আমার প্রিয় পোস্ট

হরি নামের মর্ম পায়না ইতরে...

কোরান মজিদের অবমাননা হইতেছে না তো?

২৭ শে জুলাই, ২০০৭ ভোর ৬:২৫

শেয়ারঃ
0 0 0

রমাকান্ত কামার নামক ব্লগার পবিত্র কোরান শরীফের সুরা ফাতিহা ব্লগে পোষ্ট করেছেন । তা তিনি করতেই পারেন, আগেও অনেকেই করেছেন ।
তবে আমার মনে একটা প্রশ্ন উঠছে ।

কোরান শরীফকে আমরা মুসলমান রা সর্বোচচ সম্মান দিয়ে থাকি । এই সম্মান প্রদর্শনের কিছু সিম্বলিক উদাহরন আছে। যেমন কোরান শরীফকে ঘরের সবচেয়ে উঁচু জায়গায় রাখা হয়, কোথায় যেতে কোরান শরীফ লাগেজে ঢূকালে সেটা সবকিছুর উপরে থাকবে, লাগেজ পায়ের কাছে রাখার সম্ভাবনা থাকলে কোরান শরীফ বুকের কাছে আমরা রাখি ।

এই যে কোরানের আয়াত দিয়ে পোষ্ট করা হয়, এই পোষ্ট কি অন্য সব পোষ্টের উপরে রাখা হবে? কোরা মজিদের আয়াত দেয়া পোষ্টের পর যদি আরেকজন সিনেমার নায়িকার ছবি সহ পোষ্ট করেন তাহলে নায়িকার ছবি কি উঠে যাবেনা কোরানের আয়াতের উপর?

এইভাবে কি কোরান মজিদের অবমাননা হয়না?
আমার কাছে কিন্তু মনে হচ্ছে এইভাবে অবমাননা হয় , আমার অনুভুতি আহত হচ্ছে, আমার খারাপ লাগছে ।

এই ব্লগে অনেক মুমিন মুসলমান আছেন, যারা ধর্ম নিয়ে অনেক জানেন । আমি তাঁদের সকলের সুদৃষ্টি কামনা করছি এই বিষয়ে ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:২৭
নাঈম বলেছেন: @ক্ষ্যাপা ভাই - সহমত
তবে একটা কথা, আমরা যারা মুসলমান আছি, তারাই কিন্তু ইসলামের বেশী ক্ষতি করছি, আমরা আমাদের ধর্মকে যথাযথ সন্মান দেই না অনেক ক্ষেত্রেই, যে কারণে অমুসলিমরা আমাদের ধর্মকে অবমাননা করার সাহস পায়। কোরআনের সুরা বা এ জাতীয় যেকোন জিনিস যা পোষ্ট করলে মুসলমানদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে আঘাত আসতে পারে, এমন পোষ্ট করা থেকে আমাদের সবার বিরত থাকা উচিৎ।
২. ২৭ শে অক্টোবর, ২০০৭ সকাল ১০:২৮
নাঈম বলেছেন: @ক্ষ্যাপা, আপনাকে ৫ দিলাম।

 

মোট সময় লেগেছে ০.৯১২৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ