আমার প্রিয় পোস্ট
- সব ব্লগারের ইমেল এড্রেস সংকলন , আপডেটেড - তারকে
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -২ (GRE)। - কুম্ভকর্ণ
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- কম্পিউটাকে ম্যানুয়ালী অফটিমাইজ করুন!!! চমক দেখুন!!! - কাইয়ু০০৭
- এ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড খোলা - পথিক মানিক
- লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল - আশাবাদী!!
- উইন্ডোজ এর প্রয়োজনিয় কিছু শর্টকাট - নীলবরষা
- কপি করুন আপনার Scratched অথবা Damaged CD এবং DVD - তারকে
- Google Android - নোক্সেনডার
- ক্যাচালের আল-কোরান বিষয়ে সাতটি প্রশ্ন - সুশীল সমাজ
- কম্পিউটারের কিছু সাধারন সমস্যা ও প্রতিকার! - স্পাইডারওয়েব
- ফায়ারফক্স এর আকর্ষণীয় কিছু ট্রিকস...... - মানচুমাহারা
- মিরাকলস অব কুরআন-১ - সোহানের রোজনামচা
- মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক আলৌকিক বিস্ময়।তিনি আল্লাহ ছাড়া আর কে খোদা হতে পারে। দ্যা মিরাকল অফ আল্লাহ।ফটো ব্লগ। - ভ্রুক্ষেপিত জ্ঞান
- শবে বরাত - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (১ম কিস্তি) - আব্দুর রহমান রাযীন
- @ নবী-রাসূলদের সাথে তাঁদের জাতির লোকদের বিবাদ-সংঘাতের মূল বিষয়: তাওহীদ বা একত্ববাদ(২) - ফজলে এলাহি
- আল্লাহ্ কে, তাঁর পরিচয় কি? তিনি দেখতে কেমন, তাঁর লিঙ্গ কি? - আবূসামীহা
- ইসলাম নাকি শান্তির ধর্ম..!!
- আরিফুর রহমান
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- অপ বাক এর পোস্টের তীব্র প্রতিবাদ করছি - কাউন্টার পোস্ট : ১ - নাহিদ মাহমুদ
টেলিসেন্টার : সম্ভাবনার সেতুবন্ধন
২৩ শে মে, ২০০৮ রাত ১১:৫৩
তথ্য অধিকার প্রতিষ্ঠা এবং দৈনন্দিন জীবন জীবিকার প্রয়োজনীয় তথ্য প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে টেলিসেন্টার : সম্ভাবনার সেতুবন্ধন শীর্ষক এক আঞ্চলিক কর্মশালা বৃহস্পতিবার (২২ মে) নোয়াখালী বিআরডিবি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক জনাব মো: আবদুল হক। নোয়াখালীর অন্যতম বেসরকারী উন্নয়ন সংস্থা গান্ধী আশ্রম ট্রাষ্টের সেক্রেটারী ঝর্ণাধারা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলের টেলিসেন্টার আন্দোলনের বিভিন্ন ব্যক্তি ও সংস্থা অংশগ্রহণ করে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নোয়াখালী শিশু একাডেমীর জেলা কর্মকর্তা ফৌজিয়া সুলতানা, বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের চীফ অপারেটিং অফিসার মাহমুদ হাসান মিলু, বেসরকারী গবেষণা ও উন্নয়ন সংস্থা ডি.নেট এর উপ-পরিচালক ফরহাদ উদ্দিন, গান্ধী আশ্রম ট্রাস্ট এর পরিচালক রাহা নবকুমার এবং দিগন্তের ডাকের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক আবু নাসের খান। এ ছাড়াও নোয়াখালী অঞ্চলের বেসরকারী উন্নয়নন সংস্থা প্রাণ, সিএলপি, দিগন্তের ডাক এবং গান্ধী আশ্রম ট্রাষ্ট পরিচালিত টেলিসেন্টারের উপকারভোগীগণ কর্মশালায় তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডি.নেট এর উপ পরিচালক ফরহাদ উদ্দিন। এতে বক্তারা বলেন, তথ্য প্রাপ্তির অধিকার মানুষের মৌলিক অধিকার। তথ্য হীনতাই মানুষের দারিদ্র বিমোচন প্রয়াসে প্রধান প্রতিবন্ধক। সেই লক্ষ্যে দরিদ্র মানুষের তথ্য অধিকার প্রতিষ্ঠা এবং দৈনন্দিন জীবন জীবিকার প্রয়োজনীয় তথ্য প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন। টেলিসেন্টার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। দারিদ্র বিমোচনের লক্ষ্যে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর তথ্যে অবাধ প্রবেশাধিকার নিশ্চিত করে তাদের ক্ষমতায়িত করাই টেলিসেন্টার আন্দোলনের মূল লক্ষ্য।
মুকুল বলেছেন:
আপনি কি মাইজদীর লোক?
লেখক বলেছেন: জী
দূর্ভাষী বলেছেন:
ধন্যবাদ কিবরিয়া। এরকম সকল নিউজ ব্লগে দিলে সত্যিই ভালো হয়। নিউজটি চমৎকার।

















