somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ তুমি অন্য কারো

১৯ শে মার্চ, ২০১০ ভোর ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ তুমি অন্য কারো,
কেন ? তুমি কি আমার হতে পারতে না।
তোমায় নিয়ে বেড়াতে যেতাম সমুদ্র পাড়ে,
যেতাম নীলগিরি পাহাড়ের উচ্চতম স্হানে...
প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতাম তোমায় নিয়ে।
তুমি জানো আমি কে?
সত্যি তুমি জানতে চাও??তবে শোনো, আমি কেউ না!!
আমি কখনো তো কেউ ছিলামই না।

আজ তুমি অন্য কারো....
আক্ষেপ করছ? ঘৃণা করছ? আমাকে?
কোনো লাভ আছে?
আজ আমি বেচেঁ থেকেও মৃত।
তুমি যাকে আজ তোমার সামনে দেখছ,
সে মনহীন এক প্রাণী, যাকে সুন্দর দৃষ্টিতে মানুষ বলতে পারো।

আজ তোমার কোনো দোষ নেই,
আসলে এ মানুষ নয়।
মানুষ রূপে অমানুষ।
যখনই যাকে কাছে চেয়েছে, তাকেই মনের অজান্তে কষ্ট দিয়েছে।
কাছে টানতে গিয়েও দূরে ঠেলে দিয়েছে।
আজ সে তোমাকেও হারালো একই ভাবে।

তুমি তো অন্য কারো হতে চাও নি,
আমি তুলে দিয়েছি যোগ্য পুরুষের হাতে।
প্রমাণ করেছি আমি এক কাপুরুষ।
কারণ কি জানো???
আসলে সুন্দর মানুষ উপযুক্ত স্হানে থাকাই ভালো।
সুন্দর ফুল দূর থেকে দেখাই ভাল,
দূর থেকে তার গন্ধ মধুর লাগে।
জানো... আমি এক হিংস্র প্রাণী,
সুন্দরকে অসুন্দর বানাতে আমার বেশী সময় লাগে না।
ভয় পেও না। আজ কাছে যাব না।

কি ব্যাপার তুমি কাদঁছো!!
তোমার চোখ ছলছল করছে?
তোমার চোখে পানি টলটল করছে।
এর প্রতিটি ফোঁটা মুক্তাও নয়, হীরাও নয়।
এর থেকেও অফুরন্ত মূল্যবান, অথবা মূল্যহীন।
কারণ আজ এই প্রতিটি ফোঁটায়,
দেখতে পাচ্ছি আমার ছবি।
প্রতিটি ফোঁটা যেন প্রতিটি প্রাণ।
প্লিজ এভাবে ঝড়ে যেতে দিও না।

হয়তো আজ তোমার কাছে আমি মূল্যহীন,
কিন্তু আমার কাছে???
কখনও কি জানতে চেয়েছ?
কখনও কি ভেবে দেখেছ?
এ জেনো আমার জীবন থেকেও বেশি মূল্যবান।
আজ তুমি অন্য কারো,
আজ তুমি আমার নও।
কখনো ভাবিনি তুমি আমার হবে,
হয়তো ভেবেছি।
যা চেয়েছি ভুল করে চেয়েছি
তুমি যখন এ লেখাটি পরবে,
ততদিনে আমি হারিয়ে যাব, সমুদ্রের অতল গহীনে।
করব কোন হাঙরের সাথে বসবাস।
তুমি হয়ত কোন একদিন খুঁজবে আমায়,
হয়ে সোনালী, অথবা রূপালী মাছ।

এ এক অদ্ভুত অনুভূতি,অসাধারণ চান্ঞল্য,
হয়ত কোনো পাগলামি।
আজ তুমি আমাকে ঘৃণা করে লাভ নেই,
আজ আমি নিজেই নিজেকে করি ঘৃণা।
আজ তুমি আমাকে ভালবাসতে চেয়েও লাভ নেই,
এ মানুষটি আজ তোমার ভালবাসার
মূল্য দিতে পারবে না।
এ মানুষটি আজ তোমার ভালবাসার যোগ্য নয়।

আজ তুমি অন্য কারো....
আজ এ লেখাটি তোমার জন্য
তুমি অন্য কারো।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×