আমার প্রিয় পোস্ট

ব্যাঘ্র মামার আস্তানায়ঃ ফোটুকময় পোস্ট

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:১২

শেয়ারঃ
0 1 0



পাহাড়কাঞ্চনপুর, যশোর, বগুরা, মাগুরা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, সিলেট ... চলতে চলতে অনেক পথ পেরুলাম। বাদ পড়ে ছিল সুন্দরবন। এবার পা বাড়ালাম সে পথেও। সে পথের ছবি, বনের ছবি, আর হরিণ-পাখপাখালির ছবি নিয়ে এ পোস্ট। ব্যাঘ্রমামার বাড়ি গেলাম, কিন্তু মামা দেখা দিয়েও দিলেন না। কুমীর বাবাজি দেখা দিয়েছিল, কিন্তু ক্যামেরায় বন্দী করতে পারলাম না বলে হিংসুটেরা কেউ বিশ্বাস করলো না। আর বনের মায়া, মনের মায়ার গল্প শুরু করলে তো শেষ হবার নয়... সে গল্প পরে হবে। দুরাত আর তিনদিনের নৌকাবাস... তারই স্মৃতিস্বরূপ আজ আমার ঘরবাড়িও যেন দুলছে। তাই আজ এ পর্যন্তই।


কালো মেঘ...আমাদের শুরুটা ভাল ছিল না



বনের দেখা পেলাম



শ্বাসমূল



সবুজ অরণ্য



সোনা সোনা রোদ...



মাছরাঙ্গা



এটাও কি মাছরাঙ্গা?



সুন্দরী লেবু



নাম না জানা অচিন পাখি



অরণ্য সবুজ এখানেও



আমাদের স্বাগত জানাতে সবুজ তোরণ



অরণ্য এখনও সবুজ



গোল ফল



বুনো ফল, নাম জানি না



ধবল বক



হরিণের দল



জঙ্গলে কাশফুল



মরা গাছের গোড়ায় মাশরুম



বালুকাবেলায়



সতর্ক হরিণ, যদিও আমরা শিকারী নই



পুলসিরাত...কটকায় সাগর বেলাভুমির পথে



সিডরের ভালোবাসা(!)



গোবরে পদ্মফুল, কাদায় ঝিনুকফুল



শঙ্খচিলের ডানায়



শঙ্খচিল



মেঘের খেলা



মালিহা, আমাদের আদুরে সহযাত্রী



আরো কিছু খুদে সহযাত্রী



অস্তবেলা



নীড়ে ফেরার পালা



সূর্যবন্দী মেঘ নাকি মেঘবন্দী সূর্য?



একেলা



মায়াবৃক্ষ



রূপসা ব্রীজ



ছবিগুলো বড় করে দেখতে ঘুরে আসুন

 

প্রকাশ করা হয়েছে: স্মৃতির পাতা  বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:১৩ | বিষয়বস্তুর স্বত্ত্বাধীকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:২১
মনির হাসান বলেছেন: দুর্দান্ত সব ছবি ....


অ.ট. বাঘ দেখতে পারেন নাই ... ধুর ...
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:০৬

লেখক বলেছেন: বাঘের গল্প বড়ই রহস্যময়, কয়েকদিনের মধ্যেই বলতাসি খাড়ান। দম নিয়া নেই।

২. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:২২
আবিরে রাঙ্গানো বলেছেন: ছবিগুলো আমাকে দিবেন? ;) ভাললাগসে.....
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:০৭

লেখক বলেছেন: ছবিগুলা আস্তে-ধীরে উইকিতে যাবে। ধন্যবাদ আপনাকে।

৩. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:২৩
ফারহান দাউদ বলেছেন: ছবিগুলা সেইরকম। দেইখাই যাইতে ইচ্ছা করলো।
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:০৮

লেখক বলেছেন: ভাই, জায়গা একখান। আমি তো চিন্তায় পড়ে গেছি, আমারে বন টানে নাকি সাগর টানে বেশি!

৪. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ২:২৭
আমড়া কাঠের ঢেকি বলেছেন: আমরা সিলেট ঘুইরা পরশু আইলাম। সুন্দরবন টুরের সময় আপনারে ফোনাইতে হবে দেখতাছি!

ফটুকে পেলাস :)
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:০৯

লেখক বলেছেন: সিলেটে ঘুরসি গত টার্মে। এইবারও যাওয়ার দাওয়াত আছে, কিন্তু তেল পাইতাসি না আর। সুন্দরবনের আগে আবার চাঁদপুর ঘুরান দিছিলাম।

৫. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:০০
রথে চেপে এলাম বলেছেন: দারুন ছবি। শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৪

লেখক বলেছেন: :)

৬. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:২১
নাজমুল আহমেদ বলেছেন:

ছবিতে এত সুন্দর লাগতাছে না জানি নিজ চোখে দেখতে কত্ত সুন্দর লাগবে.............. :-*:-*


অনেক ধন্যবাদ এত্ত সুন্দর ছবিগুলো শেয়ার করার জন্য।
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৫

লেখক বলেছেন: আমি যতো জায়গা ঘুরসি, তাতে আমার অভিজ্ঞতা থেকে এটুক বুঝছি, মানুষের চোখের চাইতে সুন্দর লেন্স আবিষ্কার হয় নাই। প্রকৃতির সৌন্দর্য ধরতে কোনো ক্যামেরাই যথেষ্ঠ না।

০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৭

লেখক বলেছেন: :)

৮. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:২৬
এস. এম. রায়হান বলেছেন: ভাল লাগলো। আমিও অনেক আগে সুন্দরবনে গেছিলাম। +
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৯. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৪৩
নুশেরা বলেছেন: দারুণ জায়গা, সুন্দর ছবি, দুর্দান্ত ক্যাপশন। বাকী জায়গাগুলোর ছবিব্লগ কবে আসবে?
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৩

লেখক বলেছেন: বাকি জায়গাগুলোর ছবিব্লগ আসার সম্ভাবনা কম। পাহাড়কাঞ্চনপুর মিলিটারি এলাকা, ছবি সম্ভব ছিল না তোলা। আর রাঙ্গামাটি সিলেটের আগে আমার নিজের ক্যামেরাও ছিল না। ফিল্মের ক্যামেরায় দুয়েকটা যা তোলা হয়েছে সেগুলাও দেয়ার মত কিছু না। তাই যশোর, মাগুরা, বগুড়া, কক্সসবাজারের ছবি নাই।

১০. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:৫৫
শূন্য আরণ্যক বলেছেন: ওহ --- বেশ সুন্দর হৈসে

অনেক গুলো +++++++++++

০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৮

লেখক বলেছেন: আপনারেও অনেকগুলান ধন্যবাদ!

১১. ০৫ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০০
মেহরাব শাহরিয়ার বলেছেন: ২০০৭ এ গিয়েছিলাম ,

মনে পড়ে গেল ......... ইশশশ

কটকা বীচের তুলনা নেই
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৯

লেখক বলেছেন: ওয়াও। রাসপূর্ণিমা সুবিধামতো সময়ে পড়লে আবার যাওয়ার ইচ্ছা আছে।

১২. ০৫ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩২
রুদমী বলেছেন: সুন্দর সব ছবি। আপনার ছবি তোলার হাত বেশ ভালো।
আমার কখনো সুন্দরবন যাওয়া হয়নি...এমন সব ছবি দেখে যেতে ইচ্ছা করে।
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৯

লেখক বলেছেন: সুন্দরবন আসলেই সুন্দর। না গেলে অনেককিছুই মিস করবেন। সময় করে চলে যান।

১৩. ০৫ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৩৫
রাতফুল বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর।শিরোনামগুলো-ও। চমৎকার।
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২০

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। সেই সাথে স্বাগতম আমার ব্লগে।

১৪. ০৫ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৪০
মে ঘ দূ ত বলেছেন: ব্যাঘ্র মামার ছবিটায় শুধু মিসিং আর সবই আছে।

+++++++
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৪

লেখক বলেছেন: ব্যাঘ্রমামার ছবি! কন কি!! কয়জনে তুলতে পারে...সেইরম কপাল লাগে।

১৫. ০৫ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৫২
সাদা কালো এবং ধূসর বলেছেন:
অনেক সুন্দর ছবি :) খুব সুন্দর। ২ নম্বর ছবিটা বেশি বেশি ভালো লাগছে।

মেঘবন্দিটাও অনেক ভালো লেগেছে। বনের ছবিগুলো, পাখির ছবিগুলো, শ্বাসমূল.. আর একেলা টাও দমবন্ধ করা লাগছে।
অনেক অনেক সুন্দর সবগুলো।
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:২৫

লেখক বলেছেন: আমার নিজের প্রিয় মালিহার ছবিটা।

০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩০

লেখক বলেছেন: ধইন্নন্নন্যা!

০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩১

লেখক বলেছেন: :)

০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৩

লেখক বলেছেন: আপনাদের খুলনা শহরেও রাতের আন্ধারে অল্প-বিস্তর ঘুরসি কিন্তুক;)

০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ

২০. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৮:০০
জাকির হোসেন বিডি বলেছেন: রাতফুল বলেছেন: ছবিগুলো অনেক সুন্দর।শিরোনামগুলো-ও। চমৎকার।

সহমত +++
০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৪

লেখক বলেছেন: জায়গাটাই সুন্দর, ছবি তো হবেই!

২১. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৮
ঈশান৭২৮৫ বলেছেন: ভালো ছবিগুলাই দিছস। এশের ছবিটা দিতে পারলে ভালা হইত।
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৫৯

লেখক বলেছেন: মাইরটা কি তুই খাইতি?X(

২২. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫০
পারভেজ বলেছেন: এই বার যাবোই যাবো :(
বড়ই হিংসিত হলাম :(
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২২

লেখক বলেছেন: সুন্দরবনের যাওয়ার একটা সমস্যা হলো আপনি প্লান করলেই যেতে পারবেন না। যাওয়ার কিছু টাইমিং আছে। ট্যুর গাইডদের সাথে কথা বলে আপনার সময় সুবিধামতো যাবেন।

২৩. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৫
ঘাসফুল বলেছেন:

আহ্... কি দেখাইলেন !!! আই ডাই অবস্থা :)
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৩

লেখক বলেছেন: কি যে দেখলাম তার সব যদি দেখাইতে পারতাম! আফসুস!

২৪. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৯
শ।মসীর বলেছেন: সূর্যবন্দী মেঘ নাকি মেঘবন্দী সূর্য? চমৎকার।

মংলা হয়ে কটকার পথে

Click This Link

Click This Link

Click This Link
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২৬

লেখক বলেছেন: সময় করে পড়ে আসছি।

২৫. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৭
যীশূ বলেছেন: ঈদের একদিন পরেই গেছিলেন, তাই না? কোন গ্রুপের সাথে?

ছবিগুলা দারুন হইছে!
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৮

লেখক বলেছেন: না, ১ তারিখ গিয়েছিলাম। রয়াল ট্যুর কোম্পানির সাথে।

২৬. ০৫ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৮
মোঃ খায়রুল ইসলাম বলেছেন: দারুন ছবি। শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২২

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২৭. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪১
জীবিত বলেছেন: দারুন সব ছবি। আমরাও ব্যাঘ্র মামকে পাইনাই। তবে তাঁর পায়ের ছাপ পেয়েছিলাম। ঐটা নিয়েই সবার কাড়াকাড়ি।
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৯

লেখক বলেছেন: পায়ের ছাপ আমরাও পেয়েছি।

২৮. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৬
বোহেমিয়ান কথকতা বলেছেন: তোমার ছবি তোলার হাত আসলেই ভাল ।

শঙ্খচিল এর ছবিটায় ব্যাকগ্রাউণ্ড কি সত্যি ই এমন সাদা ছিল?!

সোনা সোনা রোদ...
মালিহা
মেঘবন্দী...
...
আসলেই জোস ।
কবে যে যাব! :(
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৫

লেখক বলেছেন: শঙ্খচিলের ছবিটার ব্যাকগ্রাউন্ড তার আগের ছবির মতোই ছিল। চিলটার রং ভাল করে ফুটিয়ে তোলার জন্য ব্যাকগ্রাউন্ড সাদা করে দিয়েছি।

২৯. ০৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৪৫
জুহো. বলেছেন: বর্ষায় না গেলে বাংলাদেশের সৌন্দর্য উপভোগ্য হয় না, যদিও বেশীর ভাগ মানুষ অন্য সময়টাতেই যায় উপভোগ করার সুবিধা পায় বলে।
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১১

লেখক বলেছেন: রাসপূর্ণিমায় সুযোগ পেলে আবার যাব সুন্দরবন। আর শীতে মনে হয় সুন্দরবনে বাঘ কুমীর একটু বেশি দেখা যায়। আমরা কুমীর দেখেছি মোটে একটা।

৩০. ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:২৩
অপ্‌সরা বলেছেন: গাইড ট্যুরের জাহাজে চেপে গিয়েছিলে মনে হয়!!

পাখী দর্শন আর কটকাবিচের ছবিগুলো খুবি সুন্দর হয়েছে!!!
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০৩

লেখক বলেছেন: হুমম, গাইড ট্যুর। তবে যেই খাওয়াটাই না খাওয়াইলো!

৩১. ০৫ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:৫৯
বড় বিলাই বলেছেন: ভালোইতো বেড়ালেন। অনেক কিছুই দেখেছেন। মামুর দেখা পাওয়া বড়ই ভাগ্যের ব্যাপার, অত বড় ভাগ্য আপনার নাই বুঝলাম।
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন: আরে মামুর দেখা পাইনাই যে তা কই নাই। পাইছি আবার পাই নাই। আস্তে আস্তে কইতাছি। আগে ইকটু দম নিতে দ্যান।

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪১

লেখক বলেছেন: থেঙ্কু জেলিদী

৩৪. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০০
দীপান্বিতা বলেছেন: অপূর্ব!....ছবিগুলো দারুন হয়েছে...:)
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৪

লেখক বলেছেন: :)

৩৫. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:১৬
নাজমুল আহমেদ বলেছেন:

চাঁদপুরের কোথায় কোথায় ঘুরলেন...... :)
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:২০

লেখক বলেছেন: চাঁদপুর তো আমার দেশের বাড়িই। তবে এবার যাবার উদ্দেশ্য ছিল বন্ধুর ভাইয়ের বৌভাত খাওয়া। হাজীগঞ্জের ধেররা গিয়েছিলাম। আশেপাশেই যদ্দুর পারা যায় ঘুরলাম।

৩৬. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৪
মুক্ত বয়ান বলেছেন: ব্যাপক ছবি তুলছো তো!!! তুমি তো টায়ার্ড হইবাই.. ফটুক তুলো, তায় আবার ফটুকদোকান থেইকা ঘুরাইয়া আইনা তারপরে ব্লগে দেও!!! :) :)
ফাটাফাটি ছবি হইছে। এইবার যাব যাব করতে করতেও যাওয়া হইল না। দেখা যাক, নভেম্বরে কুয়াকাটা ট্যুরের প্ল্যান আছে। :) :)
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: ইসসিরে! আমি ভাল ছবি তুল্লেও সবাই মনে করে ফটুকের দোকান থিকা ঘুরায় আনসি/:)

৩৭. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৭
ছায়ার আলো বলেছেন: দারুন ছবিগুলা। ধন্যবাদ পোস্ট করার জন্য :)
০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৮

লেখক বলেছেন: :)

৩৮. ০৬ ই অক্টোবর, ২০০৯ রাত ২:৫১
নাজমুল আহমেদ বলেছেন:

হেই ভাঙ্গা ভাই আপনি চাঁদপুরের, এইটা জানা ছিল না :) চাঁদপুরের কোথায় আপনার বাড়ি?
০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:২৯

লেখক বলেছেন: মতলব, আপনার কই?

০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩০

লেখক বলেছেন: ধন্যবাদ

৪০. ০৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৯
নাজমুল আহমেদ বলেছেন:

আমার গ্রামের বাড়িও মতলব উত্তরে থাকা হয় চাঁদপুরে :)
০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯

লেখক বলেছেন: :D

৪১. ০৬ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৯
নির্ঝরিনী বলেছেন: আমিও বেশ কয়েকবছর আগে গিয়েছিলাম সুন্দরবনে...ব্যাঘ্র মামার পায়ের ছাপ দেখছিলাম...
ছবিগুলো খুবই সুন্দর হয়েছে...
কয়েকটা ছবি বেশিই সুন্দর...
++++
০৬ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: বাঘ মামার পায়ের ছাপ আমরাও দেখেছি। :)

০৮ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৩

লেখক বলেছেন: :)

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৫

লেখক বলেছেন: যান না, বাইন্ধা রাখছে কে;)

৪৪. ১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৬
রাতুল" বলেছেন: মচেৎকার ++++++++++++++++++++++
১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৪

লেখক বলেছেন: আপ্নারেও নইধ্যা!

৪৫. ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:২৪
মুনশিয়ানা বলেছেন: ভাল লাগলো ছবি ব্লগ।
১৩ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ

২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২৮

লেখক বলেছেন: sony cybershot h-50

৪৭. ২২ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
পাপী বলেছেন: চমৎকার একটা পোস্ট!! ধন্যবাদ!!
২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১:২৮

লেখক বলেছেন: :)

৪৮. ০৬ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:০৯
গিফার বলেছেন: ওরে রুপসা ব্রিজ :)
০৭ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:৩৪

লেখক বলেছেন: ওরে খুলনার মানুষ! :P

৪৯. ০৭ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:৫০
গিফার বলেছেন: আপনে কি খুলনার ? :P খুলনার খবর কি এখন ?
০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৩৫

লেখক বলেছেন: নারে ভাই ... আমি খুলনার না

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৩৫

লেখক বলেছেন: :D

৫১. ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:৩২
চতুষ্কোণ বলেছেন: দারুন সব ছবি। আপনার ছবি তোলার হাত অসাধারণ।


অট: নাজমুল আর ভাঙ্গা ভাই আমিও চাঁদপুরের। :)

 

মোট সময় লেগেছে ০.৯৭০৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
সকল লেখার সর্বসত্ত্ব লেখক কর্তৃক সংরক্ষিত।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ