আমার প্রিয় পোস্ট

আদিবাসী সুর, আদিবাসী গান

১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৭

শেয়ারঃ
0 0 0



আজ এ গানের তালে হৃদয় দোলে মিঠে বাতাস যায় রে বয়ে হলুদ ধানের দোদুল দোলায় পিয়াসী মন দোলে ও লো সুজন আমার ঘরে তবু আইলো না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না? ঐ কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে এই কালো মেয়ের এমন দিনে মন লাগে না কাজে ওই দূরে কোথাও রাখাল বাঁশি পাগল হাওয়ায় ভাসে ও লো সুজন আমার ঘরে তবু আইলো না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না? নাক সেজেছে নাকছাবিতে কান সেজেছে দুলে কালো কপালে কুমকুম আর খোপার বাঁধন চুলে ঐ পচিম কোণে সুয্যি ডোবে আন্ধারে মন কাঁদে ও লো সুজন আমার ঘরে তবু আইলো না এ পোড়া মনের জ্বলন কেন বুঝলো না?

ডাউনলোড

শুরু করলাম একটা সাঁওতালী সুরে গাওয়া বাংলা গান দিয়ে। গানে গানে ভালোবাসা এলবামে অঞ্জন দত্তের গাওয়া আমার প্রিয় একটা গান।



আমার চেহারায় মনে হয় কিছুটা আদিবাসী ভাব আছে। ছোট কুতকুতে চোখ, বোচা নাক...রাঙ্গামাটিতে এ নিয়ে বন্ধুরা কম ত্যক্ত করেনি। যাই হোক, দু-দুবার ব্যাকটুব্যাক রাঙ্গামাটি ট্যুর দেয়ায় আদিবাসী আর তাদের সংস্কৃতির প্রতি আমার যে অল্প-স্বল্প টান তৈরি হয়েছে তার ফলশ্রুতিতে এ লেখার আগমন। আদিবাসী গান নিয়েই এই পোস্ট। দুয়েকটা গান আদিবাসী সুরের ঢঙ্গে গাওয়া, একটু অদ্ভূত টানে গাওয়া বাংলা গান। উপরের প্রথম গানটার কথা তো বললাম ই, বলা হয়নি এলবামটার কথা। এ লেখায় প্রাসঙ্গিক না হলেও বলে রাখি, বাংলাদেশের নিমা রহমান আর কোলকাতার অঞ্জন দত্তের কথোপকথন ধরণের এলবাম। দুটো মানুষের চিঠি চালাচালি, আর ফাঁকে ফাঁকে গান। বেশ কয়েকটা ভালো গান রয়েছে এলবামটায়। আপাতত উপরের একটা গানই শুনে দেখুন।




এরকম কিছুটা আদিবাসী টানে গাওয়া আরেকটা বাংলা গান লাল পাহাড়ির দেশে যা... কোলকাতার ব্যান্ড ভূমির কন্ঠে বেশ লাগে। শুনতে শুনতেই পাহাড়ের দেশে চলে যাবার অনুভূতি হয়।


লাল পাহাড়ি দেশে যা রাঙ্গামটির দেশে যা ইত্থাক তুকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দেশে যাবি হাঁড়ি আর মাদল পাবি মেয়ে মরদের আদর পাবি রে ও নাগর... ও নাগর... ইক্কেবারে মানাইছে না রে লাল পাহাড়ি দেশে যা রাঙ্গামটির দেশে যা ইত্থাক তুকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে নদীর ধারে শিমুলের ফুল নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে, এমন ছিল আশা তুই ভালোবেসে গেলি চলে কেমন বাপের ব্যাটা রে তুই কেমন ব্যাটা? লাল পাহাড়ি দেশে যা রাঙ্গামটির দেশে যা ইত্থাক তুকে মানাইছে না রে ইক্কেবারে মানাইছে না রে ভাদর মাসে ভাদু পূজা ভাদু গানের ঘটা ঐ কালো মেয়েটার মন মজেছে গলায় দিব মালা রে তার গলায় দিব মালা তুই মরবি তো মরে যা, ইকেবারে মরে যা মরবি তো মরে যা, ইকেবারে মরে যা ইত্থাক তুকে মানাইছে না রে ও নাগর... ও নাগর... ইক্কেবারে মানাইছে না রে

ডাউনলোড




সম্প্রতি অর্ণব আর তার বন্ধুরা নতুন এলবাম অর্ণব এন্ড ফ্রেন্ডস লাইভে এ গানটাই আবার গেয়েছেন। যদিও কথায় বেশ কিছু পরিবর্তন এসেছে, আমার ধারণা গানটা লোকজ একটা গান। মানুষের মুখে মুখেই গানের কথা পাল্টে গেছে। অর্ণবের কন্ঠে গানটায় আদিবাসী টানটাও কম এসেছে। তারপরেও দুটো দুরকম সুন্দর। শুনে দেখুন অর্ণব আর তার বন্ধুদের গাওয়া গানটা।

লাল পাহাড়ির দেশে যা রাঙ্গামাটির দেশে যা এখানে তোকে মানাইছে নায় গো এক্কেবারে মানাইছে নায় গো আরে ওখানে গেলে মাদল পাবি মেয়ে মরদের আদর পাবি মরবি তুই মরে যা এক্কেবারে মরে যা এখানে তোকে মানাইছে নায় গো এক্কেবারে মানাইছে নায় গো আরে নদীর ধারে শিমুলের ফুল নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা কাল সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা রে, মনে ছিল আশা তুই ভালোবেসে গেলি চলে কেমন বাপের ব্যাটা রে তুই কেমন ব্যাটা? মরবি তুই মরে যা এক্কেবারে মরে যা এখানে তোকে মানাইছে নায় গো এক্কেবারে মানাইছে নায় গো

ডাউনলোড


ফড়িং এলবামে সাধনার গাওয়া একটা গানঃ চন্দ্র জাগিছে

সাম্প্রতিক মনচোরা এলবামে টি. ডব্লিউ সৈনিক গেয়েছেন এমনি দুটো গান, আদিবাসী ঢঙ্গে গাওয়া।
১. আম পাতা
২. হাড়িয়া রে
বাংলা ভাষার হলেও কিছু শব্দ দুর্বোধ্য, তাই ভুলভাল লিরিকস আর দিলাম না। তবে শুনে দেখুন, ভালো লাগবে। এর মধ্যে হাড়িয়া রে গানটা চা বাগানের সাঁওতালীদের গান।



সব শেষে রইলো সত্যিকারের আদিবাসী গান। এতোক্ষণ ধরেই অনেক গানের কথা বললাম। তবে এর প্রতিটাই বাংলা গান, আদিবাসী ঢঙ্গে আদিবাসী সুরে গাওয়া। এবারে যে পাঁচটা গানের লিঙ্ক দিলাম, এ পাঁচটা গানই আদিবাসী ভাষায় আদিভাষী সুরে গাওয়া পুরোপুরি আদিবাসী গান। গানগুলো রাঙ্গামাটি থেকে সংগ্রহ করেছিলাম।

গান পাঁচটা ডাউনলোডের লিঙ্কঃ
http://www.box.net/shared/vr2jfaurn8
http://www.box.net/shared/nq7u9xhsmz
http://www.box.net/shared/5dm45otb8p
http://www.box.net/shared/5vprxb55nr
http://www.box.net/shared/lnujacd1ee

এ পাঁচটা শুনে আরও শুনতে আগ্রহী হলে এ ফোল্ডারটি দেখতে পারেন । ফোল্ডারের ট্রাক ১,২,৩,৪,৬ এর লিঙ্ক উপরে দেয়া হয়েছে।


ভালো থাকুন। ঈদ মোবারক।

ছবিসূত্র

 

সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:২২
বোহেমিয়ান কথকতা বলেছেন: খাইচে! ডাউনলোডান লাগে :D
আমি এখন ও বান্দর বান গেলাম না :(

এই কালো মেয়ের এমন দিনে মন লাগে না কাজে
এই লাইন টা ভাল্লাগছে :D
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫০

লেখক বলেছেন: বান্দরবান আমিও যাই নাই। এবার সুন্দরবন যাইতাছি। সামনে দেখা যাবে। রাঙ্গামাটি দুবার গেছি:D

২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:০৬
রাতমজুর বলেছেন: ভাঙ্গা রে ভাঙ্গা :) ঈদে সেলামি কি ফ্লেক্সি দিমু? ব্যাপক খুশ হৈলাম নিজের লাহান আরেকটা ব্যাড টেষ্ট ওলা মিউজিক শ্রোতা পাইয়া :)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫২

লেখক বলেছেন: টেস্ট ব্যাড যে কি পরিমাণ ব্যাড...হিট এর দুর্ভিক্ষ দেইখা বুঝতাসি!/:)

৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৫
আকাশনীল বলেছেন: পুরাই পাহাড়ী প্রেমিক দেখতাছি, আদিবাসী কইন্যা বিয়া করবা নাকি ;)
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০২

লেখক বলেছেন: ভালোই তো লাগে;)

৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:২৫
সিফাত রিজওয়ানা বলেছেন: লিংক গুলো সত্যি অনেক কাজে লাগছে।ধন্যবাদ।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৩

লেখক বলেছেন: শুভকামনা রইলো।

৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৭
হাসানুজ্জামান তালুকদার শিমুল বলেছেন: বাহ্ , সুন্দর েপােষ্টর জন্য ধন্যবাদ। হাই েরিটং...
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ

৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:০৪
আকাশনীল বলেছেন: অটঃ বাপ্পা উইথ রকার্স এর সব গান শুনছো? কোনটা কোনটা ভালা একটু জানাও। আর অর্নব লাইভের কোনগুলা??
১৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২৬

লেখক বলেছেন: রকার্সের গান ভাল লাগে নাই। চাইছো যখন, ভুল জানালায়, ভাঙ্গা গড়া শুনে দেখতে পারেন।

অর্ণব লাইভের নীল দরিয়া, লাল পাহাড়ি, নাও ছাড়িয়া দে, আমায় ধরে রাখ, মাঝে মাঝে(রবীন্দ্রসঙ্গীত), পিয়া কি নজরিয়া(রাগ) ভাল লাগছে। মোটামুটি সবই ভাল লাগছে এই এলবামের।

৭. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৩৩
সোনালীডানা বলেছেন:


গানে গানে ভালোবাসা এলবামটা শুনেছি।ভাল্লাগ্সে:)
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৪০

লেখক বলেছেন: চাকমা গান ৫টার কমসেকম একটা শুইনা দেখেন। বিজাতীয় ভাষায় গান শুন্তে মজাক আছে।

৮. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৫
রাতমজুর বলেছেন: আরে ম্যান, ভালা জিনিষ সবাইর সইজ্য হয় না ;) হিটের কি দরকার?
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: নতুন একটা গান লাগাইছি। উপ্রে। ফড়িং এলবামের। দেইখেন।
আমুতে রেসপন্স ভালা, অনেকগুলা ভিডিও পাইছি।

৯. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৪৭
রাতমজুর বলেছেন: ওকে কাইল ফড়িং খুজুম :) গুন্নাইট :)
১০. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: থ্যাংকস ভাইয়া শেয়ারের জন্য । প্রথম গানটা মাত্র শুনলাম- অসাধারণ একটা মিউজিক ।
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮

লেখক বলেছেন: প্রথম গানটা আসলেই অসাধারণ। ঐ গান দিয়েই আমার অঞ্জন শোনা শুরু।

১১. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৭
একরামুল হক শামীম বলেছেন: গুড গুড :)

প্রথম গানটা ভালা পাই :)
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: পোস্টের মেইন গান হইলো লাস্টের ৫টা, সবাই প্রথম গানেই এতো মুগ্ধ...আমার উদ্দেশ্যটাই ব্যর্থ!

১২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪৯
কঁাকন বলেছেন: অর্নবের কন্ঠের লালপাহাড়ের দেশে যা গান টা আমাকে সেভাবে টানে নাই ; হয়তো ভূমির টা বেশি ভালো লেগেছিলো বলেই।
বিটিভিতে একটা অনুষ্ঠান হোতো আদিবাসীদের গান নিয়ে সম্ভবত নীল পাহাড়ের গান নাম অনুষ্ঠানটার সেই অনুষ্ঠানটায় ভালোই গানহোতো এখনো দেখায় কিনা জানিনা।

ঈদের শুভেচ্ছা
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫০

লেখক বলেছেন: যারা আগে ভূমি শুনছে তাদের অর্ণবের টা ভালো লাগার কোনো কারণই নাই। আমারো তেমন একটা লাগে নাই। ওদের গানটা এখানে দিলাম এই কারণেই যে এই আদিবাসী সুর আর গানের কথা মনে করায় দিছে আমারে!

১৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৬
অনাহূত বলেছেন: ম...ম....ম...হুম, এই গান গুলোই খুঁজছিলাম।

তারপর- ঈদ মোবারক।
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১৭

লেখক বলেছেন: ঈদ মোবারক

১৪. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৮
অরণ্যচারী বলেছেন: ঈদ মোবারক, ভাঙ্গা পেন্সিল ভাই।
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৪৮

লেখক বলেছেন: ঈদ মোবারক, ভাই। কেমন আছেন?!

১৫. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৩৭
মুক্ত বয়ান বলেছেন: গত বছর আদিবাসী দিবসে একটা নাটক হইছিল, দেখছিলা?? ঐটায় অপু করিম এক্টা গান করছিল, আদিবাসী গান, আদিবাসী সুরে। লিংক নাই। :(

তোমার গানের বাংলাগুলা আগেই শুনছি। আদিবাসীগুলা নামাইতাছি। :) :)

"লাল পাহাড়ীর দেশে" গানটার কঠিন এক্টা লাইন..
"তুই ভালোবেসে গেলি চলে
কেমন বাপের ব্যাটা রে.."

প্রিয়তে রাখলাম।
২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:৫১

লেখক বলেছেন: http://vangapencil.amarblog.com//posts/85886 এইটায় আরো কিছু গানের সন্ধান পাওয়া গেছে। ক্লিকায় দেখেন।

১৬. ২০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪৫
এস মাহবুব বলেছেন: লাল পাহাড়ি গানটি অর্ণবের কন্ঠে ভালোই লেগেছে।
চমৎকার পোস্ট।
ধন্যবাদ।
২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:৫৬

লেখক বলেছেন: :)

১৭. ২১ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২১
মুক্ত বয়ান বলেছেন: ঐটায় তো আলা-ভোলার কমেন্টগুলা জট্টিল।
২২ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:২১

লেখক বলেছেন: হুমম

১৮. ২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:৪২
শিবলী বলেছেন: আমুতে একটা কমেন্ট দিয়ে এসেছিলাম।
কিন্তু এইখানে হিটের দশা এত খারাপ কেন?
রাংগামাটিতে কতবার গেছি তার কোন ঠিক নাই। মূল শহরে এখন আর পরিবর্তন চোখে পরে না। স্থানীয় ডিসের লাইনের মুভি চ্যনেলে স্থানীয় ভাষায় গাওয়া গান গুলার ভাষা ও ভিডিও মমতাজ মার্কা দেখছিলাম। ওদেরও আবার রিমিক্স আছে:(
তবে আব্বার সাথে শহর থেকে অনেক গহীনে গেছিলাম গত ডিসেম্বেরেই, ঐখানের পাহাড়ি জীবন যাত্রা অল্প সময়ে যা দেখেছি তা দেখে ঐখানেই থেকে যেতে ইচ্ছা করছিল।
আমার একদম পিচ্চি বেলা-র ৩-৪ বছর কেটেছে রাংগামাটিতে যার একটা অংশ ছিল শুভলং এ। জেলাটা আমাকে খুব টানে।
আসল মজা উৎসবের সময় যাওয়া, এপ্রিল মাসেই তো বিজু উৎসব হয়ে গেল। ঐ সময়ে রাংগামাটি যাওয়া হয়েছিল, কিন্তু উৎসবটা না দেখেই একটা হঠাৎ জরুরি কাজে ঢাকা ব্যাক করতে হল ১০ঘন্টা পরেই। এই আফসোসটা ভুলতে পারছি না। পারলে আপনি ঐ সময়ে আপনার সনি ডাবলিউ ১৭০টা নিয়ে রওয়ানা দিয়েন।

বান্দরবান যাবার -ও একটা ট্রাই অবশ্যই দিয়েন। আমি এই আগস্টে প্রথম গিয়েছিলাম। এতখানি-ই হতবাক হয়েছি সৌন্দর্য দেখে যে, আমার কাছে তেমন ভাষা নাই যে পোস্ট দিয়ে প্রকাশ করব।

পোস্টের জন্য ধন্যবাদ।এরকম আন্চলিক গান আমার সংগ্রহে ছিল না। এখন আর আসলে গান শোনার মত আকর্ষন সব সময় পাই না।

পোস্টের বাইরেও অনেক অপ্রাসংগিক কথা কমেন্টে লিখে ফেললাম বলে দুঃখিত।
২৩ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩৯

লেখক বলেছেন: দুদিন পরে সুন্দরবন যাচ্ছি, কিন্তু ঈদের দিন জ্বর এসে কাবু করে ফেলছে। কি হয় আল্লাহ জানে!
বান্দরবান যাবার ইচ্ছা আছে। দেখি কবে যাওয়া যায়।

মন্তব্যের জন্য ধন্যবাদ

১৯. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:৪৩
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: ইত্থাক তুকে মানাইছে না রে
ইক্কেবারে মানাইছে না রে :(
২৬ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: লাল পাহাড়ির দেশে যা/:)

২০. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:১৭
তারার হাসি বলেছেন:
সুন্দর লিখেছেন। কিন্তু সব শেষে দেওয়া পাঁচটি গান যা আপনি রাঙ্গামাটি থেকে সংগ্রহ করেছেন সেগুলি রাঙ্গামাটির আদিসুর নয়, অন্তত তিনটি গান হিন্দি সিনেমার গান থেকে সুর এবং কথা কপি করা হয়েছে।
( দুঃখিত, আমি ভুল কিছু বলে থাকলে, সমালোচনা আমার কাজ নয়। আমি একজন সাধারণ পাঠক)
শুভকামনা।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০২

লেখক বলেছেন: সত্যি হইতে পারে। ভিডিওগুলো ইন্ডিয়ান কোনো সিনেমার থেকে এডিট করে মারা ছিল। গানগুলো হিন্দি গানের নকল কিনা তা ঠিক বলতে পারলাম না। হিন্দি গান শোনা হয় না।

২১. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২০
তারার হাসি বলেছেন:
*আজ এ গানের তালে
*লাল পাহাড়ির দেশে যা...
খুব সুন্দর দুটি গান।
ধন্যবাদ।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৪

লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ

২২. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৮
আশরাফ মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। সবগুলো নামিয়ে নিয়েছি। শুনতে দারুণ লাগছে।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০২

লেখক বলেছেন: :-B

২৩. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৯
মে ঘ দূ ত বলেছেন: ক্লোজআপ ওয়ানে সাধনার গলায় পাহাড়ি সংগীত শুনে এই গানগুলোর প্রতি অন্য ধরণের এক ভালোলাগা তৈরী হয়ে গিয়েছিল। অর্ণবের "লাল পাহাড়ি দেশে যা" গানটা লাইভ শুনেছিলাম কিন্তু সাধনার গলায় আমার মনে হয়েছে গানটা বেশি মানিয়েছি।

নীচে তার কটা ভিডিও দিলাম।






২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০৩

লেখক বলেছেন: সাধনা রিসেন্ট এলবাম ফড়িং এ চন্দ্র জাগিছে নামে গানটা করেছে। ঐটা শুনে দেখেন। Click This Link

২৪. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৫
মে ঘ দূ ত বলেছেন: ধন্যবাদ। গানটা উপরে পোষ্ট করা মাঝের ভিডিওটা। পুরো গানটা আমার কাছে ছিল না। লিঙ্কটা দিয়ে উপকার করেছেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: লিঙ্কটা কিন্তু পোস্টেও ছিল;)

২৫. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩০
জনৈক আরাফাত বলেছেন: ভালই লাগে এই গানগুলি!
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: :)

২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫০

লেখক বলেছেন: ধন্যবাদ

২৭. ২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১৫
নুশেরা বলেছেন: আমার এক বন্ধু ছিলো ... চাকমা। ওর গানের যন্ত্রণায় অতিষ্ঠ থাকার দিনগুলা মনে পড়ে গেলো। এক "উত্তন মেগে মেগে মেগে" (মেগে=মেঘে) শুনতে শুনতে কান পচে গেছিলো :)

সময় করে তোমার দেয়াগুলো সব শুনতে হবে।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩১

লেখক বলেছেন: প্রথমটা আমার বিশেষ পছন্দের:)

২৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৪
তারার হাসি বলেছেন:
@ আমারো, এখানের লিঙ্কের একটা গানে আছে, মুই তোরে কইচ পানা... এর মানে হল আমি বলছি তোমায় ভালবাসি। :)
------------------------
হিন্দী গান আমারো শোনা হয় না, কিন্তু আমাদের এমন অবস্থা শুনতে না চাইলেও শুনতে হয়।
এখানের একটা গান আছে যার বাংলা এমন দাঁড়ায়, আমার স্বপ্নের রাণী তুমি কাছে আস...
হিন্দী গানটাতেও একই কথা এবং সুর।
অনেক আলো্চনা হয়ে গেল... এবার সমাপ্তি।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৬

লেখক বলেছেন: মুই তোরে কইচ পানা এর অর্থ কিন্তু জান্তাম;) ঐখানে গিয়া এটাই সবার আগে শিখছিলাম।

২৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৫
রুবেল শাহ বলেছেন:
পুরা ফাউল ......... এই পুষ্ট এত দিন পরে দেখি


====== ধন্যা
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৭

লেখক বলেছেন: হুমম, এইটা ব্যাপকই আন্ডার-রেটেড পোস্ট। কারো চোখে পড়ে না।

৩০. ১২ ই জুলাই, ২০১০ রাত ১:০২
অন্ধ আগন্তুক বলেছেন: দারূণ পোস্ট , গানগুলোও অসাধারণ !

বেশ কয়েকটা শোনা হয় নি ! নামাচ্ছি এখনি ।

প্লাস !
৩১. ০৩ রা এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩৬
মইনরিমন বলেছেন: প্লাস।অর্ণব শুনেছি আগে।ভূমিরটা শুনা হয় নাই।নামাচ্ছি এখুনি।
৩২. ১৭ ই আগস্ট, ২০১১ দুপুর ১২:১৯
অনিন্দিতা_একা বলেছেন: গান গুলো অসাধআরন... আর আমিতো পাহার পাগল ঃ) তাই বেশি ভাল লাগল

 

মোট সময় লেগেছে ১.০৩৩৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সকল লেখার সর্বসত্ত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ