আমার প্রিয় পোস্ট

হরি নামের মর্ম পায়না ইতরে...

ড্যাবু'তেই সেঞ্চুরি,'সচলায়তন' রে অভিনন্দন

০২ রা জুলাই, ২০০৭ সকাল ৭:২৭

শেয়ার করুন:                   Facebook

সচলায়তন নিয়ে বেশ কথাবার্তা শুনতেছিলাম কয়েকদিন ধইরা । তেলাপোকা, আস্তমেয়ে, ত্রিভুজ এরা কয় হেরা নাকি সামহোয়ার ভাংগতেছে । হেরা আবার বস পাবলিক । কয় 'কিয়ের কি, আমরা বহৎ আগে থাইকাই এই সব প্ল্যান প্রোগ্রাম করতেছি'
যাউকগা , আমগো মতোন লো-প্রোফাইল ব্লগারগো এইসব ইতিহাস আর রাজনীতি শুইনা দেইখা কোন ফায়দা নাই । আমি অপেক্ষা করতেছিলাম 'সচলায়তন' জিনিসটা আসলে কেমন হয়?
গতকালকে তারা পর্দা উন্মোচন করছেন সকলের লাইগা । সকলের লাইগা মানে সকলে ঐ বল্গের লেখা পড়তে পারবেন, মাগার কমেন্ট করতে পারবেন না । এমুন কি কমেন্ট দেখা ও যায়না ।
গতকাইল অনেক সময় নিয়া লেখাগুলান পড়লাম ।
আসলেই জিনিস একখান বানাইছে ভাইজানেরা । প্রথম দিনই যেসব লেখা আসছে , আমগো এইসামহোয়ার ইন ব্লগে ছয় মাসে ও এইসব লেখা আসে নাই ।
যারা আমার মতো পড়ছেন, তারা তো দেখছেনই । যারা দেখেন নাই তাগোরে কই-
আনোয়ার সাদাত শিমুল ভাইয়ের একখান ফাডাফাডি গল্প আসছে
গুরু হাসান মোরশেদের একখান জব্বর গল্প আর সিলটী ভাষায় লেখা জোসিলা কবিতা ছাপা হইছে ।
উৎস ভাইয়ের জিনতত্ব বিষয়ক লেখাগুলো জ্ঞানী লোকগুলো কামের জিনিস
বদ্দা সুমন চৌধুরী জেনেসিস দিয়া ফাডাইছে
মুহাম্মদ জুবায়ের একখান ধারাবাহিক উপন্যাস ও শুরু করছেন
উইকিপিডিয়ার বস রাগিব ভাই এর লেখাও আছে ।
আরো কিছু বসলেভেলের প্রবন্ধ, কার্টুন ইত্যাদি ও আছে ।

আমার মতো দুইপয়সার ব্লগারের জন্য সচলায়তন না । এইটা ভালো কইরাই জানি । তাও সচলায়তন রে অভিনন্দন জানাই । এই রকম ভালো ভালো লেখা হেরা লেখুক । লেখতে না পারি পড়তে তো পাড়ুম আমরা ।
বসলোকেরা আপনাগোরে সালাম ।

(নিজের খাইয়াই মার্কেটিং করলাম । কারো দিলে চোট লাগলে মাফ কইরা দিয়েন)

 

 

  • ১৫ টি মন্তব্য
  • ৩১৫ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ৭:৫৩
comment by: হট্টগোল বলেছেন: আমরা যাইতে পারুম না ওইখানে ?
২. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ৭:৫৮
comment by: ক্ষ্যাপা বলেছেন: ওরা মনে লয় এখন পর্যন্ত ইনভাইটেশ্নের ভিততিতে নিতাছে ।পরে সবার জন্য উন্মুক্ত করতে পারে, না ও করতে পারে । অরূপ দা কিংবা জেবতিক ভাইয়ের লেখায় দেখলাম তারা এইটারে বলতেছেন 'অনলাইন রাইটার্স ফোরাম' । জিনিসটা ঠিক ব্লগ না মনে লয় ।

পড়া যায় কিন্তু, দেখতে পারেন ।
৩. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ৮:০০
comment by: আন্ধার রাত বলেছেন: ঐটার লেখা পড়তে একটু কষ্ট হয়। ফন্ট পরিষ্কার না।
৪. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ৮:০২
comment by: ক্ষ্যাপা বলেছেন: এখন দেখছেন? ফন্ট তো বদলাইছে
৫. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ৮:০৮
comment by: র্দশক বলেছেন: কনটেন্ট ফাটাফাটি হবে তা ধরে নিয়েছিলাম। সব বস শ্রেনীর লোক।

কিন্তু টেকনিকালি অনেক কাজ বাকী।
৬. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ৮:১২
comment by: ক্ষ্যাপা বলেছেন: মাত্র তো শুরু করলো ওরা । টেকনিক্যালি ও মনে হয় কম যাবেনা । অরূপ দা আর মাহবুব মুর্শেদ অনেক জিনিয়াস ।
সামহোয়ারের এডিটিং ফিচারগুলো কিন্তু মাহবুব মুর্শেদই শিখিয়েছিলেন ।
৭. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ৮:৫৫
comment by: মাহমুদ রহমান বলেছেন: আমি তো যতটুকু শুনলাম বেছে বেছে পরিচ্ছন্ন লোক নেয়া হচ্ছে ওখানে। কিন্তু ক্ষ্যাপা যে এটার বিজ্ঞাপনে! কেমন একটু খটকা লাগল যে।
৮. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ৯:০১
comment by: ক্ষ্যাপা বলেছেন: খটকা লাগলে লাউয়ের ডুগডুগি বাজাও লাউয়া মাহমুদ । ভালো জিনিসের বিজ্ঞাপন করলাম । তুমি কি দিলে চোট পাইছো?
৯. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ৯:১৮
comment by: মুহম্মদ জুবায়ের বলেছেন: ভাই ক্ষ্যাপা, একই উপন্যাস একই সময়ে আমি সামহোয়্যার-এও পোস্ট করতে শুরু করেছি।
১০. ০২ রা জুলাই, ২০০৭ সকাল ১১:১৭
comment by: কোপা সামছু বলেছেন: (আমি তো যতটুকু শুনলাম বেছে বেছে পরিচ্ছন্ন লোক নেয়া হচ্ছে ওখানে। )

লোম বাছতে বাছতে কম্বল উজার...

জামাতে লোক হয়না ... মাইক দিয়া ওয়াজ পড়? লোক জন কে ডাইক্যা লইতে আইছ?... মাল ভাল হইলে পাবলিক ডাইক্যা বিক্রি করতে হয় না....

যা ভাগ তুই....

কোপা শালা... কোপাই ভ্যাজ ফ্যালাই দাও....
১১. ০২ রা জুলাই, ২০০৭ দুপুর ১:৫৯
comment by: আপন তারিক বলেছেন: হুমম ! অভিনন্দন
লিংক দেন আমরাও দেইখ্যা আসি...
১২. ০২ রা জুলাই, ২০০৭ দুপুর ২:০৫
comment by: ঢালী! বলেছেন: ওরে 'ড্যাবু' কি জিনিস রে ক্ষ্যাপা?
১৩. ০২ রা জুলাই, ২০০৭ দুপুর ২:২৯
comment by: হোসেইন বলেছেন: বিজ্ঞাপন বিজ্ঞাপন লাগলো গো।
এই কাম কান কইরেন না,যারা পড়ার হ্যারা খুইজা নিয়াই পড়বো।
১৪. ০২ রা জুলাই, ২০০৭ দুপুর ২:৩৮
comment by: সুমেরু বলেছেন: ভাল খবর। ৫ দিলাম।
১৫. ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১২:০৪
comment by: ক্ষ্যাপা বলেছেন: হোসেইন দা,
বিজ্ঞাপন বিজ্ঞাপন লাগলে ক্ষমা কইরা দিয়েন গো নিজ গুনে । এইটা যে বিজ্ঞাপন সেইটা কিন্তু আগেই কইয়া দিছিলাম ।
হালায় কি দিনকাল পড়ছে, নিজের ভালো লাগার কথা ও কইতে পারুমনা? আমার থাইকা বড় ক্ষ্যাপা দেখি মাথাওয়ালা পাবলিকেরা

 



 


পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ৬৯০৯