আমার প্রিয় পোস্ট
- ভয়ঙ্কর এক সংখ্যার জন্ম, নিষ্ঠুর এক খুনের গল্প (শেষ পর্ব) - ম্যাভেরিক
- হাওয়াই জাহাজ - ফেরারী পাখি
- একটু আমায় মনে রাখিস - বরুণা
- কিছু প্রিয় ভিডিও , পুরো ডকুমেন্টারি আকারে দিতে পারলে ভালো লাগতো - রাগ ইমন
- গান: আমার নীলের জন্যে লেখা - নির্ঝর নৈঃশব্দ্য
- রূপসী বাংলা : জীবনানন্দ দাশ - একরামুল হক শামীম
- একটি গল্প - অপরিচিত_আবির
- অনুরোধের আসর - ফেরারী পাখি
- মেজর নাজমুল হক : অকৃতজ্ঞ জাতির এক অচ্ছ্যুৎ সেক্টর কমান্ডার - অমি রহমান পিয়াল
- ঈদের আধুনিক রোমান্টিক কমেডি সামাজিক অ্যাকশন ছবি- "চেপে যাও-The acid rain" - লিপিকার
- পেরুই যখন তোর বাড়ীটা - বরুণা
- জন্মযুদ্ধ '৭১ : আমাদের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিলো তিব্বতীরাও! - অমি রহমান পিয়াল
- আমি আর আমার নামপ্রীতি
- ভাঙ্গা পেন্সিল
- ছবিওয়ালা - রাগ ইমন
- সাড়ে সাত হাজারের ভেলরি, আড়াই লাখের শফি সামি, আর দুই পয়সার আমরা.. - আরিফ জেবতিক
আধা-টেকি পোস্টঃ আমার পিসি... ... আমার সার্ভার
২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৯
অল্প বিদ্যা ভয়ংকরী। ভয়ংকরের নমুনা আর প্রবাদের স্বার্থকতা প্রমাণ করতে আমার এই আধা-টেকি পোস্ট। ইন্টারনেটের শুরুর কাহিনী নাফিসের পোস্ট থেকে সবাই মোটামুটি জানেন। তারপরও বলি, ইন্টারনেট মানেই কতোগুলো কানেক্টেড পিসি। কানেক্টেড পিসির বেসিক ব্যাখ্যা করতে পারবো না। আমার থিওরী বিরক্ত লাগে। যা আমি করতে চাই, তাই বলি।
আমরা বাংলাদেশের যারা আছি, আমরা জানি কি বাজে ব্যান্ডউইথ আমরা পাচ্ছি। কারণ একে তো আমাদের আইএসপি আমাদের ভালো সার্ভিস দেয় না, যদিও পয়সা কম নেয় না! দ্বিতীয়ত আমাদের ব্যবহৃত বেশিরভাগ সার্ভার অনেক দূরদেশের। এখন ডাউনলোডের জন্যে আমাদের বেশিরভাগের স্পিডই ৫ থেকে শুরু করে ৩০ কেবিপিএসএর মধ্যে। একটা মুভি নামাতে লাগে ৪-৫ দিন, রাত জেগে কম্পিউটারে ডাউনলোড দেয়া কিংবা ডাউনলোড দিয়ে ঘুমিয়ে পড়া। একটু বন্ধ হলেই শেষ, কারণ বেশিরভাগ মুভি সাইট রিজিউম সাপোর্ট করে না। শুধু মুভি ডাউনলোডারদের বলছি না। মনে করুন, আপনার বন্ধুর সাথে এই মুহূর্তে একটা ফাইল শেয়ার করতে চান। হতে পারে একটা গান কিংবা সফটওয়ার কিংবা ভিডিও...ইয়াহু প্রায়ই প্রবলেম করে, ট্রান্সফার করতে পারলেন না। কিংবা হয়তো রিজিউম সাপোর্ট করে না দেখে বড়ো সাইজের ফাইল শেয়ার করতে পারছেন না। কি করেন? কোনো শেয়ারিং সাইটে আপলোড করে লিঙ্ক দেন? আপনি আপলোড করলেন ৫-১৫ কেবিপিএস স্পীডে। আপনার বন্ধু সমান স্পীডে নামালো। দুজনেরই সময় নষ্ট হলো। বিরক্তিরও শেষ নাই।
এবার আমি আমার কাহিনী বলি। আমি বেশ কিছুদিন ধরে ডাউনলোড করছি ১ এমবিপিএস স্পীডে। বিশ্বাস হয়? কারণটাও বলি।
কারণ হচ্ছে, আমরা বন্ধুরা শহরের যে প্রান্তেই থাকি না কেন, নিজেরা নিজেদের পিসিকে সার্ভার বানিয়ে ফেলেছি। তাই একজন আরেকজনের পিসি এরকম স্পীডে শেয়ার করছি। তবে একটু কিন্তু রয়েই গেলো। আমরা সবাই একই আইএসপির নেট ইউজ করি, তাই আমাদের স্পীড ১ এমবিপিএস। কিন্তু সবার বেলায় তা হবে না। আর আপনার একই আইএসপির কোনো বন্ধু যদি চেনা থাকে, তাহলে তো হলোই, আমার এই পোস্টটা দেখায় দিবেন
। অন্য আইএসপির হলেও নরমাল ডাউনলোড স্পীড পাওয়া যাবে...আর আপলোডের কোনো ঝামেলাই থাকলো না। সেই সাথে রিজিউম সাপোর্টও রইলো। আর আরেকটা কথা, যতক্ষণ ডাউনলোড চলবে, ততক্ষন কিন্তু যেই পিসি থেকে ডাউনলোড করছেন, তা অন থাকতে হবে। যাদের নিজের আইপি নেই, শেয়ারড আইপি, তারা এই সুবিধা পাচ্ছেন না। তারা কিছু শেয়ার করতে পারবেন না, কিন্তু শেয়ার করা জিনিস ডাউনলোড করতে পারবেন।
অনেক আজাইরা প্যাচাল হইলো। এইবার কামের কথায় আসি। কিভাবে করবেন। আমি মাত্র ২টা উপায় জানি, চলবে? একটা হইল উইন্ডোজের IIS ব্যবহার করা, যেটা একটু কঠিন এবং টেকি গীক কেউ জানতে চাইলে আওয়াজ দিবেন। অন্য কারো বুঝার ইচ্ছা থাকলেও বইলেন, আরেকদিন বুঝাবো। সময়সাপেক্ষ ব্যাপার। এইবার দ্বিতীয় উপায় কইতাছি। abyss server টা নামায় নেন। ইন্সটল করেন। তারপরের কাজ খুবই সিম্পল। নিজে এডমিনিস্ট্রেটর নেম পাসওয়ার্ড দিয়ে সার্ভার কনসোলে ঢুকে যাবেন। দেখবেন আপনার স্ক্রীনে নিচের মতো উইন্ডো।
এবার configure ক্লিক করুন। general এ যান। Documents Path এ যে ড্রাইভ বা ফোল্ডার শেয়ার করতে চান, সেটা সিলেক্ট করুন। Ok দিয়ে বের হয়ে আসুন। উপরে Restart বাটোন ক্লিক করুন। হয়ে গেলো। ফায়ারওয়াল অন করা থাকলে Control panel>security center থেকে সেটা অফ করুন।
আপনার কাজ কিন্তু শেষ। এবার ব্রাউজারে আপনার আইপি লিখে ব্রাউজ করুন। মনে করুন আপনার আইপি 114.31.1.252। আপনার সার্ভারের এড্রেস হবে http://114.31.1.252/। আরেকটা জিনিস। স্ক্রীনশটে খেয়াল করুন, পোর্ট 80 হলো আপনার পিসির ডিফল্ট সার্ভার পোর্ট। এইটা দেয়া থাকলে আপনার পিসি http://114.31.1.252/ ।এই লিঙ্কেই কানেক্ট করতে পারবেন। কিন্তু পোর্ট নাম্বার যদি পরেরটার মতো 3050 হয়, তাহলে আপনার লিংক হবে http://114.31.1.252:3050/ ।
এবার আপনার পিসি অটোমেটিক ব্রাউজ করার মতো পেজ পাবে। যেমনঃ
সফটওয়ারটার আরো অনেক সুবিধা আছে, ঘাঁটাঘাঁটি কইরা আর হেল্প দেইখা বুইঝা নিয়েন। যে লিঙ্ক দিছি সফটওয়ারের, সেটা ফ্রি ভার্শনের। আর আমার মতো যদি একাধিক পোর্ট খুলতে চান তাহলে র্যাপিডশেয়ার এর লিঙ্কে যান।
মূল কথা কিন্তু ডাউনলোড স্পীড না...শেয়ারিং। যেকোনো সময় যেকোনো কিছু শেয়ার করতে প্রয়োজন শুধু আপনার ইচ্ছা, abyss server আর আমার আধা-টেকি টিউটোরিয়াল
প্রকাশ করা হয়েছে: আধা-টেকি বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২০ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: তাও মনে হয় না কিলিয়ার হইবেন...ভাইরে ...পইড়া কিছু হয় না। সফটওয়ার নামায়া কাম করেন
জেনারেলিসিমো বলেছেন:
টেরাই করি আগে।
লেখক বলেছেন: আইচ্ছা
টেকনো বলেছেন:
ধন্যবাদ শেয়ার করার জন্য।
লেখক বলেছেন: আপনারেও ধইন্যা
লেখক বলেছেন: জানি না...আমি ইস্মাইল![]()
লেখক বলেছেন: নিজের আইপি আছে তো? নাইলে কিন্তুক লাভ নাই।
কাঙাল মামা বলেছেন:
জোস, বেশি জোস
লেখক বলেছেন: ধইন্যা...বেশি ধইন্যা
লেখক বলেছেন: আপনারেও ধইন্যা
লেখক বলেছেন: নামকরণের এই নতুন দিকটা মাথায় আসেনাই। অলস ছেলে যে আলসেমি ভাইঙ্গা কথা বলতে পারছে...এই ভাগ্য!
রতন সুন্দর পাড়ই বলেছেন:
ঘটনা হইছে গিয়া গ্রামীনফোনের ইন্টানেট আই,পি, হচ্ছে গিয়া ডাইনামিক আই,পি, তাই গ্রামীনফোনের গ্রাহকগনের মনে হয় সম্ভব হইবো না। তবে নিজের কম্পিউটার থাইকা সার্ভারে যুক্ত হওয়া যাইবো। অন্য কারও কম্পিউটার থাইকা ইন্টারনেটের মাধ্যমে যুক্ত যুক্ত হইবার পারবেন না।
আর আমি টেক তেমন বুঝি না তবে আমার ব্যান্ড উয়ায়িড নির্দিষ্ট করা থাকলে আমার স্পিড তো কোন মতেই ঐ ৩০ কে,বি, এর বেশি হইবার কথা না।
লেখক বলেছেন: জিপির ব্যাপারে আমি আসলেই তেমন কিছু জানি না... কিরকম আইপি ওরা দেয়! কিন্তু ডায়নামিক আইপি মানে আপনি কি বুঝান? স্মাইলেও ডায়নামিক আইপি। ডায়াল করার সময় আপনাকে একটা আইপি দিবে। প্রতিবার ডায়ালে এই আইপি চেঞ্জ হতে পারে। কিন্তু ওই আইপি যখন আপনি পাবেন তখন শুধুই আপনার, আর কারো না। এই আইপি দিয়ে সার্ভার সম্ভব...আইপি চেঞ্জ হলে বন্ধুকে নতুন আইপি জানিয়ে দিবেন...ব্যস।
আর স্পীড ব্লক করলে আসলেই কিছু করার নাই। আমি স্মাইল ব্যবহার করার অভিজ্ঞতা থেকে বলেছি। আরেকটা কথা, এটা স্মাইলের প্রচারে বলছি না...একসময় স্মাইল ৩০-৩৫কেবিপিএস এর স্বাদ পাইয়ে দিয়েছিল। এমনকি ১এমবিপিএসও উঠতে দেখেছি। এই জন্য এখন ১০-১২ তে পোষায় না। তাই তো নতুন সিস্টেম করতে হইলো![]()
লেখক বলেছেন: তবে নিজের কম্পিউটার থাইকা সার্ভারে যুক্ত হওয়া যাইবো। অন্য কারও কম্পিউটার থাইকা ইন্টারনেটের মাধ্যমে যুক্ত যুক্ত হইবার পারবেন না।
এই কথাটা বুঝি নাই। কি বলতে চেয়েছেন?
...অসমাপ্ত বলেছেন:
এইটারে কয় ছুপা-রুস্তম বা সোহরাব কিছু একটা। আর কি... ভাল কাজের জিনিস দিলেন। ট্রাই করে দেখি। .... +++ ...
লেখক বলেছেন: হইব না মানে?? দৌড়াইবো।
অল্প বিদ্যা ভয়ংকরী আর কি!! কিছু শিখি...কিছু শিখাই![]()
রতন সুন্দর পাড়ই বলেছেন:
আমাগো দুইটা আই,পি, থাকে একটা হইলো গিয়ে আমাগো কম্পিউটারের আই,পি, আর একটা হইলো গিয়া ইন্টারন্টে ব্রাউজকরার সময় যে আই,পি, ব্যবহার করে হেইডা। প্রথমডা তো বদলায় না। আর ঐডা দিয়া কেউ অন্দর মহলে ঢুকতেও পারে না। ঐ ডা দিয়া ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্রাউজ করা যায় ওয়েবসাইট হিসাবে।
অনেক দিন আগে আমি চেষ্টা করছিলাম । পারি নাই। কোন যায়গায় মনে হয় কোন ভুল হইছিল্। আমি wamp server ব্যবহার করছিলাম।
কাইল এইডা দিয়া চেষ্টা করুমনে। কেউ সফল হইলে জানাইবেন। যদি আপনি জিপি ব্যবহার কইরা থাকেন।
ঢাকার বাইরে কি স্মাইল ইন্টারনেট দেয়। মনে হয়না।
লেখক বলেছেন: দেয় না মনে হয়...ঢাকাই দিয়া শেষ করে নাইক্কা
কঁাকন বলেছেন:
মাথার উফরে দিয়া গেলো
লেখক বলেছেন: লিঙ্ক থেকে নামান। তারপর ইন্সটল করলেই বুঝবেন, সব মাথার মধ্যেই গেছে।
লেখক বলেছেন: ভালো কথা মনে করছেন, এপাচি দিয়া আমিও একবার ট্রাই করছিলাম, তখন নিজের আইপি ছিল না দেইখা বুঝি নাইক্কা।
লেখক বলেছেন: হুমম।
লেখক বলেছেন: এইডা তো আধাটেকি
আকাশ_পাগলা বলেছেন:
পোর্টের ব্যাপারটা আরেকটু পরিষ্কার করেন। এটা দিয়ে কি করে ??দিফল্টের লাভ/লস কী ??
পরিবর্তন করলেই যা লাভ/লস কী ?
আকাশ_পাগলা বলেছেন:
এবার আপনার পিসি অটোমেটিক ব্রাউজ করার মতো পেজ পাবেকৈ, পাই না তো ??
কিছুই হয় না।
এরকম ইন্ডেক্স পেজ পাব কি করে ?
ব্রাউজারে আই পি লিখলেও কিছু হচ্ছেনা। কি করি ??
লেখক বলেছেন: নিজের আইপি আছে? নাকি শেয়ারড আইপি? শেয়ারড হলে কাজ হবে না। নিজের আইপি লাগবে।
আইপি লিখে ব্রাউজারে ওপেন করলে ডিফল্ট পোর্ট ৮০ দিয়ে ইউজার আপনার পিসি একসেস করবে। আপনি যদি চান, আপনার আইপি জানলেই কেউ যেন আপনার পিসি একসেস করতে না পারে, তাহলে ৮০ পালটে দিতে হবে আর কি!
আকাশ_পাগলা বলেছেন:
সরি%
আকাশ_পাগলা বলেছেন:
সরি%
আব্দুল গণি বলেছেন:
আপনাকে প্লাসাইলাম আর প্রিয়তে রেখে দিলাম। কাজে আসবে।
আব্দুল গণি বলেছেন:
মাগার আর.এস লিংকটাতে তো কাজ হচ্ছে না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















পারে আবার পরুম...