আমার প্রিয় পোস্ট

হরি নামের মর্ম পায়না ইতরে...

রসুলের জীবনী থাইকা কি শিখলেন মুমিনগন?

২৪ শে জুলাই, ২০০৭ ভোর ৬:৫৭

শেয়ারঃ
0 0 0

আমগো রসুল যখন ধর্ম প্রচারে তায়েফ যান তাঁরে পাথর নিক্ষেপ কইরা রক্তাক্ত করছে কাফেররা । আল্লাহ জিব্রাইলে পাঠাইছে তার প্রিয় হাবীবের কাছে । জিব্রাইল আইসা কয়-'হে মোহাম্মদ আপনে খালি কন, আল্লাহ এই তায়ফের মাটি উল্টায়া দেবেন'

আমাদের নবীজি বলেন-' হে জিব্রাইল তুমি ফিরত যাও । রাব্বুল আলামিনরে গিয়া কও,আমি কোনো প্রতিশোধ চাইনা । একদিন এই কাফেররা ও ইমান আনবে'

ইসলাম ইসলাম বুলি আওড়াইয়া যে জনাবেরা মুখে ফেনা তুলেন, লানতের ফিরিস্তি রচনা করেন তাগোরে সসম্মানে জিগাইতে চাই- তায়েফের উদাহরন কি শিক্ষা দেয় আপনেগোরে?

এতো লাফান কেন জনাবেরা? প্রতিশোধ নেবার আপনারা কেডা? আললাহর রসুল নিজে প্রতিশোধ নেন নাই তায়েফে, প্রতিশোধ নেন নাই মক্কা বিজয়ের পরে -- আর আপনারা এতো লাফালাফি করেন কিসের ইংগিতে? নিজেরে কি নবী মোহম্মদ(দঃ) এর চেয়ে ও বড় মুসলমান হিসাবে জাহির করতে চান?

যারা ডেনিশ কার্টুনরে নবীর কার্টুন কইয়া লাফায় আমি তো কই বড় জাহেল তারা । এইটা নবী মোহাম্মদ(দঃ) এর কার্টুন? কেডা কইছে? ডেনিশ কার্টুনিষ্ট? হে কইছে আর আপনে বিশ্বাস করছেন? আরেকজন আরেকদিন আরেকটা দেখাইয়া কইবো এই টা তোগো নবীর ছবি- আর আপনে পাগলা কুত্তার লাহান চিক্কুর দিয়া উঠবেন? আপনার ইমানের জোর যদি থাকে তাইলে আওয়াজ দিয়া কন- এইটা আমার নবীর ছবি না । তুমি যতোই আমারে খেপাইতে চাও, আমি খেপুমনা । কারন আমি তোমার কৌশল ধরে ফেলছি'

আর এইটা না কইরা যদি হুদাগলাবাজি করেন,চিৎকার চেঁচামেচি করেন,মানুষের থ্রেট আর লানত দেন,প্রতিশোধ প্রতিশোধ কইরা নর্তন কুর্দন করেন তাইলে আমি কমু- আপনে হইলেন কাউন্টার রেভুলেশনারী-প্রতি বিপ্লবী- ধোঁকাবাজ-মোনাফেক

----------------------

'হে আল্লাহ আমাকে বিতাড়িত শয়তানের হাত থেকে রক্ষা করুন'

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে জুলাই, ২০০৭ সকাল ৭:০০
এস্কিমো বলেছেন: এটা তো বললেন ভাই রসুলের কথা। কিন্তু মওদুদী কি বলেছে সেটা বলেননি।
২. ২৪ শে জুলাই, ২০০৭ সকাল ৭:০০
জ্বিনের বাদশা বলেছেন: এইভাবে যদি সবাই চিন্তা করত!
৪. ২৪ শে জুলাই, ২০০৭ সকাল ৭:০২
এস্কিমো বলেছেন: এইভাবেই সবাই চিন্তা করে...কিছু ধর্মব্যবসায়ী ছাড়া@জ্বীনের বাদশা
৫. ২৪ শে জুলাই, ২০০৭ সকাল ৭:০৪
ঘোড়ার ডিম বলেছেন: জ্বিনের বাদশা বলেছেন :
২০০৭-০৭-২৪ ০৭:০০:৪৫

এইভাবে যদি সবাই চিন্তা করত!




হ, ক্ষ্যাপার মত যদি সবাই গাইল দিতে পারতো, তাইলে মুসলমানরা কতই না ভাল হইতো। কি আর কমু।
৬. ২৪ শে জুলাই, ২০০৭ সকাল ৭:০৫
ক্ষ্যাপা বলেছেন: রাসুল বাদ দিয়া মওদুদীর কিয়াম মাইনা কেউ নিজেরে মুসলমান দাবী করলে তো অইবোনা । শিক্ষা নিতে অইবো নবীর জীবনী থাইকা ।

এই শিক্ষা না নিয়া কেউ পানি ঘোলা করতে চাইলে তারে মোনাফেক বইলা চিহ্নিত করতে অইবো । এইটা সেই যুগে ও হৈছে,এই যুগে ও হইতেছে ।
৭. ২৪ শে জুলাই, ২০০৭ সকাল ৭:০৬
ক্ষ্যাপা বলেছেন: ওহে ঘোড়ার আন্ডা, এই পোষ্টে ক্ষ্যাপা কোথায় গালি দিছে, দেখাও তো?
৮. ২৪ শে জুলাই, ২০০৭ সকাল ৭:০৯
ক্ষ্যাপা বলেছেন: রেটিং কমাইছেন যিনি যদি মুসলমানের সন্তান হন, যদি মুখ দিয়া নবী মোহাম্মদ(দঃ) এর নাম নিয়া থাকেন কোনোদিন তাইলে চ্যালেঞ্জ দিলাম এই সব ফিকরী না কইরা কন আমি ভুল কইছি কোন জায়গায়? কেন রেটিং কমাইছেন?
১০. ২৪ শে জুলাই, ২০০৭ সকাল ৭:৫২
নুর3ডিইডি বলেছেন: ক্ষ্যাপা, কেউ যদি আপনাকে বলে আপনি একটা ছাগল আপনার মনে কষ্ট আসবেনা?
১১. ২৪ শে জুলাই, ২০০৭ সকাল ৭:৫৪
ডাক্তার আইজউদ্দিন বলেছেন: আরে ও যদি ছাগল কইলে ও কি ছাগল হইবো নাকি?
১২. ২৪ শে জুলাই, ২০০৭ সকাল ৭:৫৬
ক্ষ্যাপা বলেছেন: জ্বেনা জনাব, আমার মনে কষ্ট আসবেনা কারন আমি জানি আমি ছাগল না । আমি যদি ছাগলামি করি তাইলে অবশ্য ভিন্ন কথা । কেউ ছাগল কইলে আমার কষ্ট লাগতেই পারে ।
ডেনিশ কার্টুনিষ্ট যে কার্টুন আঁকছে আমি জানি আমার নবী সেই রকম না । সেই কারনে এইটায় আমার কিছু যায় আসেনা । নবীর সময় ও অনেকে তাঁরে নিয়ে বিদ্রপ করছে । তিনি খেপেন নাই ।
নাকি ভুল কইলাম?
১৩. ২৪ শে জুলাই, ২০০৭ সকাল ৯:১১
ফজলে এলাহি বলেছেন: প্রিয় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এটাও শিক্ষা নিতে হবে যে,
------------------
=উহুদের ময়দানের তাঁকে রক্ষা করতে গিয়ে সাহাবাগণ ঢাল হিসেবে ব্যবহার করেছেন নিজ নিজ দেহকে।
=হানযালা রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ শুনেই বিনা গোসলে শাহাদাত বরণ করেন।
কাফেরদের কুত্সার প্রতিবাদে নবী =সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের কবিতা লিখেছেন সাহাবা কবি হাস্সান বিন সাবেত, আব্দুল্লাহ্ ইবনে রাওয়াহা, কা'ব, লবীদ রাদিয়াল্লাহু আনহুম। রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের আদেশ ছিল।
=এমনকি মদীনার মুনাফেক আব্দুল্লাহ্ বিন উবাইয়ের ছেলে রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রার্থনা করেছিলেন তার পিতাকে হত্যা করার জন্য, কেননা, সে রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশমনি করেছিল।
--------------------------------
মূলত এখানে সেসব প্রসঙ্গ আসছে না, বরং অমনিবাস নামক জাহেল অথবা দুশমন হয়ত চেয়েছিল তাছলীমা কিংবা রুশদীর মত কিছু একটা হতে। কিন্তু মুসলমানদেরকে কি এখনো ঘুমন্ত পাইছে? বিংশ শতাব্দীর পূনর্জাগরণ তো সবে শুরু হলো সারা বিশ্বে। আর মার খেতে খেতে যখন দেয়ালে পিঠ ঠেকবে, তখন বাকীদেরও ঘুম ভাঙ্গবে ইনশাআল্লাহ্। সেদিন বেশী দূরে নয়।
=আর আপনি এই পোষ্ট দিয়ে মুসলমানদের হৃদপিণ্ডে আঘাত আনয়নকারীর সমর্থন যোগাচ্ছেন?? প্রকারান্তরে আপনিও তাদের শামিল, কোন সন্দেহ নাই।
১৪. ২৪ শে জুলাই, ২০০৭ সকাল ৯:১৫
হট্টগোল বলেছেন: হ। পাকিগো লাল মসজিদের ইমাম নারী ও শিশুদেরও হের ঢাল বানাইছিল সৈন্যগো গোলার হাত থেকে বাঁচার লাইগা। এখন মইরা গিয়া বাঁচছে হালায়।
১৫. ২৪ শে জুলাই, ২০০৭ সকাল ৯:১৯
ফজলে এলাহি বলেছেন: এই অমনিবাস সাপোর্ট পোষ্টের সঙ্গে পাকিস্তানে লাল মসজিদের সম্পর্ক কি? @ হট্টগোল
১৬. ২৪ শে জুলাই, ২০০৭ সকাল ৯:২৭
অমিত বলেছেন: উটুল, এই লানত মার্কা জেহাদি জোশ নিয়া নিজের হোগা মার। বাংলা না বুঝলে ক বুঝায় দেই, অমনিবাস কি কৈছে ।
১৮. ২৪ শে জুলাই, ২০০৭ সকাল ৯:৪৫
ফজলে এলাহি বলেছেন: অমনিবাস শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালাচ্ছে।
মুক্তিযুদ্ধ দিয়ে রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসম্মাননার দায় সারতে চাচ্ছে। আর কিছু করছে না।
--------------
সে কিসের সাংবাদিক হলো যে, সারা বিশ্ব ব্যাপী যে কার্টুন নিয়ে তোলপাড় হলো, সাংবাদিক হয়েও সে কার্টুন সে চিনে নাই?
--------------
ভন্ডামীর একটা সীমা থাকা উচিত।
২০. ২৫ শে জুলাই, ২০০৭ সকাল ৭:৪৩
শাওন খান বলেছেন: চিন্তায় ধার আছে। চালিয়ে যান। আপনাদেরই দরকার।

 

মোট সময় লেগেছে ০.৯৫৩৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ