আমার প্রিয় পোস্ট

orianthi কে চেনেন?

১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫২

শেয়ারঃ
0 0




মাইকেল জ্যাকসনের শেষ রিহার্সলের ভিডিওটা নিশ্চয়ই অনেকে দেখেছেন। ভিডিওটিতে মাইকেলের সাথে একটা মেয়েকে গিটার বাজাতে দেখা যায়। আমি প্রথমে দেখে একটু অবাকই হয়েছিলাম। দারুন দক্ষতার সাথে মাইকেলের সাথে গিটার বাজাচ্ছে একটা মেয়ে, দেখতেওতো অনেক কম বয়স মনে হয়। এরপর তাকে মাইকেলের স্মরণে অনুষ্ঠানটিতে দেখলাম গিটার বাজাতে। আবার 'we are the world' গানটির দুই লাইন গাইতেও দেখলাম। কিন্তু তার সম্পর্কে আর খোঁজ খবর নেওয়া হয়নি।

কিছুদিন আগে আবার সেই ভিডিওটা দেখার সময় তার সম্পর্কে জানতে আগ্রহী হলাম। কিন্তু ওর নামটাইতো জানি না। গুগুলে সার্চ দিলাম। michael jackson's female guiterist লিখে। প্রথমেই যে অপশনটা আসল সেটা হচ্ছে, oriarthi - female guitarist in Michael Jackson rehearsal video. সেখানে ক্লিক করতেই একটা পেজ ওপেন হল। সেখানে যে ছবিটা দেখলাম তাতে নিশ্চিত হয়ে গেলাম, এই সেই মহিলা গিটারিষ্ট। পুরো নাম Orianthi Panagaris. বয়স মাত্র ২৪। জম্ম অস্ট্রেলিয়ার এ্যডিলেডে। নাম শুনে মনে হচ্ছে গ্রিক বাবা মায়ের সন্তান। ছয় বছর বয়স থেকে সে গিটার বাজানো শুরু করে। ১১ বছর বয়সে কার্লোস সান্টানার গিটার শুনে সে তার ভক্ত হয়ে যায় এবং ইলেক্ট্রিক গিটারে হাত পাঁকানো শুরু করে। তার আইডল কার্লোস সান্টানার সাথেও সে একই ষ্টেজে বাজিয়েছে। তার গিটার শুনে মুগ্ধ হয়ে সান্টানা বলেছিলেন, "If I was going to pass the baton to somebody, she would be my first choice." মাইকেল জ্যাকসনের লন্ডন কনসার্টে লিড গিটারিষ্ট হিসাবে মাইকেল তাকে বাছাই করেছিলেন। ৩ মাস ধরে মাইকেলের সাথে প্র্যাকটিস করছিল orianthi. কিন্তু সেই কনসার্ট আর করা হল না।

বিশ্বের সেরা ১২ জন মহিলা গিটারিষ্টদের মধ্যে ওরিয়ান্থি একজন। এই তালিকায় মাইকেলের সাথে বাজানো আরেক মহিলা গিটারিষ্ট জেনিফার ব্যাটেনও আছেন।


মাইকেলের সাথে ওরিয়ান্থি

সান্টানার সাথে ওরিয়ান্থি

ওরিয়ান্থির ফেসবুক পাতা Click This Link
অরিয়ান্থি সম্পর্কে অস্ট্রেলিয়ান ঢিভি চ্যানেল ৯ এর রিপোর্ট এবং সাক্ষাৎকার

 

সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:২৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৮
শাওন৩৫০৪ বলেছেন: টেইলর সুইফ্টের কিছু হয়নি? চেহারা কিরাম মিলাছে লাগে...
১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০২

লেখক বলেছেন: তা জানি না।

২. ১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:০৬
নুশেরা বলেছেন: জ্যাকসনের মৃত্যুর পরপর সারাদিনরাত টিভিতে কতো ক্লিপ দেখাচ্ছে, তখনই খেয়াল করে কৌতূহলী হয়েছিলাম। অনেক ধন্যবাদ কৌতূহল মেটানোর জন্য।

শাওনের কথা ঠিক। টায়লার সুইফটের সাথে মিল আছে চেহারায় :)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫২

লেখক বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:১১

লেখক বলেছেন: ধন্যবাদ।

৪. ১২ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৮
বিষুন বলেছেন: Birth name Orianthi Panagaris

Origin Adelaide, Australia
Born January 22, 1985)
Genres Roc
Website http://www.orianthi.com
"My grandmother is Orianthi. She's from a small island in Greece. I'm half Greek, half Australian."
currently lives in Los Angeles, California.
এগুলো পেলাম, যদি কারো কাজে লাগে ।
ভাল থাকুন ।
১২ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৫. ২৮ শে জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৩
কিষান বলেছেন: ভাইরে ভাই, মেয়েরা যে গীটার বাজায় সেটাই অবাক করার মতো বিষয়!! আর এ তো দেখি PRS বাজাচ্ছে। চোখ বুজে প্লাস

 

মোট সময় লেগেছে ৩.১৯৫০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
ভাল মানুষ হতে চাই।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই