আমার প্রিয় পোস্ট

হরি নামের মর্ম পায়না ইতরে...

'কোরান মজিদের অবমাননা হইতেছে না তো?'--- এই পোষ্ট প্রথম পাতা থেকে কেন সরাইলেন? কে সরাইলেন? বিষয় কি? উপস্থিত ব্লগাররা দেখেন

২৭ শে জুলাই, ২০০৭ ভোর ৬:৪৩

শেয়ারঃ
0 0 0

(
এই পোষ্ট ৫ মিনিট আগে দিছি । কথাবার্তা নাই , হুট কইরা প্রথম পাতা থাইকা গায়েব । আল্লাহর দোহাই লাগে যদি মুসলমান হইয়া থাকেন, যদি আল্লাহরে ভয় করেন, যদি মায়ের দুধ খাইয়া থাকেন- কইয়া যান কেন এই পোষ্ট প্রথম পাতা থেক ব্যান করছেন?)


রমাকান্ত কামার নামক ব্লগার পবিত্র কোরান শরীফের সুরা ফাতিহা ব্লগে পোষ্ট করেছেন । তা তিনি করতেই পারেন, আগেও অনেকেই করেছেন ।
তবে আমার মনে একটা প্রশ্ন উঠছে ।

কোরান শরীফকে আমরা মুসলমান রা সর্বোচচ সম্মান দিয়ে থাকি । এই সম্মান প্রদর্শনের কিছু সিম্বলিক উদাহরন আছে। যেমন কোরান শরীফকে ঘরের সবচেয়ে উঁচু জায়গায় রাখা হয়, কোথায় যেতে কোরান শরীফ লাগেজে ঢূকালে সেটা সবকিছুর উপরে থাকবে, লাগেজ পায়ের কাছে রাখার সম্ভাবনা থাকলে কোরান শরীফ বুকের কাছে আমরা রাখি ।

এই যে কোরানের আয়াত দিয়ে পোষ্ট করা হয়, এই পোষ্ট কি অন্য সব পোষ্টের উপরে রাখা হবে? কোরা মজিদের আয়াত দেয়া পোষ্টের পর যদি আরেকজন সিনেমার নায়িকার ছবি সহ পোষ্ট করেন তাহলে নায়িকার ছবি কি উঠে যাবেনা কোরানের আয়াতের উপর?

এইভাবে কি কোরান মজিদের অবমাননা হয়না?
আমার কাছে কিন্তু মনে হচ্ছে এইভাবে অবমাননা হয় , আমার অনুভুতি আহত হচ্ছে, আমার খারাপ লাগছে ।

এই ব্লগে অনেক মুমিন মুসলমান আছেন, যারা ধর্ম নিয়ে অনেক জানেন । আমি তাঁদের সকলের সুদৃষ্টি কামনা করছি এই বিষয়ে ।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে জুলাই, ২০০৭ ভোর ৬:৪৫
রাশেদ বলেছেন: ইয়া মাবুদ!! ইয়া নাফসি!! এই আকামটা কে করল? দোজখে যাবে! লানত।
২. ২৭ শে জুলাই, ২০০৭ ভোর ৬:৪৮
ডাক্তার আইজউদ্দিন বলেছেন: আরে জনগন নো ওয়ান লাইকস মাই হরিদাস পাল
৩. ২৭ শে জুলাই, ২০০৭ ভোর ৬:৪৮
এস্কিমো বলেছেন: ঘটনা কি, মডু ইন একশান ..ইটস টু আর্লি
৪. ২৭ শে জুলাই, ২০০৭ ভোর ৬:৪৮
ক্ষ্যাপা বলেছেন: দেখেন তো দেখি কারবারটা? এই পোষ্টে কি আছে যে এইটা রে প্রথম পাতা থাইকা সরাইতে অইবো । আর এমন ছাগলের ছাগল এক একটা কোন ব্যখ্যা দিতে ডরায়
৫. ২৭ শে জুলাই, ২০০৭ ভোর ৬:৫০
অলৌকীক বলেছেন: কোরানের প্রথম বঙ্গানুবাদ করছে এক হিন্দু। এখন কি হবে?
৭. ২৭ শে জুলাই, ২০০৭ ভোর ৬:৫১
দ্বিতীয়নাম বলেছেন: ফজল, আস্ত, ত্রিভুজগোমত মুচলমানের সাইনবোর্ড না থাকলে ইচলামিক কোন পোস্ট এইহানে আইবো না।

 

মোট সময় লেগেছে ২.৪২৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ