ucc তে ক্লাস হয় ৪ টা ।
পদার্থ নেয়(নাম ভুল হতে পারে) সাজ্জাদ ভাই ।আমাকে দুই চোখে দেখতে পাননা । মাঝে মাঝে ক্লাস নেয় তমাল । হায় রে সে তো আরেক জন । আমার সাথে খিট মিট লেগে থাকে। লামিয়া আমাকে চিমটি মারলে আমি ও কে মারি আর ভাইয়ার কাছে মহা ধরা খাই । আর বকা একাই খাই ।
রসায়ন (মনে নেই সম্ভবত ) রুবেল । উনি একনাগাড়ে রিডিং পড়ায় জান ।
গনিত ( একই ) এই ভাইয়া খুব মজার । উনি আমার নাম মনে রাখেন । প্রতি ক্লাসে আমাকে ডাকেন জানতে চান পড়াশোনা কেমন হচ্ছে ,ভালো ? গত ক্লাসের পড়া শেষ করছ ? না ? তাহলে ভালো হলো কিভাবে ?
বায়োলোজি ভাইয়া - নিকুল ভাইয়া । হাসি খুশী মানুষ । কয়েকটা ক্লাসে আমাকে হেভি ঝাড়ন মারলো ।খানিকটা অবহেলা ,খানিকটা অশিক্ষিতের মত কথা। যাই হোক কয়েক ক্লাস ধরে উনি আমাকে কেয়ার করছেন । যেকোন উদাহরনে আমার নাম বলেন । সেদিন তো আমাকে ভাইরাস বানায় ফেললেন । যাইহোক গত দু ক্লাস আমি যাইনি । উনি সবাইকে আমার কথা জানতে চেয়েছেন । লামিয়া বলল দোহাই তোর তুই ক্লাসে আয় ।ক্লাসে ডুকতেই বলল তোমার কথা বলছিলাম ।
উল্লেখ্য আমি ডুকার পর ক্লাস হলো না বরং ভাইয়া তার জীবনের ৩ টা ঘটনা শেষার করলো আমাদের সাথে ।
সাদীর একটা দুষ্টামির জন্য মেয়েটা চলে যায় । পরে ফিরে আসে এবং জোরসোর প্রেম শুরু হয় । তো গত ঈদের দিন নিকুল কে তার দোস্ত সাদী গ্রামে যেতে বলল অনেক বার । রাতে সাদী তার gf সাথে কথা বললো। ২.৩০ তার ভাইকে বলল আমার ভালো লাগছে না এবং মারা গেলও সাথে সাথে ।
এরপর ভাইয়া ওই গ্রামে আর যায় নি ।ঈদ আসছে তাই উনার বন্ধুর কথা মনে পরছে বেশী ।
বলেই ভাইয়া র চোখ ফুরে পানি বের হলো ।
আমরা অবাক এই শক্ত মানুষটা এভাবে কাদতে পারে বিশ্বাস করা যায় না।
বলল আমার কোন বোন নেই ।আমাকে উনি বোন মনে করেন ।
বোন বলার পর আমি ভাইয়ার কষ্ট গুলো অনুভব করতে পারলাম । বলতে ইচ্ছা হচ্ছিলো বিগ বয় রা কখনো কাদে না , আর আমার ভাইকে তো আমি কাদতে দিতেই পারি না। বলতে পারলাম না ।
আমার বড় ভাই ইদানিং আমার সাথে খুব খারাপ বিহেভ করছে । হয়তবা এই জন্য নিকুল ভাইয়াকে সত্যি সত্যি ভাই বলে মনে হলো।হোক অন্য ধমের্র তারপরও তো আমার ভাই ।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।