষ্ঠা থেকে সরিয়ে দিয়েছিলেন মডারেটররা। এর প্রেক্ষিতে খোকন সামহয়ার বর্জনের ঘোষণা দেন। পরবর্তীতে অন্যান্য ব্লগারদের হস্তক্ষেপে ও অংশগ্রহণের ফলে সামহয়্যার কিন্তু কপিরাইট বিষয়ে তার অবস্থান পরিবর্তনই করেছিল। এখানে আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি কপিরাইট নিয়ে নয় (অর্থাৎ নীতিমালা নিয়ে নয়), যে প্রক্রিয়ায় নীতিমালা ভঙ্গের বিচার হচ্ছে তা নিয়ে। ব্ল্লগ স্বয়ং নীতিই পরিবর্তন করে ফেললেও মডারেটররা তো তাদের অন্যায় আচরণের জন্য তো আলফ্রেড খোকনের কাছে ক্ষমা প্রার্থনা করেননি!


আমার সুষ্পষ্ট দাবি, হাসিব নিকের বিচার প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক, কিন্তু তাকে আদৌ নোটিশ দেয়া হয়নি এই বক্তব্য যদি সত্যি হয়ে থাকে মডারেটররা ক্ষমা প্রার্থনা করুক এবং তাদের বদলি/ চাকরিচ্যুত্যি/ অন্যকোন ধরনের প্রশাসনিক শাস্তি পাক।



আর সকল সহব্লগারের প্রতি আমার প্রশ্ন, এই লেখার মাঝে কোন ব্লগ, রাষ্ট্র, সমাজ, ধর্ম বিরোধী বা ব্যক্তিচরিত্র হনন কারী ইঙ্গিত, উক্তি কি আপনারা পাচ্ছেন যার কারণে কাউকে জেনারেল করা যায়?

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:০৮
দুরের পাখি বলেছেন: এইতো আইচে পরথম পাতায় ।
২. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:১০
খারেজি বলেছেন: ধন্যবাদ পাখি, আশা করি লেখাটি পড়ে আপনার মতামত দেবেন।
৩. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:১৪
দুরের পাখি বলেছেন: পুস্টের সাথে তো আদিকাল থাইকাই একমত । আমার মনে হয় প্রথম পাতায় একটা ট্যাব থাকা উচিৎ মডারেশন সংবাদ নামে , ঐখানে অন্তত কে কোন কারণে শাস্তি পাইল তার একটা বর্ণনা থাকবে, সবাই দেখার জন্য ।
৪. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:১৫
দুরের পাখি বলেছেন: আর তারা যেহেতু ব্লগ খুলছে, শাস্তি টাস্তি তার নিতে চাইবেনা , না নেক । এট লিস্ট পাব্লিকের ধিক্কার যেন প্রকাশের ব্যবস্থা থাকে, ফাউল মডারশনের বিরুদ্ধে ।
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: এট লিস্ট পাব্লিকের ধিক্কার যেন প্রকাশের ব্যবস্থা থাকে, ফাউল মডারশনের বিরুদ্ধে

৫. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:১৯
খারেজি বলেছেন:


ধন্যবাদ, দূরের পাখি।
শাস্তি না, আমারও কামনা পাবলিকের ধিক্কার।

ধরেন আমার এই লেখা যখন নিষিদ্ধ হইল, একমাত্র ফিউশন ফাইভ কইলো যে আমি ব্লগের পরিববেশ নষ্ট করছি। আর কালপুরুষ কইল বিচার কি আমাগো জিগায়া করতে হইব? বাকি সবাই কিন্তু একমত, প্রক্রিয়াটা গণতান্ত্রিক হওয়া উচিত।
৬. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২৬
মনজুরুল হক বলেছেন:

এইতো! গুড। পোস্ট বিষয়ে আরো পরে বলব...
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২৭

লেখক বলেছেন:
ধন্যবাদ, অনেক অ-নে-ক ধন্যবাদ।

৭. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২৬
দেশী পোলা বলেছেন: বেশি মাইন্ডা খাইয়েন না, নাবুঝ পোলাপানদের সাথে মাইন্ড করা বুঝওয়ালা পাবলিকদের মানায় না।

মডারেটররা পয়গম্বর না, এরাও লুল ফেলে, টাক মাথায় তেলে মারে আর গুজব ছড়ায়। এদের কাছে বুঝদার মডারেশন আশা করলে আপনার ক্ষতি।

লিখতে থাকেন, লিখে যান, ভাল না লাগলে অন্য কোথাও লেখেন।

মডারেটরদের ছাগলামীর ব্যখ্যা চাইলে অরণ্যে রোদন হইবে।
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২৮

লেখক বলেছেন: দুরের পাখি বলেছেন: আর তারা যেহেতু ব্লগ খুলছে, শাস্তি টাস্তি তার নিতে চাইবেনা , না নেক । এট লিস্ট পাব্লিকের ধিক্কার যেন প্রকাশের ব্যবস্থা থাকে, ফাউল মডারশনের বিরুদ্ধে । জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:২৯

লেখক বলেছেন: দুরের পাখি বলেছেন: আর তারা যেহেতু ব্লগ খুলছে, শাস্তি টাস্তি তার নিতে চাইবেনা , না নেক । এট লিস্ট পাব্লিকের ধিক্কার যেন প্রকাশের ব্যবস্থা থাকে, ফাউল মডারশনের বিরুদ্ধে ।

৮. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৪২
ঋফাজ বলেছেন: আপনার মন্তব্যের সাথে সহমত। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে হবে মডারেটরদের।
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৪৫

লেখক বলেছেন: দুরের পাখি বলেছেন: আর তারা যেহেতু ব্লগ খুলছে, শাস্তি টাস্তি তার নিতে চাইবেনা , না নেক । এট লিস্ট পাব্লিকের ধিক্কার যেন প্রকাশের ব্যবস্থা থাকে, ফাউল মডারশনের বিরুদ্ধে



অন্তত এইটুকু হোক। ধিক্কার জাগুক।

৯. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫৩
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: আপনি বলেছেন- 'এরপর থেকে কাউকে জেনারেল করা হলে নোটিশ বোর্ডে বিস্তারিত কারণ দেখাতে হবে।' এ ব্যাপারে আমার দ্বিমত আছে! কোনো ব্লগারের বিরুদ্ধে ব্যবস্থা নিলে সেটি সবাইকে জানানো যেতে পারে একমাত্র সংশ্লিষ্ট ব্লগারের অনুমতি সাপেক্ষে। আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলে তো আমি চাইবো না যে ব্যাপারটি উন্মুক্ত ফোরামে প্রকাশ করা হোক। এটা আমার প্রাইভেসির ব্যাপার তো!

স্বচ্ছ মডারেশন নীতিমালা দরকার। আপনার স্পিরিটের সঙ্গে একমত আমি। কিন্তু মডারেশনের জন্য মডারেটরদের শাস্তি দাবি করা হাস্যকর মনে হয়েছে! আপনি নিজে মডারেটর হলে শাস্তি মাথা পেতে নিতেন? ক্ষমতাবানদেরকে কখনো শাস্তি নিতে দেখেছেন?
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০১

লেখক বলেছেন: ক্ষমতাবানরা শাস্তি মাথায় পেতে নেবেন কি না, এই সংশয়ের কারণে আপনার কাছে আমার প্রস্তাবটাকে হাস্যকর মনে হচ্ছে!!!!!


হ্যা, আপনার প্রথমাংশের সাথে একমত, আপনাকে করা নিবেদনে সেটা সম্ভবত উল্লেখও করেছিলাম।

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০৩

লেখক বলেছেন: মডারেটররা কি ঈশ্বর সমতুল্য যে তারা শাস্তি মাথা পেতে নেবেন না?
এরশাদরেও জেলে যাইতে হইছিল, পাব্লিক চাইছিলো বইলা।
এরশাদে এমপি হয়, পাব্লিক ঘুমায় বইলা।


আপনার হাস্যকর মনে হওয়াটাকেই আমার বিপদজনক মনে হয়, আপনার উত্তর না দেয়ার অভ্যাসের চাইতেও।

০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০৮

লেখক বলেছেন:


আর সব সময় শাস্তিপ্রাপ্ত ব্লগারের প্রাইভেসী থাকতে পারে না। ধরন নির্দিষ্ট করা যেতে পারে, কেউ গণহত্যার পক্ষে লিখলে তার প্রাইভেসীর অধিকারের পক্ষে নিশ্চয়ই আপনি বলবেন না। কিন্তু ধর্ম... ইত্যাদি বিষয়ে কারও লেখা (আমি নিষিদ্ধ করার পক্ষে নই) নিষিদ্ধ হলে সেই লেখকের ঠিক করার অধিকার আছে নোটিশ বোর্ডে তা তুলে দেয়া হবে কি না তা নির্ধারণ করার।

বিষয়গুলোর সীমারেখা নিয়ে বরং আলাপ হতে পারে।

১০. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১:৫৫
ব্যতিক্রমী বলেছেন: @দেশী পোলা'র সাথে সরাসরি একমত।
আমিও সত্য বলায় দণ্ডিত আজ ২২ দিন যাবত।
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০৪

লেখক বলেছেন: দুরের পাখি বলেছেন: আর তারা যেহেতু ব্লগ খুলছে, শাস্তি টাস্তি তার নিতে চাইবেনা , না নেক । এট লিস্ট পাব্লিকের ধিক্কার যেন প্রকাশের ব্যবস্থা থাকে, ফাউল মডারশনের বিরুদ্ধে ।

১১. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:১৪
খারেজি বলেছেন:


@ আহমাদ মুজতবা কামাল,
অত তাড়াতাড়ি আমরাও কোথাও যেতে চাই না,
কিন্তু এই পথে আলো জ্বেলে আমাদের যেতেই হবে।
তাই আমরা বসেও থাকতে চাই না।
১২. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: এরশাদকে জেলে যেতে হয়েছিলো ক্ষমতা হারানোর পর। ব্লগ কতৃপক্ষকে ক্ষমতা ত্যাগে বাধ্য করার পদ্ধতিটা কি? ক্ষমতায় থাকা অবস্থায় শাস্তি মাথায় পেতে নিয়েছে কেউ, এরকম উদাহরণ দেখাতে পারবেন?
---------------------------
কমেন্টের উত্তর দেয়া-না-দেয়াটা মানসিক অবস্থার ওপর নির্ভর করে! আপনি যে পোস্টে কমেন্ট করেছিলেন, খেয়াল করলে দেখবেন ওখানে শেষদিকে এসে আমি অনেকগুলো কমেন্টের উত্তর দিইনি এবং তার কারণও ওখানে লেখা ছিলো! যখন আপনি কমেন্ট করেছেন তখন অন্তত এই বিষয় নিয়ে বেশি কথা বলার মতো মনের অবস্থা ছিলো না...
-----------------------
১১ নং কমেন্ট কি আমাকে উদ্দেশ্য করে লিখেছেন? লিখে থাকলে বলি, আমার নাম আহমাদ 'মুজতবা' কামাল নয়! আপনার এই ভুল কি ইচ্ছাকৃত?
----------------------------
প্রত্যেকটি ব্লগারের প্রাইভেসির অধিকার আছে, এটা আমি পরিষ্কারভাবেই মনে করি...
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩৩

লেখক বলেছেন: ভুলটা অনিচ্ছাকৃত।

বাংলা টাইপ করতে পারি না ঠিকমত, ফলে প্রায়ই মাথায় গেথে থাকা বানান চলে আসে। লজ্জিত।
ব্লগের মডারেটর আর কর্তৃপক্ষ এক নয়।

জনমত সংগঠিত হলে মুনাফার ধান্ধায় মালিকরা ঠিকই মডুদের সাইজ করতো।

উত্তর না দেয়ার অধিকার আপনার অবশ্যই আছে, গণতান্ত্রিক অধিকার। তবে আপনার ব্যাখা সঠিক না, আপনি ওর পরও বহু পোস্টে মন্তব্য করেছেন।



আর কিছুই যদি না হয়, দুরের পাখি বলেছেন: আর তারা যেহেতু ব্লগ খুলছে, শাস্তি টাস্তি তার নিতে চাইবেনা , না নেক । এট লিস্ট পাব্লিকের ধিক্কার যেন প্রকাশের ব্যবস্থা থাকে, ফাউল মডারশনের বিরুদ্ধে ।

১৩. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:২৯
শয়তান বলেছেন: লাভ নাই চেচাইয়া ।

My Boss is always right :D
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩৪

লেখক বলেছেন:



সেই জন্যই চেচাইনা।
বসরে পাইলে পুরা দশ ইঞ্চি ইটা ...

১৪. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩০
মনির হাসান বলেছেন: পাখি ভাইয়ের ৩ নং কমেন্টের লগে পুরাই একমত ...
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩৫

লেখক বলেছেন:


দূরের পাখি বলে যায়:
ব্লগবাসী ধিক্কার জানায়।

১৫. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৩৯
নাফিস ইফতেখার বলেছেন: অটো মোডারেশন জিনিসটা কিভাবে কাজ করে, প্রক্রিয়াগুলো কি, এটা খায় না মাথায় দেয় এ ব্যাপারে নীতিমালায় একটা শব্দ অব্দি নাই। আর কি আশা করেন এদের কাছ থেকে? স্বচ্ছতা দূরে থাক হেরা আমগো আন্ধারে রাখতে পারলে বাঁচে।
০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ২:৪২

লেখক বলেছেন: কথা সত্য ইফতেখার।
তয় আর কিছুই যদি না হয়, দুরের পাখি যেমন বলেছেন: আর তারা যেহেতু ব্লগ খুলছে, শাস্তি টাস্তি তার নিতে চাইবেনা , না নেক । এট লিস্ট পাব্লিকের ধিক্কার যেন প্রকাশের ব্যবস্থা থাকে, ফাউল মডারশনের বিরুদ্ধে ।

১৬. ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ৩:১১
খারেজি বলেছেন:

পুরনো পোস্টটি (যেটিকে প্রথমপাতা থেকে সরিয়ে দেয়া হয়েছিল) ড্রাফট করার আগে কালপুরুষ এর কমেন্ট দুটো পেস্ট করে রাখি; ফিউশন ফাইভ এরটা অলরেডি ড্রাফট এ চলে গেছে।
এগুলো ডকুমেন্ট হিসেবে হয়তো কাজ দেবে।



কালপুরুষ বলেছেন: ব্লগ কর্তৃপক্ষ কী কারণে কাকে ব্যান করে সেটা কী সাধারণ ব্লগারদের ঢাক ঢোল পিটিয়ে বলতে বাধ্য নাকি?

সরকার কী রাষ্ট্রীয় সকল কার্যক্রম সাধারণ জনসাধারণের মতামত নিয়ে করবে? নাকি জনমত যাচাই করে তারপর সিদ্ধান্ত নেবে? গৃহকর্তা হিসেবে আপনার সংসারের সকল বাক-বিতন্ডা, ঝগড়া-ফ্যাসাদ কী পাড়ার জনগণকে ডেকে ফয়সালা করবেন নাকি নিজেরাই মিটমাট করবেন? কোর্টে কোন মামলা উঠলে বিচারক কী সেই মামালার রায় জনগণের কাছে শুনে দেবেন নাকি নিজ বিবেচনায়, সাক্ষী-প্রমান সাপেক্ষে দেবেন? নাকি রায় লিখে জনগনের কাছে পেশ করবেন- "এই যে আমি অপরাধীর জন্য এই শাস্তি বিধান করেছি, আপনারা কী বলেন"? নাকি অপরাধীর কাছে পাঠিয়ে দেবেন রায়ের কাগজ- আপনার কৃতকর্মের জন্য আপনার জন্য এই রায় বরাদ্দ করেছি। তবে হ্যাঁ শাস্তি হবার পর কিন্তু সবাই জেনে যায় তার শাস্তি হয়েছে এবং কী শাস্তি হয়েছে।

গণতন্ত্র মানে কী কেউ কোন অপরাধ করলে তার শাস্তি হবেনা বরং কর্তৃপক্ষ উল্টো ক্ষমা চাইবেন তার বিরুদ্ধে শাস্তি প্রদান করার অপরাধে। বাহ্ দারুন পরামর্শ। মানুষ চুটিয়ে অপরাধ করতে পারবে- আর যে সেই অপরাধের বিচার চাইবে তাকে উল্টো দন্ড দেয়া হবে। এমন রাম রাজত্ব কবে আসবে সেই দিন গুনছি। আপনার আশা পূর্ণ হোক। জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
১৭. ০৭ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৪৭
লুকার বলেছেন:

হাসিব কী জন্য ব্যান? সেই পোস্টের লিংক আছে কি? আর কারা কারা এখন ব্যান?

কাকে কী কারণে ব্যান করা হলো সেটা সেই ব্লগার তো বটেই, অন্য ব্লগারদেরও জানানো উচিৎ।
০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: আমি জানি না কি জন্য ব্যান।

আর জেনারেল উপাধিধারী যতজন আছেন, তা তৃতীয় বিশ্বযুদ্ধে একটা বাহিনীকে চালানোর জন্য যথেষ্ট।

১৮. ০৭ ই এপ্রিল, ২০০৯ ভোর ৪:৫১
বিডি আইডল বলেছেন: আলফ্রেড খোকনের ব্যাপারে যদ্দুর মনে পড়ে তিনি গণহারে সবার পোষ্টে যেয়ে ফ্লাডিং করছিলেন বিষয়টা নিয়ে...এরপরই সম্ভবত তাকে সাময়িক কমেন্ট ব্যানে রাখা হয়...

এই ব্লগ নিয়া আপনারা কয়েকজন এত সিরিয়াস ক্যা? অন্য কোন কাম-কাজ নাই আপনাদের?
১৯. ০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২১
খারেজি বলেছেন: বিডি, আপনার স্মরণশক্তি পুরা কাজ করছে না।
কপিরাইট নিয়ে ওনার লেখাটা প্রথম পাতা থেকে সরিয়ে দেয়ার পর ই উনি অন্যদের পাতায় কমেন্ট করা শুরু করেন। কারও পোস্ট সরিয়ে দেয়া হলে এ ছাড়া তার আর কি করার থাকে?
(ধারণা করি) কর্তৃপক্ষ তাতেও ভয় পেতে শুরু করে, এবং সেকারণেই ওনার কমেন্ট দেয়ার অধিকারও কেড়ে নেয়।
সম্ভবত উনি যে একজন প্রতিষ্ঠিত কবি এবং মিডিয়ার ক্ষমতাশালী প্রযোজক, তা বিদেশী মালিক ও তার মূর্খ দেশী মডারেটররা জানতো না, পরে টের পেয়ে একলাফে আলফ্রেড খোকনের সকল দাবি মেনে নেয়।

গূরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যার সকল দাবি মেনে নেয়া হল, কমেন্ট করার অধিকার তুলে নেয়া হয়, তাকেই আবার ঐদাবি তোলার জন্য বিনানোটিশে প্রথম পাতা থেকে সরিয়ে দেয়া হয়!

প্রায় একই দাবি করার কারণে পরবর্তীতে আহমেদ মোস্তফা কামালের কোন শাস্তি হয়নি, তা তিনি বিখ্যাত লেখক কিংবা ব্লগে জনপ্রিয় কিংবা বিখ্যাতদের না ঘাটাতে চাওয়ার কর্তৃপক্ষীয় বাসনা- যে কোন কারণেই হতে পারে।
০৭ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৫:২৪

লেখক বলেছেন: আর সিরিয়াসনেস তো ব্যক্তির বৈশিষ্ট্য, আপনেরটাও আপনে জানায়া দিলেন। কাজ কাম আপনের থাকলে তো এত লম্বা পুস্ট খুলতে আসতেন না। তারমানে আপনি একই সাথে ননসিরিয়াস এবং কাজ কামও নাই।

যাউগ্গা, ধরেন আমার লেখাটারে প্রথম পাতা থেকে সরিয়ে দেবার কি কারণ থাকতে পারে, একজন পোষা ব্লগার হিসেবে আপনার কাছ থেকে শুনতে পারলে খুশি হতাম।

২০. ০৪ ঠা মে, ২০০৯ সকাল ৮:৩৩
রিফাত হোসেন বলেছেন: নিশ্চয়ই মহিলা মডু না হয় বুইড়া ফুলা মডু ।


হেহেহেহ হাহাহাহা

(মজা করলাম)
২১. ০৪ ঠা মে, ২০০৯ সকাল ৮:৩৯
রিফাত হোসেন বলেছেন: ইনশাল্লাহ প্রায় প্রতিদিন মন্তব্য করে এই আন্দোলনকে জাগ্রত রাখব ।


@লেখক আপনি চাইলে এই পোষ্টের আপডেট দিতে পারেন যে, পারলে সবাই যখন লগইন করে তখন তারা যেন এই পোষ্টে মন্তব্য করে এই পোষ্টকে প্রাণবন্ত করে রাখে, আনন্দোলনে সোচ্চার করতে পারে । আর না হয় এই পোষ্টের কপি পেষ্ট করে প্রথম পৃষ্ঠায় পোষ্ট করে, সবাই যখন একবার করে আপনার পোষ্টের কপি পোষ্ট করবে তখন মডুর কপালে ঘাম ঝড়বে এই আনন্দোলন করার ।

আমার উপর বিশ্বাস রাখেন, দরকার হলে র্সম্পূণ দাবা সংঘ এই মডুর বিরুদ্ধে সোচ্চার হবে ।
২২. ০৬ ই মে, ২০০৯ দুপুর ১:১২
খািল িপডাইেত ইচ্ছা করে বলেছেন:
হচ্ছেটা কি............
মেজাজ আরও খারাপ হইল।
মনির ভাইকে ব্যান করতে পারে এইটা দু:স্বপ্নেও ভাবি নাই।

 

মোট সময় লেগেছে ১.০১১৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এইপথে আলো জ্বেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষির কাজ.....
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই