হেঁটে সংসদে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন
২৮ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উদ্দেশ্য রাষ্ট্রীয় অর্থ সাশ্রয়
গোটা বিশ্বের সাম্প্রতিক মন্দার আঁচ লেগেছিল ব্রিটেনেও। এখনও সেই অর্থনৈতিক বিপর্যয়কর অবস্থা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি দেশটি। ব্রিটেনের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন রাষ্ট্রীয় অর্থ সাশ্রয় করার জন্য প্রথম পার্লামেন্টারি বৈঠকেই নিজের এবং মন্ত্রীদের বেতন কমিয়েছিলেন। রাণী দ্বিতীয় এলিজাবেথ নতুন সরকারকে অভিনন্দন জানাতে যে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেটিও ছিল সাদামাটা। অযাচিত অর্থব্যয় পরিহারের জন্য এই উদ্যোগ নিয়েছিলেন রাণী। এখন রাণীর দেখানো পথ ব্রিটিশ প্রধানমন্ত্রী অনুশীলন করতে চান ঘর থেকেই। তাই বিশাল গাড়িবহর এবং নিরাপত্তা বাহিনীর পরিবর্তে সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিট থেকে পার্লামেন্টে তিনি হেঁটেই যাচ্ছেন!
ব্রিটিশ প্রধানমন্ত্রী তার মন্ত্রীদেরকেও বলে দিয়েছেন সরকারের অর্থে বিলাসবহুল গাড়ি হাঁকানোকে ‘অতীত দিনের স্মৃতি’ হিসেবে বিবেচনা করতে হবে! তাদেরকে হাঁটার কিংবা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে আহ্বান জানানো হয়েছে। কিংবা চাইলে বড়জোর সরকারি পরিবহন পুল থেকে একটি গাড়ি ব্যবহার করতে পারেন তারা। ক্যামেরন তাদের বলেছেন, লেবার পার্টির সরকার বিদায় নেয়ার সময় ১৬ হাজার কোটি ব্রিটিশ পাউন্ড বাজেট ঘাটতি রেখে গেছেন। তা কাটিয়ে উঠতে কৃচ্ছ্রতার বিকল্প নেই।
প্রিয় পাঠকবৃন্দ, এ থেকে আমাদের কী কিছু শেখার আছে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন