somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মায়ের সরলতা আর আমার বিব্রত হওয়া :( :( :(

০৯ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মা হচ্ছে পৃথিবির সবচাইতে সহজ সরল মা। আমার মাকে কেউ যদি একটু ঘুরিয়ে কিছু বলে মা বুঝতে পারেনা। বর্তমান সময়ে আমার মা মাঝে মাঝে সরলতার জন্য একটু বেকায়দায় পড়ে যায়। আশে পাশের আন্টিদের বুদ্ধিমত্তা আর চটুলতা মা আমার ফেল ফেল করে দেখে যায়। কিন্তু মায়ের এই সরলতার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি। মায়ের সরলতার কিছু নমুনা-

সরলতা -১:
আমার স্কুল জীবনের একটা ঘটনা- আমার বাল্যবন্ধু মাসুম ছোটবেলা থেকেই আমরা সবসময় একসাথে চলাফেরা করি। আমরা একে অপরের বাসায় যেকোন সময় চলে যেতাম। আর এই বন্ধুকে আমি মজা করে সুমি নামে ডাকতাম। একদিন স্বন্ধাবেলায় মাসুম আসছে আমার বাসায় একটা নোট নেয়ার জন্য, আম্মু তখন নামাজ পড়ছিলেন। তো মাসুম নোটটা নিয়েই চলে যাচ্ছিল আমি বললাম সুমি নাস্তা করে যা। কিন্তু ও তাড়া আছে বলে চলে গেল। এদিকে আম্মু সুমি নাম শুনে সন্দেহ করে বসে আছে, কারণ মা দুটা জিনিস খুবি অপছন্দ করতেন এক হচ্ছে মেয়েদের সাথে মেলামেশা আর দুই হচ্ছে ধুমপান। মা নামাজ শেষ করে এসেই আমাকে ধরল এই সুমি টা কেরে চোরের মত এসেই চলে গেল। আমি তো পুরা থ কি বলব, পরে অনেক কষ্টে্ উনাকে বুঝাতে পেরেছিলাম মাসুম ই হচ্ছে সুমি ।

সরলতা -২:
সবাই ঈদ করতে গ্রামের বাড়িতে গেছি। রাতে সবাই মিলে ইত্যাদি দেখার জন্য বসে আছি। বিজ্ঞাপন বিরতি চলিছল সবাই বসে আছি ধৈয্য ধরে । হঠাৎ ধুমপান বিরোধি একটা বিজ্ঞাপন শুরু হল আর আম্মু সবার সামনে আমাকে জিজ্ঞেস করে বসল এই তুই সবগুলার সাথে একসাথ হয়ে সিগারেট খাচ্ছিস নাতো। কাজিনরা সবাই যারা টুকটাক সিগারেট খাওয়া ধরছে সবাই আমার দিকে অগ্নিদৃষ্টি হানল আর আমি হতবম্বের মত বসে থাকলাম।

সরলতা -৩:
এটা কলেজে পড়ার সময়কার ঘটনা। আমি তখন ও নিখাদ ভদ্রছেলে পড়াশুনার বাইরে কোন জগত ছিলনা আর পুর্বঅভিজ্গতা থেকে শিক্ষা নিয়ে মেয়েদেরে থেকে একশহাত দুরে থাকতাম। আর এই ব্যপারটা নিয়ে কাজিনরা আমাকে খুব ক্ষেপাত। তবে আন্টি এবং আপু মহলে বেশ প্রশংসার পাত্র ছিলাম। আর আম্মু ও এটা নিয়ে গর্ব করত সুযোগ পেলেই সবাইকে বলত। তো একবার এক দু:সম্পর্কের আত্বিয়ের মেয়ে প্রেম করে পালিয়ে গেছে। আর সবাই এটা নিয়ে মহা শোরগোল করতেছে মাঝখানে আম্মু হুট করে বলে বসল আল্লাহর অশেষ কৃপা আমার ছেলে মেয়েদের দিকে চোখ তুলে ও তাকায়না । সবাই আমার দিকে তাকাল আর আমি মহা বিব্রতকর অবস্তায় পড়লাম।

সরলতা -৪:
এক বিয়ের অনুষ্ঠানে গেছি আমরা পুরো পরিবার। তো বিয়েতে খাওয়া দাওয়ার পর্ব শেষে বর কনে একসাথে বসানো হল। বরটা ছিল একটু কালো কনে সে তুলনায় অনেক সুন্দরী এবং আম্মর বরকে মোটেই পছন্দ হলনা। তো আমরা সবাই গেলাম ছবি তুলতে আমার পালা আসল আমি বর কনের পাশে দাড়ালাম আর তখুনি আম্মু বলে বসল দেখ আমার ছেলে এই বরের চাইতে কত সুন্দর। অন্যান্যরা কি মনে করল মায়ের কিছু যায় আসেনা উনি উনার মনের কথা সবার সামনে বলে বসলেন আর আমি পড়লাম মহা বিব্রতকর অবষ্থায় ।

এরকম ছোট ছোট আরও অনেক ঘটনা আছে। কোন কোন সময় এসব সরলতার জন্য আম্মুর উপর খুব রাগ উঠত। কখনো কখনো বকা ও দিতাম আর আম্মু কান্না কান্না চোখে আমার দিকে চেয়ে থাকত তখন আরো েবশী খারাপ লাগত। তবে এই সরলতার জন্য হয়ত মাঝে মাঝে বিব্রতকর অবস্থায় পড়তে হয় তবু ও ভাল লাগে আমার মা অন্যান্য মহিলাদের মত কুটিল না।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১০ বিকাল ৫:৩৫
৩৮টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×