ঠিক বলেছ এই আমি তো বোকা বামন ছেলে
ঠিক বলেছ দিন করি পার শুধু হেসে খেলে
ঠিক বলেছ হয়নি দেখা চীনের বড়ো দেয়াল
তোমায় দেখে আর কিছুতে হয়নি আমার খেয়াল
আমি বলি হাত বাড়িয়ে যাবো না হ্য় জেলে
হাত বাড়াতে ইচ্ছে হবে চাঁদের দেখা পেলে
আমি বলি হাত বাড়িয়ে যাবো না হ্য় জেলে
বোকা মানুষ হাত বাড়াবে চাঁদের দেখা পেলে
ঠিক বলেছ আগুন নিয়ে দিনে রাতে খেলি
ঠিক বলেছ বোকা আমি ভুল যে করে ফেলি
ঠিক বলেছ আকাশ পাতাল অনেকখানি দূরে
পাতাল থেকে স্বপ্নগুলো যাবে আস্তাকুঁড়ে
আমি বলি হাত বাড়িয়ে যাবো না হ্য় জেলে
হাত বাড়াতে ইচ্ছে হবে চাঁদের দেখা পেলে
আমি বলি হাত বাড়িয়ে যাবো না হ্য় জেলে
বোকা মানুষ হাত বাড়াবে চাঁদের দেখা পেলে
হতে পারে তোমার কথাই ঠিক যে পুরোপুরি
তবু আমি তোমায় নিয়ে স্বপ্নডানায় উড়ি
হতে পারে তোমার কথাই ঠিক যে পুরোপুরি
তবু আমি তোমায় নিয়ে স্বপ্নডানায় উড়ি
আমি বলি হাত বাড়িয়ে যাবো না হ্য় জেলে
হাত বাড়াতে ইচ্ছে হবে চাঁদের দেখা পেলে
লা রালা লা রালা যাবো না হ্য় জেলে
বোকা মানুষ হাত বাড়াবে চাঁদের দেখা পেলে
ঠিক বলেছ বামন হয়ে চাঁদকে ছোঁয়া বারণ
ঠিক বলেছ এসব বলার নেই যে কোনো কারণ
ঠিক বলেছ তবু তুমি ভুল ধরিয়ে দিচ্ছ
ঠিক বলারই ছুতোয় কি আজ ভালোবাসা নিচ্ছ?
আমি বলি হাত বাড়িয়ে যাবো না হ্য় জেলে
হাত বাড়াতে ইচ্ছে হবে চাঁদের দেখা পেলে
আমি বলি হাত বাড়িয়ে যাবো না হ্য় জেলে
বোকা মানুষ হাত বাড়াবে চাঁদের দেখা পেলে
অর্ণবের একটা গান। কথাগুলো কেমন যেন নিজের সাথে মিলে যায়
গানটার লিঙ্কঃ ঠিক বলেছ-অর্ণব
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



