আমার প্রিয় পোস্ট

হরি নামের মর্ম পায়না ইতরে...

আহারে সোনার যৈবন জলে ভাইসা যায়

১৪ ই জুলাই, ২০০৭ ভোর ৬:০৬

শেয়ারঃ
0 0 0

এই বলগে পুষ্ট লেকতাছি এক বছরের অধিক কাল । ভালো কোনো লেকা নাই । লেকতে পারিনা কি করুম । হের লাইগা অমুক তমুকের লাহান কপি পেষ্ট ও মারি নাই । এক বছরে দশ টা ও মনে লয় পূষ্ট নাই ।
সবাই তো লেখক না । আমি হইলাম পাঠক । এই বল্গের লেখা পাঠ করি সেইটা প্রায় শুরু থাইকাই । সেই হিসবাএ আমি প্রায় বৃদ্ধ কওন যায় ।
বৃদ্ধ মাইনষের মতোই অহন খালি পুরানা দিনের কতা মনে পড়বার চায় । আহারে কি দিন গেছে এই ব্লগে । কি ভালো ভালো লেখা । কারো নাম কইতে চাইনা । পরে লোকজন কইবো দালালী করতাছি, বিজ্ঞাপন দিতাছি । মাগার পুরানা যারা এহনো আছেন হেরা সাক্ষী কতো ভালো ভালো পূষ্ট হইতো এইখানে , কতো দামী দামী বিষয় নিয়া তর্ক বিতর্ক হইতো ।
আর অহন?
দেড় বছর ধইরা এই সময়ে রোজ ব্লগে আসি । এতো কম ব্লগার দেখি নাই কুনো সময় । লগইন করা মাত্র ২ জন, আর ভিজি্টর সাকুল্যে ১৩ জন । হায় খোদা

কি আর কমু । সত্য কথা কইতে গেলে লোকজন পঁচা কথা কয় । তাই কথা কইতে চাইনা । খালি কষ্ট লাগে চউকের সামনে গাং টা শুকাইয়া গেলো । হেই রাম ও নাই হেই অযোধ্যা ও নাই ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৪ ই জুলাই, ২০০৭ ভোর ৬:২৫
হিজিবিজি হিজিবিজি বলেছেন: এত সকালে আগে বেশী হলে ৩/৪ জন থাকতো ইউজার। এখন তো অনেক বেড়েছে দেখলাম। বেশীদিন আগের কথা নয়... ৬/৭ মাস আগের কথা।
৪. ১৪ ই জুলাই, ২০০৭ ভোর ৬:৩০
ক্ষ্যাপা বলেছেন: কেউ মাইন্ড খাওনের কিচু নাই । আমার মনে হৈলো তাই কইলাম
৭. ১৪ ই জুলাই, ২০০৭ সকাল ৮:৩৬
এস্কিমো বলেছেন: ১৮ ঘন্টা ব্লগানোর পর এখন ব্রেক টাইম ..তাই কেই নাই...
৯. ১৪ ই জুলাই, ২০০৭ সকাল ৯:৩৮
প্রচেত্য বলেছেন: একদিন আমি একাই ছিলাম
মনে পড়ে গেল।
১০. ১৪ ই জুলাই, ২০০৭ সকাল ১০:৩১
ওপারের দাদা বলেছেন: যৌবনে অপকর্ম করে ওজন কমায়ে ফেললেই তো জলে ভাইসা যাইব!!!!!!!!
১৩. ২৫ শে জুলাই, ২০০৭ দুপুর ২:১৫
স্বচ্ছ বলেছেন: আমি নতুন।আপনাদের কথা শুনে খারাপ লাগলো।
১৪. ০৫ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:০৩
নিমচাঁদ বলেছেন: কোথায় ও কেউ নেই এখন

 

মোট সময় লেগেছে ০.৯২৭৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ