উপকরন :১. একটি কম্পিউটার
২. ইন্টারনেট কানেকশন ( স্পীড ইচ্ছামত )
৩. বিতর্ক একমুঠো
৪. গালাগালি- টেবিল চামচের এক চামচ
৫. এক-দু চিমটি আলী-ঢালী
৬. কিছু আতলামি, কমপক্ষে ৩টি
৭. ভালো ভালো লেখকদের কমেন্ট দুএক ফোটা
যেভাবে বানাবেন :প্রথমে চুলায় কম্পিউটারটি রাখুন, নেট কানেকশন আছে কিনা দেখে রাখুন।
এরপর ৩ এবং ৪ নং উপকরন একত্রে মিশিয়ে নাড়তে থাকুন।
মিশ্রন গাড় হয়ে গেলে কিছু আতলামি মিশিয়ে পানি পানি ভাবটি বাড়ান, এরপর আবার নাড়তে থাকুন।
লালচে ভাব হলে চুলা থেকে নামিয়ে কিছু ভালো কমেন্ট দিয়ে ফ্রিজে রাখুন, ঠান্ডা হলে বের করে দুএক চিমটি আলী-ঢালী মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।
( মন চাইলে স্যালাইন রেডি রাখতে পারেন )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

