somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলসে ঘুমের দিনগুলো

১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার শখ কি?
অনেকবার এই প্রশ্নটা শুনেছি। সবসময়ই যে ঠিক এটাই শুনেছি তা না, কেউ কেউ তুমি সম্বোধন করেও ঠিক একই প্রশ্ন করেছেন। তুই করে বলার মানুষগুলো সবাই যেন জানে আমার শখ কি, ওই সম্বোধনে তাই কখনো শুনতে হয় নি।

নাহ...লেখালেখি আঁকাআঁকি কোনোকিছুই আমাকে টানে না। একসময় আউট বই পড়াটা খুব টানতো, হয়তো তখন পড়ার বইয়ের ফাঁকে গল্পের বই লুকিয়ে পড়াতে যে থ্রিল ছিল সেজন্যেই। এখন সেটাও তেমন একটা টানে না। খুব মনে পড়ে, রিকশার রাস্তা বাসে গিয়ে টাকা বাচাতাম, তারপর সেই টাকায় গল্পের বই কিনে বাড়ি ফিরতাম। পড়ার বইয়ের মাঝে লুকিয়ে কখনো বা ডেস্কের নিচে রেখে পড়তাম...কিসব দিন ছিল! একসময় মায়ের হাতে ধরা খেয়ে গেলাম প্রায়...একটুর জন্যে বাঁচলাম। উপায় না দেখেই নতুন বুদ্ধি করতে হলো, বাসে করে আসার সময়ই পড়ে ফেলতে হবে। সন্ধ্যা হয় হয় সময়ে বাসের আলো-আঁধারির মাঝে পড়তে পড়তে যে চোখটাই খুইয়ে বসিনি সেটাই ভাগ্য। :|

আউট বই পড়তে পড়তে চোখ খুইয়ে না ফেললেও মনিটরের সামনে বসে থাকতে থাকতে যে চোখ খুইয়ে ফেলবো সে আমি নিশ্চিত। কখনো মুভি, কখনো ব্লগ এই তো...মাঝে মাঝে অর্থহীন ভাবেও বসে থাকি। শখের কথা বলছিলাম, মাঝপথে খেই হারিয়ে ফেলেছি। হঠাৎ শখ গজিয়েছিল আঁকাআঁকির...বেশ কিছুদিন অনেক বইপত্র পড়ে কাগের ঠ্যাং বগের ঠ্যাং আঁকলাম। যেমন হঠাৎ করে গল্পের বই এর শখ ছুটে গেলো, তেমনি করে আঁকাআঁকির শখটাও মরে গেলো হঠাৎ করেই...কোনো কারণ ছাড়াই। দুঃখ হলো এই শখটা ভালো মতো শুরু করার আগেই শেষ হয়ে গেলো/:)


তারপর শুরু করলাম মুভি দেখা। কতোশত মুভি দেখে ফেললাম...প্রিয়-র লিস্টি দিতে গেলে কোনটা ছেড়ে কোনটা বলবো বুঝে উঠতে পারতাম না। অমুকের মুভি তমুকের মুভি, একশন মুভি, ৮+রেটেড মুভি এইসব শুনতেই সেই মুভি জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়তাম। ক্লাস ফাঁকি দিয়ে মাঠে বসে মুভির লাইভ রিভিউ ও একই সাথে চলতো। এই শখটাও মনে হয় মরে গেছে।

শখগুলো হঠাৎ করে মরে যায় কেন বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় খুব ঘোরের সাথে শখে মিশে যাই বলেই হয়তো...যখন গল্পের বই পড়তাম, মনে হয় যেন গিলে খেতাম। মুভি দেখার সময় দিনে ৩-৪টা মুভি দেখে ফেলেছি, এমন দিনও আছে। তাই হয়তো শখগুলো মরে যায়। মাঝে মাঝে শখগুলোকে নেশা নেশা মনে হতো। এখন তাই রয়েসয়ে লিখি...কবে না এই নেশাটাও ছুটে যায়! মাঝে মাঝে মনে হ্য় শখগুলো ঠিক মরে যায় তা না...এখনো তো মুভি দেখি, বই পড়ি... শুধু সেই উচ্ছ্বাসটাই শুধু ফিরে পাই না:((


এখন শুধুই ঘুমিয়ে বেড়াই। কিছু না হলে ঘুম। কাজ না থাকলে ঘুম। গল্পের বই পড়তে পড়তে ঘুম...মুভি দেখতে দেখতেও ঘুম। আর মেজাজ খারাপ হলেই ঘুমানো তো আমার ছোট্টবেলার স্বভাব। আলসে ঘুমের দিনগুলো এভাবেই পার হয়ে যাচ্ছে... |-)
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২০
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×