আমার প্রিয় পোস্ট

আধা টেকি পোস্টঃ ফটোশপ একশন

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

শেয়ারঃ
0 0 0


প্রথম আধা টেকি পোস্ট ছিল আমার পিসি...আমার সার্ভার । সে পোস্টে ব্যাখ্যা দেইনি কেন "আধা" বিশেষণটা "টেকি"র আগে লাগিয়েছিলাম। এই পোস্টে বলি। আমি সাধারণত কোনো একটা সফটওয়ার সম্পর্কে পুরো ধারণা না দিয়ে অল্প কিছু বলি, অনেকটা ফাঁকিবাজি আর কি:D...পুরাটা বলতে আইলসা লাগে, জানিও না পুরাপুরি:|। তাই এইসব আধাটেকি পোস্ট পড়ে আসলে কিছু শিখতে পারবেন না, তবে বিভিন্ন সফটওয়ারের ছোটখাট ব্যবহার শিখতে পারবেন।


ফটোশপের জগতে আমার দৌড়াদৌড়ি বাচ্চাদের লেভেলে...তাই দৌড়াদৌড়ির আগে হাঁটা শিখলাম কেমনে সেটা বলি। প্রথম ফটোশপের প্রতি আগ্রহ জন্মালো যখন জানলাম এইটা দিয়ে ছবির বিভিন্ন কারসাজি করে এর সাথে ওরে জোড়া দেয়া যায়;)। ব্যাপক আগ্রহ নিয়ে শিখা শুরু করলাম...হায়! আমার জ্ঞান ওই জোড়া লাগানির পর্যায়েই রয়ে গেল। ক্রিয়েটিভ কিছু করতে পারলাম না। বিভিন্ন ছবি নিয়ে এই ছবির সাথে ওই ছবিরে জোড়া দিয়ে, এফেক্ট দিয়ে কাজ চালায় নিতে লাগলাম। কাজ খুব একটা খারাপ চলেনি...টার্ম প্রোজেক্টে নিজের গেম প্রোজেক্ট সহ আরো কয়েকজনের প্রোজেক্টের ইন্টারফেস এর জন্য কাজ করেছি...ভালোই হইছিল।B-)


যাই হোক...আজকে ফটোশপের কিছু একশন আর কাজে লাগানোর উপায় দিলাম। ফটোশপের একশন ফাইলগুলা ছবিতে এফেক্ট দেয়ার জন্য কাজে লাগে... নবিশদের জন্য খুব কাজের। কিছুই জানা লাগে না। পোস্টের ছবিগুলা এডিটে ব্যবহার করা একশন ফাইলগুলা পোস্টের শেষে দিলাম। তো, শুরু করা যাক...






ছবির মূল কপি


নিচে একশন পরবর্তী ছবি দেয়া হলো।



black n white




dreaming




hard love




happy




inverted mary




inverted mary blue




missing mile(আমার প্রিয় একটা এফেক্ট)




black n white grain




soft bleach




soft love




spring




summer




spooky




upd!!




আগের ছবিটা একটু এডিট করছি...কেন যেন একটু বাঁকা হলে ফ্রেমের ছবি ভালো লাগে



comic(কিছু কিছু ছবিতে এই এফেক্টটা কমিক্সের মতো দেখায়, আমি অনেক ব্যবহার করছি)



এবার সিস্টেম শিখেন।

যেই ছবিটাতে এফেক্ট দিতে হবে সেটা ওপেন করুন। তারপর ডানপাশের উইন্ডোগুলোতে দেখেন actions উইন্ডো পাওয়া যায় কিনা। না গেলে উপরের মেনু টুলবার থেকে windows>action সিলেক্ট করুন। দেখুন ডান পাশে history এর পাশে action নামে একটা ট্যাব আছে। ট্যাবের কোণায় নিচের ছবির মতো করে লেফট ক্লিক করলে মেনু আসবে।

সেখান থেকে load actions দিয়ে *.atn ফাইলটা খুলুন। তারপর আপনার action উইন্ডোতে সেই একশনটা দেখতে পাবেন। এবার একশনটা expand করে প্রথম যে অপশন পাবেন(ছবিতে start) সেটা সিলেক্ট করুন। নিচে play বাটনটি ক্লিক করুন। ব্যস...তারপরের খেলা ফটোশপ দেখাবে...আপনে শুধু দেখবেন:-B । মাঝে মাঝে কিছু কনফার্মেশন আসবে। বুঝলে ভালো, কিছু না বুঝলে চোখ বন কইরা ok কইরা দিবেন(আমিও আগে তাই করতাম :`> )।


উপরের এফেক্টগুলো যদি কারো খারাপ লেগে থাকে তাহলে বলি, কোনো এফেক্টই আসলে খারাপ না, একেক ধরণের ছবিতে একেক ধরণের এফেক্ট মানায়। আমি এক ছবি দিয়ে উদাহরণের চেষ্টা করলাম আর কি! B:-/


একশন ফাইলসমূহঃ

১. ফটোশপ কালার একশনস প্রথম থেকে spooky এর আগ পর্যন্ত সবগুলা ছবির একশন এই এক ফাইলে দেয়া, যে এফেক্টটা দরকার সিলেক্ট করে প্লে করলেই চলবে।
২.spooky

৩.upd!!

৪.comic




***ডিসক্লেইমারঃ একশন ফাইলই ফটোশপের সব না। কিছু কাজ শিখে করতে হয়। ওইসব শেখার আগ্রহ থাকলে অনেক ভালো সাইট আছে। প্রো-লেভেলের একটা সাইট হলো এইটা http://psdtuts.com/

তবে একশন ফাইল থেকেও আপনি অনেক কিছু শিখতে পারেন। প্রতিটা একশন ফাইল আসলে অনেকগুলো করে দেয়া কাজের সমষ্টি। আস্তে আস্তে দেখলে বুঝতে পারবেন। একশন ফাইল গুলো একশন উইন্ডোতে এক্সপান্ড করেও দেখতে পারেন। আর নিতান্তই আইলসা হইলে photoshop actions লেইখা গুগল মামুরে জিগান আর নতুন নতুন একশন নামায় ছবি এডিট করা শুরু করেন।/:)

 

প্রকাশ করা হয়েছে: আধা-টেকি  বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৯ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: হুমম...ফটোশপে অ্যাকশনের কাজ করেছি:)
ভালো হয়েছে, কিন্তক মাইয়ার মুখটা দেহা গেলে ভালো হইতো :(
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৩

লেখক বলেছেন: হ...যার মনে যা লম্ফ পারে তা;)

২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৩
শব্দ০০৭ বলেছেন: dhura bangla lekha asena ken! valo lagche heida banglai lekhte parle vala hoito.
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: হুমম...আমি মনের ভাষায় বলিতে ব্যাকুল!

৩. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
হমপগ্র বলেছেন: আমার একটা সমস্যা হয়। আমি ফটোশপে ধরুণ একটি ছবির একটি অংশ সাদাকালো করব। কিন্তু বাকিটা রঙ্গীন থাকবে। সেটা কেমন করে করা যায়।

যেমন ধরুণ একটা শাড়ি পরা মেয়ের শুধু মুখ আর হাত পা সাদা কালো, শাড়িটাও সাধাকালো, কিন্তু হাতের চুরির রঙ লালই থাকবে। সেটা কীভাবে করা যায়?
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯

লেখক বলেছেন: সেক্ষেত্রে আধা-টেকির চাইতে বেশি জ্ঞান লাগবে। ম্যাজিক টুল দিয়ে পুরা চুড়ি সিলেক্ট করতে হবে। খুব সতর্কতার সাতেহ করতে হবে। পেন টুল দিয়েও করা যায়, একটু কঠিন। ঠিকমতো সিলেক্ট করতে পারলে তারপরের কাজ সহজ, ব্লাক এন হোয়াইট একশন ব্যবহার করে ওইটূক এডিট করতে পারবেন।

৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৭
লীনা দিলরূবা বলেছেন: আমার মত অশিক্ষিত ছাত্রীর জন্যে উপযোগী পোস্ট। আপাতত প্রিয়তে। পরে ক্যাতা দেখানোর কাজে ব্যবহার করা হবে। এই নেন আপনার পুরস্কার

+
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪

লেখক বলেছেন: অনেক ধইন্যা!!

৫. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১১
আন্ধার রাত বলেছেন: এই "এ্যাকশন" জানতাম না । এখন "এ্যাকশন" এ যেতে পারবো ;)
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: হ...না জানাই ভালা, এইটা ফটকামি বুদ্ধি। যে এম্নিতে কাজ পারে, তার লাগে না;)

৬. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:১৮
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আপাতত প্রিয়তে রাখি.... সুযোগ মত শিখবো।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৬

লেখক বলেছেন: শেখার আছে অনেক কিছু!:D

৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:২০
নিঃসঙ্গ বলেছেন: missing mile টা দারুন হইছে।
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৭

লেখক বলেছেন: এইগুলার মধ্যে আমার ফেভারিট!

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: :#)

৯. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫০
শফিকুল ইসলাম সাজিদ বলেছেন: ভাইজান ভালোই হয়েছে। ইলাসট্রেটর এর মাস্ক টুল দিয়ে কিভাবে টেক্সকে ভিন্ন রং দেওয়া যায়, জানালে কৃতজ্ঞ থাকব
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৯

লেখক বলেছেন: ইলাস্ট্রেটর তেমন একটা ব্যবহার করি নাই:|

১০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
চাঙ্কু বলেছেন: ওরেরে ওরেরে এডি কিতা দেখি !!! ;)
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮

লেখক বলেছেন: সবই আচার্য জিনিসপাতি...চান্তেকের ছবি;)

১১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০০
জেমিনি বলেছেন: ভাল কিন্তু আমি একশন কখনো ব্যবহার করিনি :( দরকার ও পরেনি :(
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৪

লেখক বলেছেন: এইটা বাচ্চাকাচ্চাদের জন্য, আপনের জন্য না:D

মাঝে মাঝে একশন খুব হ্যান্ডি অপশন, কিন্তু এমনিতে ম্যাজিক ওয়ান্ড, ব্রাশ, ক্লোন স্ট্যাম্প এসব টুলেই আমার কাজ চলে যায়

১২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১০
ভেংচুক বলেছেন: ছবি দেইখা খিদা লাগ্লো ক্যান ?

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৪

লেখক বলেছেন: ছবিতে কোনো খাইদ্দ ছিল না, তাই/:)

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১৬

লেখক বলেছেন: কি বুঝলেন?:D

১৪. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৩৬
অনন্ত দিগন্ত বলেছেন: ছবিগুলোতে মাইয়াডা খালি রং বদলায় ক্যান ? /:)
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৪৯

লেখক বলেছেন: আপনি আমার বাড়িতে আইবেন জানলে চোখ টিপিও মারতো;)

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫০

লেখক বলেছেন: B-)

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

১৭. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫১
জেড ইসলাম বলেছেন: ইন্টারনেট থেকে কি ফটোশপ ফ্রি পাওয়া যায় ?
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৩

লেখক বলেছেন: ফটোশপ ফ্রি জিনিস না। কিনে নিতে হয়। কিনতে না চাইলে চোরাই প্রসেসে ব্যবহার করা যায়।

১৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৬
অনন্ত দিগন্ত বলেছেন: ক্যান ........অয় চোখ টিপি মারবো কিলা ? /:)
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৯

লেখক বলেছেন: আপনেরে মনে হয় ভালা পায়:P

০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:৫৯

লেখক বলেছেন: :D

২০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:৫৪
ক-খ-গ বলেছেন:
অনেক গিয়ানি পোস্ট। ভাল্লাগছে :)
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:০৬

লেখক বলেছেন: B-)

২১. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:১৭
নাজিরুল হক বলেছেন: হুম....

আপনার মেইল আইডি আছে? এই পোষ্টের ব্যাপারে কিছু প্রশ্ন ছিলো।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: পোস্টেই বলতে পারেন। তারপরও আইডি ও দিয়ে দিলাম।

২২. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৫৬
ডেমিয়েন থর্ন বলেছেন: হমপগ্র বলেছেন: আমার একটা সমস্যা হয়। আমি ফটোশপে ধরুণ একটি ছবির একটি অংশ সাদাকালো করব। কিন্তু বাকিটা রঙ্গীন থাকবে। সেটা কেমন করে করা যায়।

যেমন ধরুণ একটা শাড়ি পরা মেয়ের শুধু মুখ আর হাত পা সাদা কালো, শাড়িটাও সাধাকালো, কিন্তু হাতের চুরির রঙ লালই থাকবে। সেটা কীভাবে করা যায়

.....................

ভাই আপনি sponge tool ব্যাবহার করে দেখতে পারেন। যে জায়গা গু্লো সাদাকালো করতে ছান সেই জায়গায় sponge tool দিয়ে ঘষে দিবেন। হে হে হে হে হে হে
২৩. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ২:১৫
জেড ইসলাম বলেছেন: লেখক বলেছেন: ফটোশপ ফ্রি জিনিস না। কিনে নিতে হয়। কিনতে না চাইলে চোরাই প্রসেসে ব্যবহার করা যায়।

প্লিজ চোরাই প্রসেসটা বিস্তারিত বলেন।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৪৮

লেখক বলেছেন: http://apps.katz.cd/search/adobe এই লিঙ্কে আপনার প্রয়োজনীয় ভার্শনের লিঙ্ক পাবেন। র‌্যাপিডশেয়ায় লিঙ্ক হবে। ভালো বুদ্ধি হবে, এডোবের সাইট থেকে ট্রায়াল নামায় নিলে। তারপর বিভিন্ন সাইটে কীজেন পাওয়া যায়, যেটা থেকে কী বের করে ব্যবহার করতে পারবেন...যদিও সাইটগুলো রিস্কি।

যদি cs3 নামান, তাহলে আমি কী দিতে পারবো

২৪. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫৬
নীল আলো বলেছেন: ওয়াহ ওয়াহ!!
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:০৩

লেখক বলেছেন: ইস্কুল খুইলাছি...ভাবতেছি আমার গেমটাও দিবো একদিন;)

২৫. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:৩৮
নভেরা১১ বলেছেন: সুন্দর ........। প্রিয় তে রাখলাম ।
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ

০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫

লেখক বলেছেন: আমারটাও little bit ই। হাইফাই জিনিস বুঝাইতে পারবো না।

২৭. ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৮
...অসমাপ্ত বলেছেন: আমার দৌড় পিকাসা পর্যন্ত :(...
০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৫৩

লেখক বলেছেন: দৌড় অল্প অল্প করে বাড়াতে হয়...

২৮. ০১ লা জুন, ২০০৯ সন্ধ্যা ৭:৫১
শওকত আহমেদ বলেছেন: ধুর মিয়া সবাই খালি ফটোশপের টিউটরিয়াল দেয় ইলাস্ট্রেটরের টা কেউ দেয় না। ইলাস্ট্রেটরের টিউটরিয়াল দেন।
০১ লা জুন, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: ইলাস্ট্রেটরের কাজ করি নাই। জানি না রে ভাই! আমি মুখ্য-সুখ্য মানুষ, বেহসি কিছু পারি না।

২৯. ২১ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:০৫
আরেফিন জিটি বলেছেন: অনেকদিন আগেই প্রিয়তে নিয়েছিলাম, তবে আজকে ট্রাই মারলাম। দারুন কাজের! অনেক ধন্যবাদ :)
২১ শে আগস্ট, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৩০. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৬
টোনা বলেছেন: পোস্ট প্রিয়তে গেল .. বুড়া হইয়া গেলাম , এখনো ফটোশপের কিচ্ছু পারি না .. সরম সরম ...

তুমি টিপস দাও তো কেমনে কি করা যায় ??
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪২

লেখক বলেছেন: সফটওয়ারটা ইন্সটল করিয়া ঘাটাঘাটি করেন। আমিও যে খুব পারি তা না...মেইনলি শিখছিলাম ছবি কাটাছেড়া কইরা জোড়া লাগানোর জন্য। হালকার উপ্রে ঝাপ্সা কাম পারি আর কি! নেটে অনেক টিউটোরিয়াল আছে। একটার লিক পোস্টে আছে।


আর ফটোশপের বিভিন্ন টুল কোনটা কি কামে লাগে ঐটা আগে শিখতে পারেন এই বই থিকা।
http://www.mediafire.com/?eczamwmzzbt

এইটাই ভালো অপশন, কোনটা কি কাম করে আগে জানেন, তারপর একটু গুতাইলেই দেখবেন ছাই-পাশ কিছু হইয়া গেছে!

৩১. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৫
বাবুনি সুপ্তি বলেছেন: আমি এমন অনেক পোষ্ট পড়েছি। কিন্তু ১টাও ঠিক মত করতে পারিনি :( এটাও চেষ্টা করব। জানি এটাও হবেনা :(


আর ধন্যবাদ ভাইয়া। আপনার থেকে শিখতে পারলাম। :)
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪৫

লেখক বলেছেন: এটা ইজিয়েস্ট , কারণ শিখার কিছু নাই!

৩২. ২২ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫৩
ল্যাটিচুড বলেছেন: এটা কি ফটোশপ ৭.০ এর কাজ নাকি সিএস এ করা কাজ?
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:২১

লেখক বলেছেন: একই কথা, দুই ভার্শনেই কাজ করবে। তবে অনেক আগে করা পোস্ট, মনে করতে পারছি না কিসে করা।

৩৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২০
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: ন্যান, চ্যাষ্টা করছি। তয় ম্যানুয়ালি টেরাই কইরা (Curves, Color Balance, Brightness/Contrast, Blur Tool, Magic selection tool এইগুলা ইউজ করছি), আপনের অ্যাকশন ব্যবহার কইরবার পারলাম না, .atn ফাইলডা কই পামু?

দ্যাহেন তো কিরাম হইল?


Dreaming


Happy


Hard Love

Missing Mile ডা বেশি ভালা হয় নাই, কাছাকাছি।


Missing Mile

 

মোট সময় লেগেছে ১.০৯৫৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সকল লেখার সর্বসত্ত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ